আসল নকলের ভিড়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আসল নকলের ভিড় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


fake-7117315_1280.webp



লিংক

এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এখন এত ধরনের ভালো এবং খারাপ মানুষ বসবাস করে যে তাদের মধ্য থেকে সহজে বোঝার উপায় নেই যে কে ভালো মানুষ এবং কে খারাপ মানুষ। অর্থাৎ আসল নকল বোঝা কিন্তু বড়ই একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। কেননা যারা খারাপ মানুষ তারা সবসময় অন্য মানুষের সামনে ভালো হওয়ার চেষ্টা করে এবং তারা তাদের নিজেদেরকে সবসময় আসল বলে প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের কাজ এমনভাবে করে জানো আপনি দেখে মনে করেন যে সেই লোকটি খুব ভালো মানুষ এবং সেই লোকটি কখনো অন্য মানুষের কোন ধরনের কোন ক্ষতি করার মোটেও চেষ্টা করতে পারে না।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আসলে এই পৃথিবীতে আসল নকলের ভিড়ের মধ্যে থেকে আমরা যদি একবার ভালো আসল মানুষকে খুঁজে পেতে পারি যারা সবসময় মনের দিক থেকে ভালো এবং অন্যের উপকার করার মত মন মানসিকতা নিয়ে তারা সমাজে বসবাস করে তাহলে কিন্তু সেই মানুষগুলোর সাথে সঠিকভাবে মেলামেশা এবং একই সাথে বসবাস করলে কিন্তু আমাদের জীবনে কোন ধরনের সমস্যা কখনো আসবে না এবং তারা সবসময় একে অন্যের উপকার করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে বেড়ায়। আসলে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া এই সমাজে কিন্তু বড় একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে এই ধরনের কঠিন কাজ থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করতে পারি এবং নিজেদেরকে সর্বপ্রথম ভালো করার জন্য চেষ্টা করতে পারি তাহলে দেখবেন যে আপনা আপনি এই পৃথিবীতে যত নকল মানুষের ভিড় রয়েছে তারা আসলেই তারা তাদের সেই মুখোশ খুলে ফেলে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবে এবং প্রত্যেক মানুষ তাদেরকে আস্তে আস্তে করে ভালবাসার চেষ্টা করবে। একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যতই নকল ভাবে নিজেদেরকে ভালো করার চেষ্টা করি না কেন একদিন না একদিন আমাদের মুখোশ সবার সামনে খুলে যাবে।


এজন্য আমরা যা আমরা সেই ভাবেই নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করব এবং একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি সবাই মিলে মিশে একসাথে সামনের দিকে এগিয়ে এগিয়ে আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে ফেলতে পারি এবং জীবনের শেষ মুহূর্ত অব্দি ভালো কাজ করে দিতে পারি তাহলে কিন্তু কেউ আমাদেরকে কখনো আর ক্ষতি করবে না এবং সবাই মিলে মিশে আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য সর্বপ্রথম আমাদের মন মানসিকতাকে আগে পরিবর্তন করতে হবে এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে মন থেকে অবশ্যই চেষ্টা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।