জীবনের মূল্য।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমার কাছে মনে হয় এই পৃথিবীতে জীবনের মূল্য সব থেকে বেশি। কেননা এই জীবন যদি আমাদের একবার চলে যায় তাহলে আমরা কখনো কোন কিছুর বিনিময়ে এই জীবনটাকে ফিরিয়ে আনতে পারব না। তাই আমরা কখনো আমাদের নিজেদের জীবনটাকে নষ্ট কাজে কখনো ব্যবহার করব না। অর্থাৎ আমাদের জীবনটাকে সব সময় উপভোগ করার চেষ্টা করব এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই জীবনে যারা কখনো নিজেদের জীবনের মূল্য দিতে জানে না এবং বোঝেনা তারা কখনো নিজেদের এই জীবনটাকে ভালো একটা দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। হঠাৎ এই জীবনের মূল্য যেহেতু সব থেকে বেশি তাই এই জীবনটাকে নষ্ট আমরা কখনো করবো না।
কিন্তু আমাদের চারিপাশে আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষ কিভাবে তাদের নিজেদের জীবনটাকে নষ্ট করছে। অর্থ তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করছে এবং এই খারাপ কাজের মাধ্যমে তারা তাদের নিজেদের জীবনটাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। আর আমরা যদি তাদেরকে কেউ কখনো সেই কাজে বাঁধা প্রদান করার চেষ্টা করি তাহলে কিন্তু তারা আমাদেরকে কখনো বিশ্বাস করবে না এবং আমাদের জীবনের শত্রু হয়ে যাবে। আর আমরা কখনো এই জন্য এই ব্যক্তিদের ভালো করতে চাই না। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলি তাহলে এই নষ্ট জীবনে কেউ আমাদের পাশে থাকবেন এবং আমাদের থেকে সবাই দূরে চলে যাবে।
আসলে যারা ভাল প্রকৃতির মানুষ এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা ভালো স্থানে নিয়ে গিয়েছে তাদেরকে সবাই অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জীবনের প্রতি যেমন আমাদের কোন সহানুভূতি থাকবে না তেমনি আমরাও চেষ্টা করব অন্যের জীবন কি করে নষ্ট করা যায়। হঠাৎ একটা মানুষ যে অবস্থানে থাকে সেই অবস্থানে অন্যান্য সবাইকে নিয়ে আসার চেষ্টা করে। এজন্য এই মানুষগুলো থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত এবং ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করা উচিত। কেননা ভালো মানুষ আমাদেরকে সবসময় ভালো ধরনের শিক্ষা দিয়ে থাকে।
এজন্য আমরা কখনো জীবনের এক ফোঁটা সময় কখনো নষ্ট করবো না এবং নিজেদের জীবনটাকে একটা ভাল দেখে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এভাবে যদি আমরা আমাদের নিজেদের জীবনের মূল্য টাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের এই জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব এবং অন্যরা আমাদের জীবন দেখে তারাও নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় একটা ভালো জীবন উপভোগ করার জন্য চেষ্টা করব যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের নতুন জীবন সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা দেবো এবং কি করে তাদের জীবনটাকে ভালো করা যায় সেজন্য আমরা তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে থাকব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

আপনার লেখাটি সত্যিই মননশীল ও অনুপ্রেরণামূলক।
জীবনের মূল্য বিষয়ে আপনার চিন্তাধারা আমাদের প্রতিদিনের বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে মিলে যায়। বর্তমান সমাজে যখন অনেকেই নিজেদের জীবন ও সময়কে অমূল্যভাবে অপচয় করছে, তখন আপনার এই লেখাটি পাঠকদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে। বিশেষ করে, আপনি যেভাবে ভালো মানুষদের সঙ্গে চলাফেরা ও খারাপ দিক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরেছেন, সেটি সত্যিই প্রশংসনীয়। এমন চিন্তাশীল লেখা আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
আপনার থেকে ভবিষ্যতেও এমন মূল্যবান ও ইতিবাচক বার্তা দেখতে চাই।