যোগ্যতা অনুযায়ী কাজ করতে হয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকটি ব্যক্তিরই নিজের কিছু সামর্থ্য রয়েছে এবং যোগ্যতা রয়েছে। আমাদের প্রতিনিয়ত আমাদের ব্যক্তিগত সে সামর্থ্য ও যোগ্যতা যাচাই করতে থাকা উচিত এবং সব সময় সেই যোগ্যতা অনুযায়ী কাজ করা উচিত। যার যে যোগ্যতা নেই তার সেই কাজ করতে যাওয়া বা সে কাজের কথা মানুষকে বড়াই করে বলা কোনভাবেই উচিত না এমনকি সে কাজের কথা ভাবাও কোনভাবেই উচিত নয়। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের যে জিনিসের কোন যোগ্যতা নেই সেই জিনিসের সম্পর্কে ভীষণভাবে বড়াই করতে থাকে আর যোগ্যতাহীন সেই জিনিস সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত দিতে থাকে। যে মানুষ যে জিনিস সম্পর্কে কখনো কোন ভাবে জানেই না সেই জিনিস সম্পর্কে যদি অন্য কাউকে জ্ঞান প্রদান করে তবে সেই জ্ঞান হবে পুরোটাই ভুল। তাই যে জিনিস সম্পর্কে কোন জ্ঞান নেই সেই জিনিস সম্পর্কে অন্য কাউকে জ্ঞান দেওয়া মোটেও উচিত নয়। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সঠিক তথ্য না জেনে ভুল প্রচার করতেই থাকে এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টায় যুক্ত থাকে।
আমাদের চারপাশে আমার অনেক মানুষ দেখা যায় বা অনেক সময় আমাদের পরিবারেরও কিছু বা কোন একটি ব্যক্তি থাকে যার বিভিন্ন বিষয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও সেই কাজগুলি করার ভীষণভাবে বড়াই করতে থাকে। যদিও পরবর্তীতে ওইসব কাজ না করতে পারার জন্য মান সম্মান খাওয়ানোর ভয়ে তারা বিভিন্ন ধরনের অজুহাত দিতে থাকে। আসলে এইসব ব্যক্তি ভুল ভাবে নিজের সম্মান বাঁচানোর ভীষণ চেষ্টা করে এবং মানুষের কাছে নিজের দাম বাড়ানোর জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস নিয়ে বড়াই করতে থাকে যার যোগ্যতা বিন্দুমাত্র সেসব ব্যক্তির কাছে থাকে না। আসলে মানুষের সব সময় যোগ্যতা অনুযায়ী এগোতে হয় আর যোগ্যতা অনুযায়ী মানুষকে বড় বড় কথা বলতে হয়। যে মানুষের যে যোগ্যতা নেই এবং যে কাজ করার কোন রকম ক্ষমতা নেই সেই মানুষ যদি সেই কাজ করার চেষ্টা করে বা যোগ্যতা নিয়ে বড়াই করতে থাকে তবে একদিন না একদিন সেই মানুষটি অবশ্যই তার মান সম্মান হারাবে এবং আশেপাশের সবাই তার ক্ষমতা সম্পর্কে জানতেই পারবে।
যে মানুষ জীবনে কখনো রান্নাঘরে ঢোকেনি সেই মানুষ যদি রান্নার কথা বলে এবং রান্না নিয়ে বড় বড় কথা বলে আর তার সাথে রান্নার বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করে তাহলে মানুষ অবশ্যই সেসব মানুষকে বোকা বলে মনে করবে। কারণ যার যে যোগ্যতা নেই সে সবসময় ভুল কথাই বলবে অথচ সেই ব্যক্তিটি স্বীকার করবে না যে সে ভুল কথা বলছে। যে জিনিস সম্পর্কে যার কোন ধারনা নেই আর যে জিনিস করার কোন যোগ্যতা নেই সেই জিনিস থেকে অবশ্যই দূরে থাকা উচিত বা দূরে থাকার চেষ্টা করা উচিত। নইলে সেই সব বিষয়েই মান সম্মান খাওয়াতে হবে। অনেক মানুষ আছে মিথ্যে অহংকার এবং মিথ্যে মান সম্মান তৈরি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জিনিস নিয়ে বড়াই করতে থাকে এভাবে বিভিন্ন যোগ্যতা এবং জীবনের সফল হওয়ার মিথ্যে গল্প মানুষকে শোনাতে থাকে। এসব মানুষ কোনোভাবেই বোঝেনা যে মিথ্যা কখনো লুকানো থাকে না বেশিদিন না একদিন ঠিকই সবকিছু প্রকাশ পাবে এবং তার মিথ্যা সামনে চলে আসবে। যখন মানুষের মিথ্যা সামনে প্রকাশ পায় তখন যেটুকু মান-সম্মান থাকে সেটুকুও কোন ভাবেই বেঁচে থাকে না।
তাই সব সময় যে জিনিসের যোগ্যতা আছে সেই জিনিস নিয়ে কথা বলা উচিত বা সেই কাজটাই করা উচিত আর যে জিনিসের কোন যোগ্যতা নেই সেই কাছ থেকে দূরে থাকা উচিত এমন কি সেই বিষয়ে কথা শুধু শোনা উচিত কিন্তু কোন ভাবেই মূর্খের মতো সেই জিনিস নিয়ে কথা বলা উচিত নয়। আসলে আমরা একটা জিনিস ভীষণভাবে খেয়াল করলে দেখতে পাবো যে যেসব মানুষের যোগ্যতা নেই সেসব মানুষই সে যোগ্যতাহীন বিষয় নিয়ে বিভিন্ন অনর্থ ও ভুলভাল কথা বলতে থাকে আর যেসব মানুষের বিশেষ কোনো জিনিস সম্পর্কে যোগ্যতা আছে বা বিভিন্ন জিনিস সম্পর্কে যোগ্যতা আছে সেই মানুষ শুধু সেই জিনিস সম্পর্কে সঠিক তথ্য দেয় অযথা উল্টোপাল্টা কথা না বলে। সেজন্য সবসময় যোগ্যতাহীন মানুষদের থেকে দূরে থাকা উচিত এবং তাদের ভুল তথ্য সবসময় বুঝে ইগনোর করা উচিত। যোগ্যতাহীন মানুষ সবসময় ভুল বিচার করে এবং ভুল কাজ করতেই বেশি দেখা যায়। তাই এসব মানুষ থেকে সর্বদা দূরে থাকাই শ্রেষ্ঠ কাজ। কারণ এইসব যোগ্যতাহীন মানুষ শুধুমাত্র কথাই বড় বড় কথা বলে কিন্তু কাজে কোন রকম ভাবেই নিজের যোগ্যতা বা দক্ষতা দেখাতে পারে না।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

