যারা কথা বুঝতে চেষ্টা করে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যারা কথা বুঝতে চেষ্টা করে না তাদের সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


face-1293966_1280.webp



লিংক


এই পৃথিবীতে আপনারা কিছু কিছু মানুষদের দেখতে পাবেন যারা সব সময় অনেক বেশি বুঝতে চেষ্টা করে এবং তারা কখনো অন্যের কথা বুঝে চলার চেষ্টা করে না। অর্থাৎ আপনি যদি তাদেরকে কোন ভালো কিছু বলার চেষ্টা করেন তাহলে তারা সব সময় সেই জিনিসটা না বুঝে বরং সেই জিনিসটার উল্টো বোঝার চেষ্টা করবে। আসলে এই ধরনের মানুষরা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করে এবং সব সময় চেষ্টা করে যাতে করে তারা এই পৃথিবীতে সব সময় ভালো কিছু করার জন্য চেষ্টা করবে এবং তারাই একমাত্র এই পৃথিবীটাকে শাসন করার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা কথা বুঝতে চেষ্টা করে না তারা কিন্তু কখনো প্রকৃত জ্ঞানী হতে পারে না।


আসলে এই পৃথিবীতে আমরা বহু ধরনের মানুষদের দেখতে পাই যারা সবসময় চেষ্টা করে নিজেদেরকে অন্যের সামনে অনেক বেশি জ্ঞানী হিসেবে দেখানোর জন্য। করে পারবেন না কেননা তারা আপনার সাথে সবসময় বিভিন্ন ধরনের ভুল তর্ক নিয়ে জয়লাভ করার চেষ্টা করবে। আসলে এই পৃথিবীতে এই ধরনের মানুষগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে এবং তারা প্রকৃত শিক্ষায় কখনো শিক্ষিত হতে পারে না। অর্থাৎ তাদেরকে আপনি যতই ভালো বোঝানোর চেষ্টা করেন না কেন তারা সব সময় এর উল্টোটা বোঝার চেষ্টা করে এবং অন্য মানুষদের কি করে ক্ষতি হয় এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায়। এজন্যই মানুষদের থেকে সবসময় আমাদের দূরে থাকা উচিত।


একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা কিন্তু কখনো অন্যের সাথে কোন ধরনের তর্ক করে না এবং সবসময় চেষ্টা করে অন্যদের কথামতো সামনের দিকে এগিয়ে চলার জন্য। আসলে আমরা যদি অন্যের কথা শুনে সেখান থেকে ভালো জিনিসগুলো নিজেদের মধ্যে গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। এই পৃথিবীতে যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত তারা কিন্তু সবসময় অনেক বেশি শান্ত থাকে এবং মানুষের কাছ থেকে ভালো জিনিস গুলো গ্রহণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে।


এজন্য আমরা সব সময় অন্যের কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো এবং সেই কথা শুনে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। আসলে আমরা যদি অন্যের কথা শুনে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারব এবং আমরা এই পৃথিবী সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞানলাভ করতে পারব।এজন্য সর্বপ্রথম আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যাতে করে আমরা জীবনের সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি এবং সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনটাকে সঠিক আলোর দিকে নিয়ে যেতে পারি। এজন্য প্রত্যেকটা মানুষের জীবনে শিক্ষার অনেক বেশি প্রয়োজন রয়েছে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।