মানুষ চেনার এখনো বাকি আছে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষ চেনার এখনো বাকি আছে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


alone-1869997_1280.jpg



লিংক


আসলে এই পৃথিবীতে আমরা মানুষ চিনতে সঠিকভাবে কখনোই পারি না। আসলে মানুষের মধ্যে এত পরিবর্তন হয় যে একটা ভালো মানুষ কখন খারাপ হয়ে যায় তা কিন্তু আমরা কখনো কল্পনা করে উঠতে পারি না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলে সামনের দিকে সঠিকভাবে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে পারি এবং ভালো কাজের মধ্যে থাকতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের মন মানসিকতা ভালো থাকবে এবং আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সঠিকভাবে চেষ্টা করতে পারব। আসলে এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে বিভিন্নভাবে পরিচিত হয়ে থাকি।


আসলে আমরা কখনো কোন মানুষের সাথে অন্য কোন মানুষের সামান্য মিল কখনো খুঁজে পাই না। আসলে আমাদের কাছে প্রত্যেকটা মানুষের সময় আলাদা হয়ে থাকে এবং তাদের আচার-আচরণ থেকে শুরু করে সবকিছুই সব সময় আলাদা দেখতে পাই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সঠিক মানুষ চিনতে না পারি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের বিপদে পড়ে যাব এবং সেই বিপদ থেকে উদ্ধার করার মত কেউ কখনো আমাদের জীবনে আর থাকবে না। আসলে এই পৃথিবীতে যারা সঠিকভাবে মানুষ চিনতে পারে না তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিপদে পড়ে যায় এবং সেই বিপদ থেকে তারা কখনো উদ্ধার পেতে পারে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সঠিকভাবে মানুষ চিনতে চাই তাহলে অবশ্যই প্রথম তাদের সাথে মেলামেশা করতে হবে এবং তাদের প্রত্যেকটা দিক সম্পর্কে আমাদের অনেক বেশি সজাগ থাকতে হবে। আসলে আমরা যদি কোন কিছু নিয়ে সঠিকভাবে চিন্তাভাবনা না করে মানুষের সাথে মেলামেশা করি এবং আমাদের যত গোপন কথা রয়েছে সবকিছু যদি তাদের সাথে শেয়ার করে ফেলি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবো না এবং আমাদের জীবনের প্রত্যেকটা সময় আমরা বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্য দিয়ে কাটাতে বাধ্য থাকব। এজন্য সর্বপ্রথম আমাদেরকে মানুষকে সঠিকভাবে চিনতে হবে।


আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষদেরকে সঠিকভাবে চিনতে না পেরে তাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি তাহলে কিন্তু সেই মানুষগুলো পরবর্তীতে আমাদের জীবনটাকে আর কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবেন না এবং বিভিন্ন ভাবে তারা আমাদের জীবনের সমস্যা সৃষ্টি করবে। আসলে এই সমস্যা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যে মানুষগুলো আমাদের জীবনে ভয়ংকর সে মানুষগুলোর থেকে আমাদের দুজনের সাথে থাকা উচিত এবং আমরা যাতে সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারি এজন্য সবসময় চেষ্টা করবো ভালো মানুষদের সাথে মেশা এবং ভালো কাজ কর্ম করা।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

প্রতিটি মানুষের হৃদয় পরিবর্তনশীল। কাজেই, মানুষকে কখনোই শতভাগ বুঝতে পারা কারো পক্ষে সম্ভব নয়। আপনি গুরুত্বপূর্ণ ব্লগ লিখেছেন। আমার মতে, যেহেতু মানুষের মন শতভাগ বুঝতে পারা সম্ভব নয়, সেজন্য অন্যের নিকট নিজের গোপনীয় বিষয় সম্পর্কে আলোচনা করা কারো জন্য‌ই ঠিক নয়।