অহংকারীর পতন নিশ্চিত।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অহংকার সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


এই পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন কিন্তু আমরা কেউ ধনী পরিবারের জন্মগ্রহণ করেছি আবার কেউ গরিব পরিবারের জন্মগ্রহণ করেছি। আসলে ধনী হোক বা গরীব হোক মানুষ যদি যেখানে জন্মগ্রহণ করুক না কেন সেখান থেকে যদি মানুষের মনের ভিতর অহংকার জন্ম হয় তাহলে সেই মানুষ জীবনে কখনো বড় হতে পারবে না। আসলে এই পৃথিবীতে অহংকারী মানুষ কখনো উন্নতি লাভ করতে পারে না। একটা মানুষ যদি গরিব পরিবারে জন্মগ্রহণ করেও জীবনে সে চেষ্টা করে উপরের দিকে উঠতে চায় তাহলে সে অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং উপরের দিকে উঠতে পারবে। আবার কেউ যদি ধনী পরিবারের জন্মগ্রহণ করে নিজের অহংকার সীমাহীন করে তোলে তাহলে সে সেই অবস্থানে বেশিদিন টিকে থাকতে পারবে না। কেননা অহংকার মানুষকে নিচু করে দেয়।


এই পৃথিবীতে এই অহংকারী মানুষের উদাহরণ অনেকে আমরা দেখতে পেয়েছি। যেসব মানুষ তাদের অহংকারের জন্য আজ এভাবে দুর্দিনের মাঝে সময় কাটাতে হচ্ছে। অর্থাৎ তারা যেভাবে অহংকার নিয়ে বড় হয়েছে এবং মানুষকে যেভাবে তুচ্ছ বলে মনে করেছে এতে করে তাদের এই দুর্দিনে কেউ তাদেরকে আর সাহায্য করতে আসছে না। আর এর ফলে সেই সব মানুষকে কেউ আর ভালোবাসে না এবং তাদের কেউ আর পছন্দ করেনা। আসলে এই পৃথিবীতে যদি আমরা একটা সরল মন-মানসিকতা নিয়ে বড় হতে পারি তাহলে মানুষ আমাদেরকে সবসময় মন থেকে ভালবাসবে এবং আমরা যদি কোন ধরনের বিপদে পড়ি তাহলে তারা আমাদের সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে। কেননা মানুষকে ভালবাসলেই শুধুমাত্র মানুষের কাছ থেকে ভালোবাসা আশা করা যায়।


আর আমরা যদি মানুষকে ভালো না বেসে তাদের হিংসা করি এবং নিজেদের অহংকার নিয়ে বড় হতে থাকি তাহলে এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখাদেখি তারাও তাদের মনের ভিতর অহংকার জন্ম নিয়ে বড় হবে এবং তাদেরকে আর কেউ কখনো ভালোবাসবে না। আসলে যে মানুষটা আজ ধনী পরিবারের জন্মগ্রহণ করেছে হয়তোবা একদিন তাকে গরিবে পরিণত হতে হবে যদি সে অহংকার নিয়ে বেঁচে থাকে। তাইতো আমাদের সবার উচিত আমাদের মনের মধ্যে কখনো এই অহংকার নামক নামটি কখনো জন্ম নিতে না পারে। আর এর ফলে কিন্তু আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারব যেখানে আমাদের সবাই ভালবাসবে এবং কেউ আমাদেরকে কখনো ঘৃণা করবে না। আর এর ফলে আমরা সমাজে সবাই মিলেমিশে এক জায়গায় বসবাস করতে পারবো।


তাইতো আমরা এই পৃথিবীতে যেখানেই জন্মগ্রহণ করি না কেন আমরা আমাদের মনটাকে অনেক বড় করে তুলবো এবং মানুষের সাহায্যে সবসময় এগিয়ে আসব। আসলে আমরা যদি স্বার্থপরের মত এই পৃথিবীতে বসবাস করি এবং যেখানে স্বার্থ রয়েছে সেখানেই পড়ে থাকি তাহলে মানুষ আমাদেরকে কখনো ভালোবাসবে না। আর এজন্য আমরা সবাই মিলেমিশে আমাদের মন থেকে অহংকার জিনিসটা বাদ দিয়ে জীবনে বড় হওয়ার চেষ্টা করব। আর এভাবে আমরা যদি জীবনে অহংকার ছাড়া বেড়ে উঠতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখাদেখি তারাও ভালোভাবে বড় হওয়ার চেষ্টা করবে এবং মানুষকে তারা মন থেকে ভালবাসবে। আসলে এভাবে যদি আমরা সবাই সবার সাহায্যে এগিয়ে আসতে পারি তাহলে আমরা কেউ আর কখনো কষ্টে দিন যাপন করবো না।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন। অহংকারী মানুষ জীবনে সুখি হতে পারে না এবং কারো ভালোবাসা পায় না। আর যদি বিপদে পরে তবে কেউ তাকে সাহায্যের জন্য এগিয়েও আসে না। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। খুব বাস্তব কথা আপনার লিখায় তুলে এনেছেন। ধন্যবাদ লিখাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

কথায় আছে অহংকার পতনের মূল। যারা অহংকারী হয় তারা একসময় ধ্বংস হয়ে যায় ভাইয়া। আপনার লেখাগুলোও সত্যি অনেক ভালো লাগলো। একদম চিরন্তন সত্য কথাগুলোই আপনি আপনার লেখার মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

বেশ দারুণ লিখেছেন দাদা। আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো আর আপনি সবসময় বাস্তব সম্মত কথা তুলে ধরেন।অহংকার পতনের মূল।অহংকারী ব্যক্তি ও স্বার্থপর মানুষ কখনো কারো ভালোবাসা পায় না। কারণ তারা শুধু নিজের স্বার্থের জন্যই সবকিছু করে থাকে।বাস্তব সম্মত কিছু কথা তুলে ধরার জন্য ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

অহংকার পতনের মূল কথাটা শতভাগ সত্য। সাধারণত আমাদের মাঝে আমাদের ধন সম্পদ আমার রুপ লাবণ্য শিক্ষা নিয়ে অহংকার তৈরি হয়। কিন্তু এগুলোর কোনটাই চিরস্থায়ী না। এটা যেকোনো সময় সৃষ্টিকর্তা নিয়ে নিতে পারে। সেজন্য এগুলোর বশবর্তী হয়ে অহংকারী না হওয়াই উওম। বেশ চমৎকার লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।