অতিরিক্ত কোন কিছু ভালো নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত কোন কিছু ভালো নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


forgot-password-6726499_1280.webp



লিংক

একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু পেয়ে যায় তাহলে সেই জিনিসটার কদর আমরা কখনো করতে পারি না। অর্থাৎ একটা জিনিস বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনার সামনে বিভিন্ন ধরনের অনেক বেশি সুস্বাদু খাবার রাখা হয়েছে এবং প্রত্যেকটি খাবার দেখতে অনেক বেশি লোভনীয়। কিন্তু আপনি শত চেষ্টা করলেও এই সব খাবার খেয়ে আপনি কখনো শেষ করতে পারবেন না। কিন্তু আপনি যদি জোর করে এই বাকি খাবার টুকু খেয়ে ফেলার চেষ্টা করেন তাহলে কিন্তু এতে আপনার বদহজম হয়ে যাবে অথবা এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আসলে অতিরিক্ত কোন কিছু আমাদের সহ্য হয় না।


এই ছোট্ট উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে অতিরিক্ত কখনো কোন কিছু ভালো নয় এবং সেই জিনিসটা আমাদের কাছে অনেকটা বোঝা হয়ে যায়। আসলে আমরা যদি সবাই মিলেমিশে সামনের দিকে সবাই এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারব যেখানে সবাই মিলে একসাথে আনন্দের সহিত বসবাস করবো এবং আমাদের অতিরিক্ত জিনিস কারো কাছে অনেক বেশি প্রয়োজনীয় হতে পারে। আর আমরা তাদেরকে সেই জিনিসটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু তারা এতে করে অনেক বেশি উপকার পাবে এবং তারা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং জীবনটাকে সুন্দর করতে পারবে।


এই পৃথিবীতে অনেক ধনী মানুষদের আমরা দেখতে পাই যারা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করে এবং মানুষ যদি কোন ধরনের বিপদে পড়ে তাহলে তাদের কি বিভিন্নভাবে তারা সাহায্য করে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য তারা সব সময় চেষ্টা করে। আসলে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া বর্তমান সমাজে কিন্তু অনেক বেশি একটা কঠিন কাজ। কেননা আমরা যদি আমাদের জীবনের অতিরিক্ত জিনিসগুলো আমাদের জীবনে পেতে চাই তাহলে কিন্তু সেই জিনিসটা একটা সময় আমাদের উপর বোঝা হয়ে যাবে এবং আমরা কখনো সেই জিনিসটাকে আর ঝেড়ে ফেলতে পারব না। এজন্য আমরা সব সময় আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখার চেষ্টা করব।


আসলে প্রত্যেকটা মানুষ যদি এই ধরনের চিন্তাভাবনা করে তাহলে কিন্তু তাদের অতিরিক্ত জিনিস যারা গরীব দুঃখী রয়েছে তাদের দিয়ে দিলে তাহলে তারা খুব সুন্দর ভাবে তাদের জীবনটাকে পুনরায় সাজাতে পারবে। এতে করে সমাজের প্রত্যেকটা মানুষের জীবনে কোন ধরনের অভাব থাকবে না এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি এবং আমাদের জীবন থেকে অতিরিক্ত জিনিসগুলো ঝেড়ে ফেলে অনেক বেশি হালকা হয়ে জীবনটাকে উপভোগ করতে পারি। এজন্য জীবনের অতিরিক্ত কোন কিছু আমাদের জন্য মোটেও ভালো নয়।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।