অনুভূতি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অনুভূতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


heart-5723243_1280.webp



লিংক

আসলে অনুভূতি এমন একটা জিনিস যেটি সবার মধ্যে কখনো থাকে না। আর এই অনুভূতি একজন মানুষকে সবসময় আলাদা জায়গা করে দেয়। আসলে এই পৃথিবীতে যেহেতু প্রত্যেকটা মানুষ আলাদা ধরনের হয়ে থাকে তাই তাদের অনুভূতিও কিন্তু সব সময় আলাদা ধরনের হয়ে থাকে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কোন মানুষের সাথে কোন মানুষের অনুভূতির কখনো মিল খুঁজে পাবেন না। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি আপনার মনের অনুভূতিকে জাগ্রত না করতে পারেন তাহলে আপনি কখনো ভাল মানুষ হতে পারবেন না এবং সবাই আপনাদেরকে সবসময় ঘৃণা করতে থাকবে। এজন্য আমাদের অনুভূতি অবশ্যই মানুষের প্রতি নরম হওয়া উচিত।


আসলে কিছু কিছু মানুষ আছে যাদের অনুভূতি বলে কিছুই নেই এবং তারা সবসময় মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে। আসলে এই ধরনের অনুভূতিহীন মানুষদের কেউ কখনো পছন্দ করেনা এবং সব সময় তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষের প্রতি মানুষের যদি ভালোবাসার অনুভূতিটা না থাকে তাহলে মানুষের মধ্যে কোন ধরনের ভালো সম্পর্ক থাকবে না। আসলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের উপর নির্ভরশীল। আসলে মানুষ যদি অন্য মানুষের উপর নির্ভরশীল না হতো তাহলে কিন্তু মানুষ স্বাধীনভাবে বসবাস করত। আর এই স্বাধীনভাবে বসবাস করতে গেলে যে যার মনের মত করে চলত এবং এর ফলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতো।


আসলে এইসব দিক বিচার বিবেচনা করে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা সব সময় নিজেদের অনুভূতি অন্যের প্রতি সবসময় নরম রাখা উচিত। আসলে অন্যের কষ্ট দেখলে যদি আমাদের নিজেদের কষ্ট না হয় তাহলে বুঝবেন যে আপনার জীবনে অনুভূতিগুলো কিছুই নেই। এজন্য অন্যের অনুভূতিগুলো যদি আমরা বুঝতে পেরে তাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে পারি তাহলে সেই মানুষগুলো সুখে থাকবে এবং আমরা আমাদের মনের দিক থেকে কিন্তু সবসময় সুখে থাকবো। এজন্য ভালো অনুভূতির লোকেদের পাশে সবাই থাকে এবং তাদেরকে ভালোবাসার চেষ্টা করে। মানুষ তার অনুভূতির জন্য কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে মানুষের সেবা করার জন্য।


এভাবে যদি আমরা মানুষের অনুভূতির সুযোগ না নিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতে পারি তাহলে সেই মানুষগুলো কিন্তু অবশ্যই ভালো হতে পারবে এবং ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে মানুষের প্রতি যদি মানুষের ভালোবাসার অনুভূতি না থাকে তাহলে কিন্তু এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে একদিন। কেননা সবাই মিলেমিশে আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করব এবং এই সুন্দর পৃথিবীতে যেসব ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা সব সময় একটা সুন্দর অনুভূতি নিয়ে জন্মগ্রহণ করবে এবং তাদের মনে সব সময় দয়া মায়া থাকবে। এজন্য আমরা সবসময় মানুষের পাশে থাকবো এবং মানুষকে ভালোবেসে তাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।