মায়া

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো।

abandoned-4834784_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে মায়া নিয়ে কিছু কথা শেয়ার করবো। মায়া সত্যি বড় এক অদ্ভুত জিনিস। মায়ার কারণেই একটি মানুষের জীবনে প্রতিনিয়ত অনেক কিছুই ঘটে চলে। এই পৃথিবী মায়া ও ভালবাসা ছাড়া চলতে পারে না। মায়ার যেমন একদিকে ভালো দিক রয়েছে আবার তেমন খারাপ দিকও রয়েছে। মায়া বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন জিনিসের প্রতি হয়ে থাকে। আর সব থেকে বেশি ভয়ংকর ও কষ্টকর মায়া হলো প্রিয় মানুষের ভালোবাসায় আকৃষ্ট হওয়া। মায়া জিনিসটা মূলত বলে আসে না এটা একান্ত নিজের মনের অজান্তেই হয়ে যায়। জীবনের একটা পর্যায়ে সব কিছু শেষ হয়ে গেলেও হারিয়ে গেলেও প্রিয় মানুষগুলোর প্রতি মায়া ও ভালবাসা কখনোই হারায় না।

যেমন অনেক ক্ষেত্রেই হয়ে থাকে আমরা আগে থেকেই জানি যে আমরা সেই জিনিসটা পাবো না বা যেই মানুষটিকে ভালোবাসি সেই মানুষটিকে কোনদিন পাওয়া হবে না, কিন্তু তারপরেও সেই মানুষটিকে ভালোবেসে যাওয়া বা সেই জিনিসটি ভুলতে না পারা বা পাওয়ার চেষ্টা না ছাড়া এটাই হয়তো ভালোবাসার মানুষটি ও প্রিয় জিনিসটির প্রতি মায়া। আর কোন মানুষের প্রতি ভালোবাসা এমন এক মায়া, যে মায়া একবার কারোর উপর পড়লে যত দিন যায় তত বাড়তে থাকে কখনোই কমে না। প্রিয় মানুষের প্রতি ভালোবাসা এমন এক মায়া যা আমরা যত ভুলতে চাই তত বেশি মনে পড়ে, যত দূরে সরে যেতে চাই ঠিক ততই বেশি কাছে টানে।

কারও চেহারা দেখে ভালবাসলে তাকে ভুলতে চাইলে খুব সহজেই ভুলে যাওয়া যায়। কিন্তু কারও মায়ায় পড়ে ভালোবাসলে কোন কিছুর মূল্যে তাকে ভুলা সম্ভব নয়। আর আমরা আমাদের জীবনে যেসব প্রিয় জিনিসের প্রতি মায়া করি সেই জিনিসগুলো আমরা সহজে হারিয়ে ফেলি।আর ভালোবাসার মানুষের প্রতি মায়া করলে সেই মানুষগুলোই আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়, এটাই বাস্তবতা। মায়া জিনিসটা সত্যি নেশার মত। কোন কিছুর নেশা যেমন একটা মানুষের জীবন শেষ করে দেয়। ঠিক তেমনি মায়াও একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে। তাই আমাদের জীবনে ভালো থাকতে গেলে মায়া ত্যাগ করতে হবে। কোন জিনিসের প্রতি সহজেই মায়ায় পড়া যাবে না। তাহলে আমরা আমাদের জীবনে সুস্থ সুন্দর ভাবে বাঁচতে পারব।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীজেনারেল রাইটিং
লোকেশনবারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মায়া এক অদ্ভুত আবেগ, যা কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। ভালোবাসার মায়া যতটা আনন্দ দেয়, ততটাই কষ্টও দেয়। জীবন এগিয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি থেকে যায় হৃদয়ের গভীরে। লেখাটি পড়ে মন ছুঁয়ে গেল,দারুণ লিখেছেন ভাই।

 last year 

মায়া সত্যি বড্ড খারাপ জিনিস।এই মায়া না থাকলে একজন মানুষ অন্য জন মানুষের মনে থাকতো না।ঠিক তেমনি এই মায়ার কারনে একজন ভুলে গেলে অন্য মানুষটি তাকে ভুলতে না পেরে কষ্ট পেতো না।তবে মায়াটা অতিরিক্ত যেনো না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।একজন মানুষের মন থেকে অন্য মানুষের জন্য মায়া উঠে গেলে যাতে কষ্ট না পায় সেটা খেয়াল রাখা জরুরী।সুন্দর ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

মায়া শব্দটা ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক। অনেক সময় কারো মায়া ত্যাগ করতে না পেরে, আমাদের জীবনটা একেবারে নষ্ট হয়ে যায়। তাই কারো প্রতি মায়া জন্মানোর আগে, অবশ্যই সেই মানুষটাকে ভালোভাবে যাচাই করে নিতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।