কোন বিষয় নিয়ে খামখেয়ালি করা মোটেও উচিত নয়।

in আমার বাংলা ব্লগ6 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17853907636183501124085262630914.png


সোর্স



আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ভীষণই খামখেয়ালি প্রকৃতির হয়ে থাকে। এসব মানুষের জীবনে বাঁচার কোন ইচ্ছাও থাকে না, কর্ম করার প্রবণতা থাকে না, এমনকি জীবনে কিছু পাওয়ার বা অর্জন করার কোন লক্ষ্য থাকে না। এই সব মানুষের মানসিকতা এতটাই ফালতু ধরনের হয়ে থাকে যে এসব মানুষ না নিজের জীবনের জন্য সঠিক হয় বা উপকারী হয় না অন্য কোন মানুষের জীবনের জন্য কোন উপকার করে থাকে। আসলে যে মানুষ নিজের জন্যই ভালো কোন কর্ম করতে পারে না সেই মানুষটা অন্য কারোর জীবনে ভালো কিছু করবে অথবা ভালো কিছু ভাববে সেটা আশা করাই যায় না। ভগবান আমাদের সব সময় শিখিয়েছে "কর্মই ধর্ম"। আমরা যেমন কর্ম করবো আমাদের ঠিক সেরকমই ফলপ্রাপ্ত হবে। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে যারা ভগবানের উপদেশগুলি শুনে না বুঝে তার উল্টো অর্থ বের করতে চেষ্টা করে। যেমন কিছু কিছু মানুষ ভাগ্যকে বেশি প্রাধান্য দেয় এবং কর্ম না করে সবকিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয় ভাগ্যে যেটা আছে সেটাই হবে সেই হিসেব করে।


কিন্তু আসলে মানুষের কিছু বিবেক-বুদ্ধি থাকা প্রয়োজন যে আমাদের কর্মের ফল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের সাথে যারা জড়িত রয়েছে তাদেরও ভোগ করতে হয়। তাই আমরা যদি খামখেয়ালিতে এবং ভাগ্যের ওপরে সবকিছু ছেড়ে দিয়ে চলি তবে আমাদের সাথে যারা জড়িত রয়েছে তাদের জীবনটাও নষ্ট হয়ে যাবে এবং পরিশ্রম বিভালে যাবে। আসলে আমাদের বুঝতে হবে যে ভাগ্য যেমন আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তেমনি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কর্ম। আমরা যেমন কর্ম করবো সেই হিসেবেই আমাদের ফলপ্রাপ্ত হবে এবং সেই ফলের ওপর নির্ভর করেই আমাদের ভাগ্য গঠন হবে। অর্থাৎ ঘুরেফিরে সেই কর্মের ওপরেই আমাদের জীবনের সবকিছু নির্ভর করে। কিন্তু আমরা যদি কর্ম না করি এবং সবকিছুতে অবহেলা করি তবে আমরা কোনভাবেই জীবনে কোন উপকার পাবো না। অনেক মানুষ এমন আছে যাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তারা স্বাস্থ্যবিধি মেনে চলে না এবং অন্য কেউ যদি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয় তবে তারা একটাই কথা বলে যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে এবং যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবে মৃত্যুবরণ করতে হবে সুতরাং এত স্বাস্থ্যবিধি মেনে কোন লাভ নেই।


কিছু মানুষ এইসব খামখেয়ালি কথাবার্তায় নিজেকে এবং অপরকে পুরোপুরি আসক্ত করার চেষ্টা করে। কিন্তু বাস্তবে দেখা যায় স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা রোগ প্রতিরোধ করতে পারি এবং শারীরিকভাবে সুস্থ ও থাকতে পারি। অর্থাৎ আমরা শরীরের প্রতি যেমন কর্ম করবো শরীর আমাদের তেমনি ফল দেবে। আমরা শরীরের প্রতি যত খামখেয়ালি করব শরীর ও আমাদের প্রতি ততই খামখেয়ালি করবে এবং খারাপ হতে শুরু করবে। কিন্তু আমরা যদি খামখেয়ালি বন্ধ করে দায়িত্বশীল হই আর শরীরকে সুস্থ রাখা একটা দায়িত্ব এবং আমাদের কর্ম হিসেবে মনে করে সে দায়িত্ব বা কর্মটা পালন করি তবে আমাদের শরীর থাকবে সুস্থ আর আমরা জীবনে উন্নতি করার জন্য বিভিন্ন ধরনের কর্ম করার বা দক্ষতা অর্জন করার এনার্জি পাব শারীরিকভাবে সামর্থ্য থাকবো। আসলে খামখেয়ালি আমাদের জীবনে কোনভাবেই করা উচিত নয় সেটা শারীরিক হোক মানসিক হোক অথবা জীবনে উন্নতি করার জন্য বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করার ক্ষেত্রে হোক। আমাদের প্রতিনিয়ত খামখেয়ালী ছেড়ে নিজের কর্মের প্রতি মনোযোগী হওয়া উচিত।


খামখেয়ালী বা উদাসীন জীবন এমন কি অলসতা আমাদের জীবনে কোন ধরনের কোন উপকার আনে না শুধুমাত্র ক্ষতি ছাড়া। তাই আমাদের সব সময় শারীরিকভাবে সক্ষম থাকার জন্য বিভিন্ন কর্ম এবং প্রচেষ্টা করা উচিত আর তার সাথে জীবনে উন্নতি করার জন্য সব সময় উন্নতিমূলক কর্ম করতে থাকা প্রয়োজন। আমাদের জীবন আমাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের সেই শিক্ষাগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে গ্রহণ করা উচিত আর সেই সাথে দ্বিতীয় বার যেন আমাদের কখনো কোনো রকম ভুল না হয়ে যায় সেটাও চেষ্টা করা উচিত। আমরা যদি খামখেয়ালি ছেড়ে সব সময় উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করি শারীরিক মানসিক এবং সামাজিক দিক থেকে তবে আমাদের নিজেদের সাথে সাথে আমরা অন্যদেরও উৎসাহিত করতে পারব এবং উন্নত করতে পারব। আমাদের সবসময় মনে রাখতে হবে খামখেয়ালি এবং অলসতা কোনভাবেই আমাদের জীবনকে সুখী করতে পারবে না তবে কর্ম আমাদের জীবনকে অবশ্যই সুখী করতে পারবে আর আমাদের জীবনের সব ধরনের সমস্যা দূর করতে পারবে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।