জীবনের কোন গ্যারান্টি নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের গ্যারান্টি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


heart-cancer-protect-insurance-7792130_1280.webp



লিংক


আসলে এই জীবনে কোন কিছুর কখনো গ্যারান্টি নেই। অর্থাৎ যে জিনিসটা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি সেই জিনিসটা কিন্তু কিছুক্ষণ পর আমাদের চোখের সামনে নাও থাকতে পারে। অর্থাৎ আমরা একজন জলজ্যান্ত মানুষ সারাদিন হাঁটাচলা করছে বিভিন্ন ধরনের কাজ করছে কিন্তু কাল আমরা হয়তোবা বেঁচে নাও থাকতে পারি। এজন্য জীবনের কোন গ্যারান্টি যেহেতু নেই তাই আমরা প্রতিনিধি চেষ্টা করব এই পৃথিবীতে ভালো কাজকর্ম করার জন্য। অর্থাৎ জীবনে গ্যারান্টি না থাকলেও কিন্তু ভালো কাজের গ্যারান্টি তখনই আছে যখন আমরা ভাল কাজ করতে পারব এবং এই পৃথিবীতে আমাদের ভালো কাজগুলো সারা জীবনের জন্য থেকে যাবে। এজন্য মানুষকে অবশ্যই ভালো কাজ করতে হবে।


কিছু কিছু জিনিস আমাদের জীবনে অনেক বেশি আনন্দ দেয়। আসলে সেই জিনিসটা পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এবং অনেক বেশি কঠোর পরিশ্রম করলেই শুধুমাত্র একটু আনন্দ পাওয়ার জন্য। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে এই পৃথিবীতে কিন্তু কেউ কখনো আনন্দ পাওয়ার জন্য ছোটাছুটি করে না বরং তারা সবসময় ছোটাছুটি করে অর্থ উপার্জনের জন্য। কিন্তু একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি জীবনে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারেন তাহলে কিন্তু এই বেঁচে থাকার পিছনে অর্থের কোন প্রয়োজন নেই।অর্থাৎ একটা মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন কিন্তু তাকে অর্থ দিয়ে আর কখনো ফিরিয়ে আনা যায় না।


এজন্য মানুষ যদি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করে যেতে পারে তখন সে মানুষটা প্রকৃত বেঁচে থাকার স্বাদ উপভোগ করতে পারবে। আপনাকে যদি এই জীবনে প্রচুর পরিমাণ অর্থ দিয়ে সব সময় বিভিন্ন ধরনের অশান্তির ভিতরে রাখা হয় তাহলে কিন্তু আপনি সেই অর্থ দিয়ে কোন কিছু করতে পারবেন না। আসলে মানুষের জীবনে এই টাকা আছে আবার এই টাকা নেই। তাইতো এই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আমরা কখনো জীবনে অহংকার নামক জিনিসটা নিজেদের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করব না। কেননা অহংকার যদি আমাদের জীবনের মধ্যে একবার ঢুকে যায় তাহলে কিন্তু আমরা আর কখনো ভালো মানুষ হতে পারব না এবং ভালো কাজ করতে পারবো না।


তাইতো আমরা সবসময় চেষ্টা করব যাতে করে মানুষের উপকার করা যায় এবং মানুষের পাশে থেকে তাদের জীবন থেকে সকল বিপদ-আপদ গুলো দূর করা যায়। আসলে জীবনের গ্যারান্টি না থাকলেও কিন্তু মানুষের ভালো কাজের গ্যারান্টি রয়েছে যেগুলো কিন্তু আপনার মৃত্যুর পরেও মানুষের মধ্যে সারা জীবন থেকে যায় এবং মানুষ আপনাদের এই ভালো কাজ করার জন্য সারা জীবন আপনার কথা মনে রাখবে। অর্থাৎ আপনি মরে গিয়েও কিন্তু এই পৃথিবীতে সারা জীবন বেঁচে যেতে পারেন একমাত্র ভালো কাজের দ্বারা। তাইতো কোন কিছু নিয়ে কখনো অহংকার করতে নেই বরং সবকিছু সবার সঙ্গে ভাগাভাগি করে একসঙ্গে আনন্দের শহীদ বসবাস করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।