অতিরিক্ত কথা বলা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অতিরিক্ত কথা বলা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
যারা জ্ঞানী মানুষ তারা সবসময় মানুষের সাথে কম কথা বলে এবং সব সময় মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান নেওয়ার চেষ্টা করে। আর যারা অতিরিক্ত কথা বলে তারা কিন্তু কখনো জ্ঞানী মানুষ হতে পারে না এবং তাদের জ্ঞানের পরিমাণ অনেক কম এবং আপনারা সবসময় তাদের অল্প জ্ঞান দিয়ে মানুষের সাথে বিভিন্ন ধরনের তর্কে জড়িয়ে পড়ে এবং সেই তর্ক করে তারা জয়ী হওয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন দেখবেন আপনার অপর মানুষটি অনেক বেশি অতিরিক্ত কথা বলে তখন তাকে আপনি আস্তে আস্তে অপছন্দ করতে শুরু করবেন।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে অতিরিক্ত কথা না বলে প্রয়োজন এর কথা বলে আমাদের সকল ধরনের সমস্যা সমাধান করার জন্য। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অল্প কথা বলে এবং প্রকৃত জিনিসটা গ্রহণ করে তারা আস্তে আস্তে করে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই মানুষগুলো কিন্তু খুব দ্রুত জীবনের উন্নতি লাভ করতে পারবে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে। এজন্য আমরা সব সময় অতিরিক্ত কথা না বলে অতিরিক্ত জিনিস শেখার চেষ্টা করব এবং সেই জিনিসগুলোকে নিজের জীবনে কাজে লাগাবো।
আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই সমাজে বিভিন্ন ধরনের বুদ্ধিমান মানুষ আছে এছাড়াও আমাদের আশেপাশে যে সকল বুদ্ধিমান মানুষ রয়েছে তাদের আচার-আচরণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা কতটা ভদ্র এবং কতটা কম কথা বলে। আসলে তাদের সাথে আপনি যতক্ষণ না কথা বলেন ততক্ষণ কিন্তু তারা খুব হিসাব করে আপনার সাথে কথা বলবে এবং প্রয়োজনের অতিরিক্ত তারা একটিমাত্র কথা আপনাদের সাথে কখনো বলবেনা। আর এই ধরনের মানুষগুলো অনেকটা জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব অতিরিক্ত কথা না বলে বরং প্রকৃত জিনিস শিখে সেই জিনিসটাকে আমাদের জীবনের কাজে লাগানো। এছাড়া আস্তে আস্তে করে আমরা সব সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন জিনিস নিয়ে সঠিক জ্ঞান আরোহন করে আমরা আস্তে আস্তে করে জীবনে সামনের দিকে এগিয়ে যাব এবং জীবন থেকে একটা সুন্দর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। তাইতো আমরা সবসময় মনে রাখবো এই পৃথিবীতে প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে বরং প্রয়োজনীয় কথা বলে জীবনের সমস্যাগুলোকে সমাধান করা উচিত এবং জীবনে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলা উচিত।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)