কোন কাজ ছোট নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কোন কাজ ছোট নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমাদের সামনে যে কোন ধরনের কাজ আসতে পারে এবং সেই কাজটা আমাদের সবসময় মনোযোগ সহকারে করা উচিত। আসলে যারা অনেক বেশি পরিশ্রমী মানুষ তাদের কাছে কিন্তু কোন কাজ কখনো ছোট বড় হতে পারে না। তাদের কাছে যদি আপনি একটা সাধারন কাজ নিয়ে এসে হাজির হন তারা কিন্তু সেই কাজটাকে ঠিক একইভাবে করার চেষ্টা করবে যে কাজগুলো কঠিন কাজগুলোর ক্ষেত্রে আমরা করে থাকি। অর্থাৎ তাদের সকল কাজের ক্ষেত্রে মনোযোগ সবসময় একইরকম থাকবে। এজন্য আমরা এই জীবনে কোন কাজকে কখনো ছোট বড় না ভেদাভেদ করে বরং সকল কাজ করা উচিত।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা কিন্তু কখনো সঠিকভাবে কোন কাজ করার চেষ্টা করে না এবং তাদের সামনে যদি কোন ছোট ধরনের কাজ চলে আসে তাহলে তারা সেই কাজকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা বড় হয়েছে তারা কিন্তু ছোট ছোট কাজ করতে করতে সামনের দিকে এগিয়ে গেছে এবং একইভাবে তারা বিভিন্ন ধরনের বড় কাজ সমাধান করতে পেরেছে। এজন্য আমরা সব সময় প্রত্যেকটি কাজ মনোযোগ সহকারে করার চেষ্টা করব এবং আমাদের জীবনের যে কাজ আসুক না কোন সব কাজ সমাধান করে ছাড়বো।
আমরা যদি কোন কাজ সমাধান করে রেখে দিই তাহলে কিন্তু সেই কাজটি আমাদের জীবনে সব সময় অসমাপ্ত হয়ে থাকবে এবং এই অসমাপ্ত কাজগুলো পরবর্তী জীবনে বড় রূপ ধারণ করবে এবং এর ফলে আমরা আর কখনো জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অর্থাৎ ছোট ছোট কাজগুলো জমতে জমতে আমাদের সামনে বড় সমস্যা তৈরি করবে এবং এই সমস্যার সমাধান তখন আর আমরা করতে পারবো না। অর্থাৎ সময় অনুযায়ী আপনি যদি কোন কাজ সমাধান করতে পারেন তাহলে আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং সময় ছাড়া আপনি যখন সেই কাজটি করতে চাইবেন সেই কাজটি আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে বড় হতে পারি এবং ছোট কাজগুলোকে কখনো ছোট না ভেবে বরং প্রত্যেকটা কাজের গুরুত্ব দিয়ে সেই কাজগুলো আমরা সমাধান করার জন্য চেষ্টা করতে পারি। আর এইভাবে যদি আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারব এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে পারব। এজন্য আমরা আমাদের জীবনের সকল কাজগুলো সঠিকভাবে সমাধান করব এবং কখনো কোনো ধরনের খারাপ কাজ করবো না যাতে করে পরবর্তীতে সেই খারাপ কাজের জন্য আমাদের জীবনে যেমন সমস্যা সৃষ্টি হোক অথবা অন্য কোন মানুষের জীবনে সমস্যা সৃষ্টি হোক এমন কোন কিছু করবো না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
