পেছন থেকে যারা আঘাত করে।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পেছন থেকে যারা আঘাত করে তাদের সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17774334794526591066110160661407.png



সোর্স


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এমন কিছু কিছু খারাপ মানুষ আছে যারা সামনে আপনার খুব ভালো থাকবে এবং পিছন দিক থেকে তারা সবসময় আপনাকে আঘাত করার চেষ্টা করবে। তবুও আপনি বুঝতে পারবেন না যে কে আপনার পিছন থেকে আপনাকে আঘাত করেছে এবং আবার পুনরায় দূরে সরে গিয়েছে। এই মানুষগুলো অনেকটা ভয়ঙ্কর প্রকৃতির হয়ে থাকে এবং এই মানুষগুলো থেকে সবসময় আমাদেরকে দূরে সরে থাকতে হবে। কেননা এরা যেকোনো সময় যে কোন কিছুর জন্য আপনার ক্ষতি করবে এবং আপনার সামনে ভালো সাজার চেষ্টা করবে।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাথে ভালোভাবে আচার আচরণ করি এবং মানুষকে আপন করে নিতে পারি তাহলে কিন্তু এই খারাপ শ্রেণীর মানুষগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাবে এবং যারা খারাপ ছিল তারাও কিন্তু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু কিছু কিছু মানুষ কখনো ভালো হয় না এবং তাদেরকে আপনি যত ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করুন না কেন তারা সব সময় খারাপ কাজ করবে এবং আপনার পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করবে। এইসব মানুষগুলো জীবনে থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো।


আমরা যদি সব সময় এই খারাপ মানুষগুলো থেকে দূরে সরে থাকতে পারি এবং এই খারাপ মানুষগুলোকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব এবং আমাদের জীবনে আর কোন ধরনের কোন সমস্যা থাকবে না। এজন্য এই খারাপ মানুষগুলোকে সবসময় আমাদের উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তারা যদি কখনো আপনার কাছ থেকে সাহায্য চায় তাহলে আপনার সেই মুহূর্তে দূরে সরে যেতে হবে কেননা আপনার সাহায্যের পর কিন্তু তারা পেছন থেকে আপনার ক্ষতি করবে।


এজন্য আমরা অবশ্যই ভালো মানুষদের সাথে মেলামেশা করবো এবং ভালো মানুষের মতো মানুষের পাশে থাকার চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালবাসতে পারে এবং প্রত্যেক মানুষের জীবনে আমরা সব সময় ভালো হয়ে থাকতে পারি। এভাবে যদি আমরা ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দর করতে পারি তাহলে কেউ কখনো আমাদেরকে খারাপ বলতে পারবে না। এজন্য এই সকল খারাপ মানুষদের থেকে দূরে সরে থাকতে হবে নিজেদের জীবনকে রক্ষার জন্য।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।