অর্থ আমাদের জীবনের সব সমস্যার সমাধান করতে সক্ষম।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17859115457421605554900132828485.png


সোর্স



অর্থ অর্থাৎ টাকা পয়সা সম্পত্তি আমাদের জীবনে যেমন বিভিন্ন সমস্যা সৃষ্টি করে তেমনি আমাদের জীবনের বিভিন্ন সমস্যা দূর করতে সক্ষম। আমাদের জীবনের বিভিন্ন পর্যায় আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পারি আর এই সব ধরনের সমস্যাই সমাধান হয় একমাত্র অর্থ সম্পদের দ্বারা। যেসব মানুষের অর্থ সম্পদ প্রচুর রয়েছে সেসব মানুষের দেখা যায় সমস্যার হার জীবনে অনেক কম রয়েছে। কারণ অর্থ সম্পদ থাকলে মন যেটা চায় সেটাই করা যায় এবং যে কোন সমস্যার সমাধান করা যায় অর্থ সম্পদের দ্বারা। জীবনে কেউ যদি হতাশাগ্রস্ত হয় তবে অর্থ সম্পদের দ্বারা সে হতাশা মিটানো যায় এবং সে কোথাও চাইলে ঘুরে আসতে পারে অথবা স্থান পরিবর্তন করতে পারে বা নিজের জীবন যাপনের ধারাও পরিবর্তন করতে পারে। কিন্তু অর্থ না থাকলে কোন মানুষই তার পছন্দমত কোন কাজ করতে পারে না জীবন যাপনের ধারাও পরিবর্তন করতে পারে না এবং যতই জীবনের সমস্যা হোক না কেন সেই সমস্যা সমাধান করতে পারে না। মানুষের অর্থ রয়েছে সেসব মানুষের জীবন সমস্যার হার অনেক কম রয়েছে।


অনেক মানুষের বসবাস জনিত সমস্যার সম্মুখীন হতে হয় নিজস্ব বাসস্থান থাকে না অথবা যেখানে সে বসবাস করে সেখানে কোন ধরনের সমস্যা হলেই স্থান পরিবর্তন করতে পারে অর্থ ক্ষমতা থাকলে। কিন্তু অনেক মানুষই দেখা যায় ভীষণভাবে সমস্যার মধ্যে থাকা সত্ত্বেও শুধুমাত্র আর্থিক সামর্থ্য না থাকার কারণে সে সেই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। পছন্দমত খাদ্যের অভাবও ঘটতে দেখা যায় আর্থিক সামর্থ্য না থাকার কারণে। আমাদের কাছে যদি যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকে তবে আমরা যখন যেটা ইচ্ছা সেটাই খেতে পারি সেই খাবারটা আর যতই দাম হোক না কেন। যেসব মানুষের কাছে প্রচুর অর্থ সম্পদ রয়েছে সেইসব মানুষ কখনোই কোন জিনিস কেনাকাটার সময়ে তার দাম দেখে না নির্দ্বিধায় শুধুমাত্র জিনিসটা পছন্দ হলেই সে জিনিসটা নিয়ে বাড়িতে চলে আসে। অথচ এই পৃথিবীতে এমন কতই না মানুষ রয়েছে যারা অর্থের অভাবে নিজের পছন্দ তো দূরে থাক প্রয়োজনীয় জিনিস পর্যন্ত নিতে পারেনা। এই অর্থ আমাদের জীবন যাপনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা বিভিন্নভাবে প্রমাণিত হয়।


অর্থ না থাকলে মানুষ মানুষের কাছে সাহায্যের হাত পাততে বাধ্য হয় কিন্তু দেখা যায় অর্থ থাকলে সেই মানুষ সাহায্য চাওয়া তো দূরের কথা প্রয়োজনে মানুষকে সাহায্য করতে পারে। বর্তমান সময় দেখা যায় অর্থের জন্য মানুষ ভীষণভাবে সুখী এবং সুন্দর একটি জীবন কাটাতে পারে। যেসব মানুষের অর্থের কোন অভাব নেই সেইসব মানুষ সব সময় দেখা যায় নিজের প্রয়োজন মত জিনিস কিনতে পারে নিজের শখ পূরণ করতে পারে এমনকি অর্থের অভাবে যে মানুষ জীবনের অনেক বড় প্রয়োজন মেটাতে পারেনা বা পদক্ষেপ নিতে পারেনা অর্থশালী মানুষ সেই প্রয়োজন মেটাতে পারে বা পদক্ষেপ নিতে পারে। অর্থ থাকলে মানুষ পৃথিবীর সবথেকে সুখী মানুষের মতো জীবনযাপন করতে পারে কিন্তু অর্থহীন মানুষ কোনভাবেই সুখী হতে পারে না প্রতিনিয়ত বিভিন্নভাবে জীবনের সমস্যা সৃষ্টি হতে দেখতে থাকে। বহু বছর আগে এমন এক সময় ছিল যখন অর্থ আমাদের জীবনকে অতটাও পরিচালনা করত না। আমাদের জীবন ছিল সুন্দর সুখী এবং লোভহীন কিন্তু অর্থের ফাঁদে পড়ে কখন যেন জীবনের সব সুখ শান্তি অর্থের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছে।


আসলে অর্থ আমাদের জীবনের সব সমস্যার সমাধান করতে পারলেও অর্থ আমাদের জীবনের বিভিন্ন সমস্যা উৎপন্ন করে থাকে। তাই অর্থ সম্পদ যতটা ভালো ততটাই খারাপ হিসেবেও গণ্য হয়। তাই আমাদের সকলের উচিত এই অর্থ সম্পদ ভীষণ ভাবে সামলে ও বিচার বিবেচনা করে খরচা করা উচিত আর রক্ষা করা উচিত। অর্থের দ্বারা আমাদের যেমন জীবনের শান্তি আসার তেমনই অর্থের দ্বারাই আমাদের জীবনের শান্তি নষ্ট হতে পারে। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে অর্থ আমাদের জীবনের শুধুমাত্র যেন শান্তির কারণ হয় অশান্তির কারণ হয়ে না দাঁড়াতে পারে। অর্থ জীবনের প্রচুর পরিমাণ প্রয়োজন এবং সেই অর্থ উপার্জন করার জন্য প্রতিনিয়ত আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু সেই অর্থের কারণে কখনোই আমাদের অহংকারী হয়ে গেলে চলবে না। অহংকার কখনো আমাদের জীবনে উন্নতি হতে দেয় না তাই অহংকার থেকে সব সময় বিরত থাকতে হবে। অহংকার হীন সুন্দর জীবন যাপন করতে হবে আর প্রচুর পরিমাণে অর্থ সম্পদ উপার্জন করতে হবে তবেই আমরা জীবনে সুখী হতে পারব এবং জীবনের সব ইচ্ছা পূরণ করতে পারব।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।