অন্যের ক্ষতি করার মন মানসিকতা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যের ক্ষতি করার মন মানসিকতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


cigarette-7244843_1280.webp



লিংক


এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে সব সময় অন্যের ক্ষতি করতে ব্যস্ত থাকে এবং তাদের মন মানসিকতা এমনভাবে তৈরি হয়েছে যে তারা কখনো মানুষের ভালো দেখতে পারে না। আসলে এইসব মানুষ কখনো সমাজের জন্য উপকারী নয় বরং এইসব মানুষের জন্য সমাজ সব সময় বিভিন্ন ধরনের খারাপ কাজের সম্মুখীন হয়ে পড়ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অন্যের ক্ষতি করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালো হতে পারব না এবং আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথটা সবসময় খারাপ হবে। এজন্য আমরা অন্যের উপকার করার চেষ্টা করব এবং অন্যের পাশে থাকবো।


কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে এবং তাদের যতই অসুবিধা হোক না কেন তারা কখনো তাদের সেই খারাপ সময়ে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে না। আসলে এই মানুষগুলো হলো আমাদের প্রকৃত বন্ধু এবং এরা যতদিন আমাদের পাশে থাকবে ততদিন কিন্তু আমাদের কোন বিপদ আপদ কাছে আসতে পারবে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে অন্যের কোন ক্ষতি না হয় এজন্য আমরা এমন কোন কাজ করবো না। আসলে যাদের মন-মানসিকতা সবসময় খারাপ হয় তারা কখনো মনের ভালো তো দূরের কথা নিজের ভালোর কথা কখনো চিন্তা ভাবনা করতে পারে না।


আসলে এই মানুষগুলোর জন্য কিন্তু আমাদের সমাজে এখনো মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভেদাভেদ তৈরি হয়েছে এবং সমাজের বিভিন্নভাবে বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। তাইতো সমাজটাকে শৃংখল করতে সর্বপ্রথম আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে এগিয়ে চলবো এবং আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথটা যাতে সহজ হয় এজন্য সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করব। কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় অন্য মানুষের ক্ষতি দেখলে তাদের আনন্দ লাগে এবং তাদেরকে আরো অনেক বড় ক্ষতিতে ফেলতে পারলে তাদের আনন্দের পরিমাণ কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যায়। এরা কখনো মানুষ হতে পারে না।


এজন্য আমরা সব সময় যেভাবেই হোক না কেন মানুষের উপকার করার চেষ্টা করব এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষের উপকার করে প্রত্যেকটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং তারা তাদের সেই খারাপ সময় থেকে বের হয়ে আসতে পারবে। আসলে তারা যখন অন্যের সেই খারাপ সময় থেকে বের হয়ে আসবে তখন কিন্তু তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে তারাও অন্য মানুষের উপকার করার চেষ্টা করবে এবং এইভাবে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো যেখানে সবাই সবার সাহায্য করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।