ব্যর্থ হওয়ার ভয়।

in আমার বাংলা ব্লগ4 months ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17719077058132324355864144607037.png


সোর্স



আমাদের জীবনে দেখা এমন কোন মানুষ হয়তো নেই এই পৃথিবীতে যার ব্যর্থ হওয়ার ভয় নেই। অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্রাণী অর্থাৎ জীবজন্তু পশু পাখি সকলেরই ব্যর্থ হওয়ার ভয় রয়েছে। কোন বাঘ যখন হরিণ শিকার করে তখন হরিণের পেছনে ছুটতে গিয়ে অর্থাৎ হরিণ শিকার করতে গিয়ে তার মধ্যেও ব্যর্থ হওয়ার একটু ভয় কাজ করে এবং সেই ভয় কারণেই সে আরো জোরে দৌড়ানোর চেষ্টা করে, তেমনই উল্টোদিকে হরিণের প্রাণ হারানোর ভয় থাকে অর্থাৎ এই জীবনটা ব্যর্থ হয়ে যাবে এখানেই সেই ভয়েসে প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে আর দৌড়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এমন অনেক মানুষ আছে যারা পরীক্ষা সামনে আসলে ভয় পায় ব্যর্থ হওয়ার অর্থাৎ ফেল করার আর সেই কারণে ভীষণ ভয় তাদের শরীর খারাপ হয়ে যায় এমনকি জ্বর পর্যট চলে আসে আবার অনেকের পেট খারাপ হয় অর্থাৎ একেকজনের একেক রকম হয়ে থাকে ব্যর্থ হওয়ার ভয়। আমরা চারিদিকে বিভিন্ন মানুষ এমন দেখতে পারব যারা ব্যর্থ হওয়ার ভয় পায় বিভিন্ন রকম ভাবে। আমাদের পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন আলাদা তাই প্রত্যেকটা মানুষের ব্যর্থ হওয়ার ভয়ও আলাদা। আমাদের জীবনে এমন অনেক সময় আছে যেখানে আমরা ভয় না পেয়ে অনেক বড় বড় কাজও করে ফেলতে পারি আবার অনেক কঠিন কাজও বিনা ভয়ে করে ফেলতে পারি।


এমন অনেক সময় আসে আমাদের জীবনে যেখানে আমরা সামান্য কাজ করতে অনেক বেশি ভয় পায় এবং ব্যর্থ হওয়ার ভয়ে আমরা সে কাজটি করতেই চাই না। এমন অনেক কাজ আছে যা আমরা করতে গিয়ে পেছনে সরে যাই আর সে কাজটি করতেই পারিনা কারণ আমরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই সে কাজে ব্যর্থ হওয়ার। আমরা যদি প্রতিনিয়ত জীবনে ব্যর্থ হওয়ার ভয়ে এইভাবে পিছিয়ে আসতে থাকি তবে একটা সময় আমরা খেয়াল করবো যে আমরা জীবনে অনেক বেশি পিছিয়ে পড়েছি এবং অন্য সবাই জীবনে অনেকটা এগিয়ে গেছে। আসলে আমাদের এই ভয় আমাদের জীবনের দুর্বলতা এবং আমাদের জীবনের অসফলতার কারণ। আমরা যদি ভয়কে জয় করে যে কোন কাজ করে ফেলতে পারি তবে আমাদের হয় সে কাজে সফলতা হবে এবং আমরা সাফল্য লাভ করব আর না হয় সে কাজটাতে অসফল হয়ে আমরা আরো কিছু শিক্ষা বা জ্ঞান অর্জন করতে পারব। অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল কোন কাজ করতে বা কোন পদক্ষেপ নিতে আমাদের কোন রকমের কোন ক্ষতি নেই কারণ হারলো আমরা জ্ঞান অর্জন করতে পারব আর জিতলে আমরা সফলতা পাব। তবে অবশ্যই আমাদের কোন খারাপ কাজ করার থেকে দূরে থাকতে হবে সবসময় সৎ পথে যে কোন কাজ করতে থাকতে হবে।


আমরা আমাদের জীবনে অনেক সময় কিছু পরিবর্তনের পদক্ষেপ নিতে ভয় পেয়ে যাই, আমরা অনেক সময় মনে করি আমাদের এই পরিবর্তন আমাদের জীবনের খারাপ পরিবর্তন ঘটাবে বা খারাপ কোনো অভিজ্ঞতা অর্জন করাবে কিনা সে বিষয়ে আমরা অনেক বেশি চিন্তা করে ভয় পেয়ে সেই কাজ বা জীবনের সেই পরিবর্তন এর পদক্ষেপ নিতে পিছিয়ে আসি যার ফলে আমাদের জীবনে যে সুন্দর একটা পরিবর্তন হতে পারতো সেটার থেকেও আমরা বঞ্চিত হয়ে পড়ি। আসলে আমরা যদি ভয়কে জয় করে আমাদের জীবনের কিছু কিছু সিদ্ধান্ত লটারির মত অর্থাৎ ভাগ্যের উপর ছেড়ে দিয়ে কাজগুলো করতে পারি বা সিদ্ধান্ত নিতে পারি তবেই আমরা সফল হওয়ার দিকে এগোতে পারবো। কিন্তু আমরা যদি ব্যর্থ হওয়ার ভয়ে কখনো জীবনে কোন পরিবর্তনের পদক্ষেপ না নিয়ে বা ভালো কোন কাজ করার উদ্যোগ না নেই তবে আমরা কখনোই জীবনে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের সেই ভয়ে আমাদের সারা জীবন এমনিতেই ব্যর্থ হয়ে যাবে। আমাদের চারপাশে সবাই ভয়কে জয় করে ব্যর্থতা ভুলে সফলতা অর্জন করতে থাকবে আর আমরা ব্যর্থতার ভয়ে অসফল হয়ে পড়ে থাকবো।


আমরা যদি আমাদের জীবনে সফলতা চাই তবে সবার আগে আমাদের মনের ভেতর থাকা এই ভয়কে জয় করতে হবে আর ব্যর্থ হওয়ার যে অনুভূতি বা চিন্তাভাবনা সেগুলো দূর করতে হবে তাহলে আমরা ব্যর্থতার ভয় দূর করতে পারব। কোন কাজ করার আগে আমাদের কখনোই নেতিবাচক চিন্তা ভাবনা করা যাবে না যে আমরা এই কাজে ব্যর্থ হতে পারি। যে কোন কাজ করার আগে বা জীবনের কোন বড় বা ছোট পদক্ষেপ নেওয়ার আগে সবসময় আমাদের পজিটিভ চিন্তাভাবনা করতে হবে এবং আমরা সফল হবোই এমন মন নিয়ে এগোতে হবে তবে আমরা অবশ্যই সফল হতে পারব আর আমাদের সফলতার হার অনেক গুনে বেড়ে যাবে। আমরা যদি মন স্থির করে ব্যর্থতা ভুলে যেকোনো কাজ নিষ্ঠার সাথে করতে পারি তবে আমরা ব্যর্থ হলেও তার মধ্য থেকেও কোনভাবে জ্ঞান অর্জন করব বা সফলতার সিঁড়ি খুঁজে পাবো। তাই কখনো আমাদের ব্যর্থ হওয়ার ভয়ে কোন পদক্ষেপ বা কোন কাজ করা থেকে দূরে সরে গেলে চলবে না। আমাদের সব সময় মনে রাখতে হবে, ভয়কে আমরা দমিয়ে রাখতে পারলেই জয় আমাদের নিশ্চিত। তাই ব্যর্থতাকে ভয় না করে আমাদের জীবনের সাফল্যের জন্য বিভিন্ন কর্ম করতে থাকতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।