মানসিক সমস্যা।

in আমার বাংলা ব্লগ17 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17857396637314624771057155150374.png


সোর্স



মানসিক সমস্যা একটা এমন ধরনের সমস্যা যা মানুষকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। যে মানুষের মানসিক সমস্যা হয় সেই মানুষ নিজে যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমন তার আশেপাশে থাকা মানুষগুলো এবং পরিবারের মানুষগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে সে ব্যক্তি আমাদের জন্য এতটাই ক্ষতিকর হয়ে পড়ে যে আমাদের নামে খারাপ কথা রটাতে বা ভুল কথা বলতে কোনভাবেই দ্বিধাবোধ করে না। এই মানসিকভাবে অসুস্থ মানুষদের কখনোই ঠিক ভুল বোঝানো সম্ভব হয় না এবং তারা নিজেরাও কোনটা ঠিক এবং কোনটা ভুল বোঝার ক্ষমতার মধ্যে থাকে না। মানসিক সমস্যা যুক্ত মানুষ সবসময় মনে করে সে যেটা বুঝছে সেটাই সঠিক এবং বাকি সবাই ভুল। তবে কিছু কিছু মানুষের মধ্যে এই ধরনের আচরণ দেখা যায় যেসব মানুষের মানসিক সমস্যা থাকে না। তবে মানুষের সমস্যা আছে কিনা সেটা বোঝা ভীষণভাবে কঠিন এবং কষ্টকর। কারন এই সমস্যাটা শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা পরিবারের মানুষ খায় এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ব্যক্তিটার আচরণ ভালোভাবে জানে এবং বোঝে।


মানসিক সমস্যা যুক্ত মানুষেরা কোনভাবেই নিজের আশেপাশের মানুষগুলোকে ভালো বলে মনে করে না এবং সবাইকে শত্রু মনে করতে থাকে আর এই কারণেই বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে তাদের বিরুদ্ধে। বিভিন্নভাবে মিথ্যা কথা বলা এবং মানুষের সম্পর্কে মিথ্যা দোষারোপ করার চেষ্টা করতে থাকে এইসব মানসিক রোগীরা। নিজেকে নির্দোষ এবং আশেপাশের মানুষকে সব সময় দোষী আর তার শত্রু মনে করার কারণে এইসব মানুষ কোনভাবে কারো সাথে মেলামেশা করতে পারে না এবং সবার সাথে শত্রুতা করে বসে তাই অবশেষে এইসব মানসিক রোগগ্রস্ত মানুষের দেখা যায় তারা পুরোপুরি একা হয়ে পড়েছে। আসলেই মানসিক সমস্যা থাকা মানুষগুলোর সাথে মেলামেশা করা ভীষণই ঝুঁকিপূর্ণ কারণ তারা কোনোভাবেই কোন কথা বলার আগে ভেবেচিন্তা বলে না তারা অন্য কারো ক্ষতি হচ্ছে কিনা। ঠিক ভুল বোঝাতে গেলে যেমন এই মানসিক সমস্যা প্রস্থ মানুষ কোনভাবেই বোঝে না তেমনি নিজেরাও যাত্রী করার প্রয়োজন মনে করে না যে সে যে চিন্তা করছে সেটা সঠিক কিনা। মানসিক সমস্যা থাকার কারণে এসব মানুষ প্রত্যেক মানুষকে নিজের বিরুদ্ধে বলে মনে করে এবং সবাইকে শত্রু বলে গণ্য করে।


অন্যান্য সাধারণ রোগ সাধারণভাবে পর্যবেক্ষণ করা গেলেও মানসিক রোগ পর্যবেক্ষণ করতে গেলে দীর্ঘমেয়াদী সময় লাগে এবং মানুষের পরিবর্তন ভীষণভাবে লক্ষ্য করার প্রয়োজন হয়। তবে এই মানসিক সমস্যা এবং মানসিক রোগ সবথেকে ভালো বুঝতে পারে পরিবারের মানুষ। পরিবারের মানুষেরা প্রতিনিয়ত মানসিক সমস্যাযুক্ত মানুষের পরিবর্তনগুলো বুঝতে পারে এবং গণ্য করতে পারে যে সেই মানুষের মধ্যে মানুষের সমস্যা হচ্ছে। মানুষ যখন পরিবর্তন হয় মানুষ মানুষের ওপর বিশ্বাস হারায় এবং সবাইকে শত্রু বলে গণ্য করতে শুরু করে তখনই তার স্বাভাবিকের থেকে আলাদা আচরণ লক্ষ্য করা যায়। এই সব মানুষের সমস্যা বিভিন্ন বয়সে বিভিন্ন মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। কম বয়সে যেমন মানুষের মানসিক সমস্যা হতে পারে তেমনি মধ্য বয়সেও মানুষের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা যায় আর সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হলো বৃদ্ধ বয়স্ক মানুষদের মধ্যে। বৃদ্ধ বয়সে মানুষরা সব সময় নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করে আর সবাইকে শত্রু বলে মনে করতে শুরু করে।


তবে বৃদ্ধ বয়সে মানুষের মানসিক সমস্যা হলে সব থেকে বেশি সমস্যার মুখে পড়ে তার পরিবারের মানুষ। কারণ বৃদ্ধ বয়সে মানসিক সমস্যা বা মানসিক রোগ সম্পন্ন ব্যক্তিটি তার পরিবারের বিরুদ্ধে গিয়েও এমন ধরনের খারাপ কথা বলতে থাকে যে মানুষ তো বিশ্বাস করতে বাধ্য হয়। আসলে বৃদ্ধ বয়স্ক মানুষেরা মনে করে তাদের বয়স হয়েছে তাই তারা সবকিছু বোঝে কিন্তু তারা যে নতুন যুগের নতুন চিন্তাভাবনা বা নতুন ব্যবস্থা কোন কিছুই বোঝে না সেটা তারা বিশ্বাস করতে চায় না আর তার জন্যই শুরু হয়ে যায় নতুন প্রজন্ম এবং সেই পুরনো বয়স্ক মানুষদের মধ্যে বোঝাপড়ার ভুল। বয়স্ক মানুষরা যখন মানসিক রোগগ্রস্ত হয় তখন নিজের পরিবারের সম্পর্কে বিভিন্ন ধারণা খারাপ মন্তব্য ও চারিদিকে রটাতে থাকে। যেহেতু পরিবারের বিরুদ্ধে গিয়ে কথা বলছে সে বয়স্ক মানুষ তাই অন্যদের কাছে বেশ রোমাঞ্চক ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। যখন কোন বয়স্ক ব্যক্তি মানুষের সমস্যা গ্রস্ত হয়ে যায় তখন তারা কোনভাবেই উচিত অনুচ্ছেদ বুঝতে পারে না এবং নিজের পরিবারের এবং আশেপাশের মানুষের সম্পর্কে মনগড়া যা ইচ্ছা তাই ভাবনা ভাবতে থাকে এবং অন্যদের ভুলতে থাকে। তাই সব থেকে বেশি বিপদজনক পরিস্থিতি হয়ে যায় এই বয়স্ক মানুষিক রোগগ্রস্ত মানুষদের সাথে সম্পর্ক বা একই পরিবারের সংসার করা।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।