ভালোবাসার মায়ায় জড়াতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোবাসার মায়ায় জড়াতে নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


heart-9857511_1280.webp



লিংক


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে আমি যদি অন্যের ভালোবাসায় জড়িয়ে যায় তাহলে কিন্তু তাদের প্রতি আমাদের একটা মায়া জন্ম নেয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি খারাপ মানুষের ভালোবাসার মায়া একবার জড়িয়ে যাই তাহলে কিন্তু সেখান থেকে আমরা আর বেরিয়ে আসতে পারবো না। কেননা সেই মানুষ তখন যতই খারাপ হোক না কেন তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা জন্ম নেয় এবং আমরা শত চেষ্টা করলেও তাদের সেই খারাপ দিক থেকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। অর্থাৎ একজন খারাপ মানুষকে আপনি কিন্তু কখনো ভালো করতে পারবেন না। কেননা তাদের চিন্তা-ভাবনা আপনাদের থেকে আলাদা থাকে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যারা সব সময় অন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে। আসলে এক উপায়ে তারা কিন্তু মানুষকে খুব সহজেই কষ্ট দিতে পারে সেটি হল ভালোবাসা। অর্থাৎ আপনি যদি কোন একজন মানুষকে আপনার ভালোবাসার দ্বারা তাদের আকৃষ্ট করে আপনার মায়ায় একবার জড়াতে পারেন তাহলে কিন্তু দ্বিতীয়বার সে খুব সহজেই আপনাকে কষ্ট দিতে পারবে এবং সে কিন্তু খুব সহজে আপনার থেকে আর বেরিয়ে আসতে পারবে না। এজন্য আপনাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আপনি সেই মানুষটির সাথে মেলামেশা করার আগে অবশ্যই তাকে ভালোভাবে বুঝে নিতে হবে।


অর্থাৎ আমরা যদি মানুষ না চিনে তাদেরকে ভালবেসে ফেলি তাহলে সে ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেননা যারা ভালো মানুষ তারা কিন্তু কখনো অন্য মানুষকে ক্ষতি করতে চাইলে এবং সব সময় তাদের ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখার চেষ্টা করে। এইভাবে যদি আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখতে পারি এবং তাদের সকল ধরনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারি তাহলে সেই মানুষগুলো আমাদেরকে অবশ্যই সব সময় ভালোবাসার চেষ্টা করবে এবং তারা কখনো আমাদের ক্ষতি চাইবে না। আসলে খারাপ মানুষের ভালোবাসার মায়া এজন্য কখনো জড়াতে নেই।


যারা একবার এই ভালোবাসার মায়ায় জড়িয়ে গেছে তারা কিন্তু কখনো এর থেকে আর পেরিয়ে আসতে পারে না এবং সেই ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসা হয় তাহলে কিন্তু তারা আর কষ্ট পাবে না কিন্তু এই ভালোবাসা যদি সবসময় খারাপ হয় তাহলে তাদের কষ্ট আরো কয়েক গুণ বেড়ে যাবে এবং সেই কষ্টের থেকে সে কখনো হার রেহাই পেতে পারবে না। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা আমাদের প্রকৃত ভালবাসার দ্বারা অন্যকে জড়িয়ে রাখার চেষ্টা করি এবং সব সময় খারাপ ভালোবাসার মায়া থেকে নিজেদেরকে বের করে আনার চেষ্টা করতে পারি। এতে করে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনটাকে উপভোগ করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
Loading...