মানুষের বদনজর ভীষণ ক্ষতিকর।

in আমার বাংলা ব্লগ7 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17848720071486941450762476731430.png


সোর্স



আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের উন্নতি বা আমাদের ভালো জীবন কোনোভাবে সহ্য করতে পারে না। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের নজর থাকে যেটা গুরুজনেরা ছোটবেলা থেকেই আমাদের শিখিয়ে এসেছে যে যে কোন সময়ে বাড়ির বাইরে না যেতে বা সবাইকে নিজের খুশির খবর না বলতে। আসলে এর পেছনে আছে ভীষণ বড় কারণ। মানুষ মানুষের ভালো বর্তমান সময়ে কোনোভাবেই দেখতে পায় না বা সহ্য করতে পারে না। আগেকার সময়ে অনেকেই বলতো যে ভরদুপুরে এবং ভর সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে পুকুর পাড়ে রাস্তাঘাটে ঘুরে না বেড়াতে এতে বিভিন্ন অলৌকিক খারাপ শক্তির প্রভাব পড়ে বা নজর লাগে যাতে আমাদের ক্ষতি হতে পারে। আসলে এই কথা সত্য যে এই পৃথিবীতে অনেক অলৌকিক এমন জিনিস আছে যা আমরা জানিনা বা বুঝিনা এবং এই অলৌকিক শক্তি সবসময় যে ভালো হবে তার কোন গ্যারান্টি নেই। কিছু কিছু অলৌকিক শক্তি আছে যা একদমই খারাপ এবং অসময়ে বাড়ি থেকে বেরোলে এই অলৌকিক শক্তি আমাদের ক্ষতিও করে দিতে পারে।


গুরুজনদের কথা মত এই অলৌকিক শক্তির নজর যেমন ভীষণ ক্ষতিকর আমাদের জন্য তেমনি বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের নজরও আমাদের জন্য ভীষণভাবে ক্ষতিকর। আমাদের সুখ উন্নতি কিছু কিছু মানুষ এমন আছে আমাদের চারপাশে যারা কোনভাবেই সহ্য করতে পারে না। আর হিংসা ও জ্বলনের জন্য এমন খারাপ বা বদ নজর আমাদের ওপর দিতে থাকে যে আমাদের উন্নতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো থাকে। আসলে এই খারাপ বা বদ নজর এটা মানুষের মন থেকে তৈরি হয়। কোন মানুষ যখন আমাদেরকে ভালো মনে বা ভালো দৃষ্টিতে দেখে তখন তার নজরে বা কথায় আমাদের কোনরকম ক্ষতি হয় না কিন্তু যখনই হিংসা এবং আমাদের ক্ষতি হওয়ার প্রবণতা নিয়ে আমাদের দিকের টাকায় বা আমাদের সম্পর্কে কোন খারাপ কথা বলে তখন সে কথা আমাদের অনেক সময় জীবনে লেগে যায় আর আমাদের সত্যি ক্ষতি হয়ে থাকে। আসলে কিছু মানুষ জীবনের চাহিদা অনুযায়ী সবকিছু পায়না বলে আমাদের চাহিদা পূরণ হতে দেখে তারা কোনভাবেই সহ্য করতে পারে না যার ফলে আমাদের ক্ষতিকারক চিন্তাভাবনা মনে আনে আর সেই ক্ষতিকারক দৃষ্টি বা চিন্তা ভাবনা নিয়ে আমাদের সাথে মেলামেশা করে তাই এইসব মানুষের প্রভাবে আমরা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি।


যেসব মানুষ জীবনে তাদের চাহিদা অনুযায়ী জিনিস পাচ্ছে না আর সেসব জিনিস আমরা পেয়ে চলেছি সেসব মানুষদের কাছ থেকে আমাদের অবশ্যই দূরে থাকার চেষ্টা করা উচিত কারণ এইসব মানুষের দীর্ঘশ্বাস এবং খারাপ নজর আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। আর আমাদের জীবনে সেই সব ঘটনা ঘটতে পারে যা আমরা কোনভাবেই আশা করি না এমনকি আমাদের জীবনের উন্নতি ও চাহিদার মাঝখানে বাধা পড়তে পারে। আমাদের উচিত জীবনে উন্নতি সব সময় চুপিসারে করা এবং উন্নতির কথা শুধুমাত্র একান্তই প্রিয়জন এবং নিজের মধ্যেই রাখা। আমাদের উন্নতির কথা কখনোই কারো কাছে প্রকাশ করা উচিত নয়। অনেক সময় দেখা যায় কোন ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি অন্য কোন ব্যক্তি অন্য গ্রহণ করে তবে সেই অন্য গ্রহণকারী ব্যক্তির পরবর্তী সময়ে ভীষণভাবে শরীর খারাপ হয়ে ওঠে ডায়রিয়া এমনকি হসপিটালে ভর্তি পর্যন্ত হতে হয়। আসলে এটা ওই ক্ষুধার্ত ব্যক্তির খারাপ নজর ও দীর্ঘশ্বাসের ফলেই হয়ে থাকে। সেই জন্য যেসব ব্যক্তির জীবনে অনেক বেশি অপ্রাপ্তি রয়েছে সেসব ব্যক্তির কাছে আমাদের প্রাপ্তির গল্প কোনোভাবেই করা উচিত নয়।


আমরা যদি বিভিন্ন জিনিস না পাওয়া ব্যক্তির কাছে আমাদের পাওয়ার গল্প করি তবে তাদের মনের মধ্যে অবশ্যই একটা লালসা জন্ম নেবে এবং আমাদের প্রতি একটা হিংসা ও জন্ম নেবে আর এর ফলেই তৈরি হবে দীর্ঘশ্বাস আর আমাদের প্রতি একটা খারাপ নজর। আর এই নজরের ফলেই আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি। সেজন্য পুরনো সময়ের সেই বয়স্ক মানুষদের কথা আমাদের একটু হলেও মেনে চলা উচিত এবং সবসময় খারাপ নজর বা বদ নজর এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। কারন আমরাও জানি না কার মনে কি রয়েছে এবং কে আমাদের ভালো চায় আর কে আমাদের উন্নতি দেখে হিংসা করে। আমাদের সামনে সবাই আমাদের ভালই বলবে কিন্তু আমাদের পেছনে সবাই আমাদের ক্ষতির চিন্তা করবে আর তার সাথে আমাদের উন্নতিতে হিংসা করবে। তাই জীবনে কখনো নিজের উন্নতি এবং চাহিদা পূরণের গল্প অন্য কোন ব্যক্তির কাছে করা উচিত নয় এমনকি যে ব্যক্তি জীবনে অনেক কষ্টে আছে এবং অপ্রাপ্তির মধ্যে জীবন কাটাচ্ছে এসব ব্যক্তির কাছে কোনভাবেই করা উচিত নয়। কারণ মানুষের বদনজর ভীষণ ক্ষতিকর যা আমাদের জীবনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।