অন্যের কথা শুনে লাফানো।

in আমার বাংলা ব্লগ5 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অন্যের কথা শুনে লাফানো সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17818387552577302870687175619765.png



সোর্স


এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা কখনো নিজের কথা মত সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে না এবং অন্যের কথাগুলোকে তারা অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা অন্যের কথা শুনে বেশি লাফালাফি করে তারা কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়ে থাকে। অর্থাৎ তাদের মাথায় নিজেদের কোন বুদ্ধি থাকে না এবং তারা সবসময় অন্য মানুষ কি কাজ করলো বা অন্য মানুষ কোন কথা বলল সেই কথাটাকে গুরুত্ব দিয়ে তারা সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং এইভাবে তারা জীবনে সামনের দিকে এগিয়ে গিয়ে জীবনটাকে নষ্ট করে ফেলে।


এই পৃথিবীতে যারা প্রকৃত শিক্ষা গ্রহণ করে না তারা দেখবেন সব সময় অন্য অন্য মানুষের পিছনে ঘুরে বেড়ায় এবং অন্যান্য মানুষ যদি কোন ধরনের কথা বলে সেই কথাটাকে বিশ্বাস করার চেষ্টা করে এবং সেই ভাবে তারা কাজ করে সামনে এগিয়ে যাচ্ছে। আসলে যাদের নিজেদের কথার কোন মূল্য থাকে না তাদেরকে মানুষ কখনো সম্মান করে না এবং তারা জীবনে কখনো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এজন্য অবশ্যই প্রত্যেকটা মানুষকে ভালবাসতে হবে এবং নিজেদের কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।


কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং একটা মানুষ অন্যায় করল কিনা তা যাচাই না করে সব সময় সেই মানুষের উপর বিভিন্নভাবে দোষারোপ করে এবং সেই মানুষগুলোকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। আসলে এই প্রকৃতির মানুষগুলো কখনো ভালো হতে পারে না এবং তাদের এই খারাপ কর্মকাণ্ডের জন্য কিন্তু তারা সবসময় বিভিন্ন ধরনের শাস্তি পেয়ে যায়। সমাজের যদি এই ধরনের মানুষ বেশি থাকে তাহলে কিন্তু কোন মানুষকে কেউ কখনো ভালবাসবে না এবং এই মানুষগুলোকে দূর থেকে সবাই অনেক বেশি ঘৃণা করবে এবং তাদের থেকে দূরে সরে থাকবে।


এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষের পাশে থাকতে পারি এবং মানুষকে প্রকৃত ভালোবাসতে পারি যাতে করে আমরা জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাব। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা সব সময় অন্যের কথামতো চলার চেষ্টা করে তাদের মেরুদন্ড বলে কোন কিছু থাকে না এবং তারা সবসময় অন্যের কাছ থেকে বিভিন্ন ভাবে আঘাত পেয়ে যায় এবং এর ফলে কিন্তু তারা কখনো জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং নিজেদের জীবনটাকে কখনো সুন্দরভাবে আর উপভোগ করতে পারে না।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।