অন্ধকারে আচ্ছন্ন যুব সমাজ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্ধকারে আচ্ছন্ন যুব সমাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যুব সমাজটা কিন্তু এত খারাপ ছিল না। যদিও বর্তমান সময়ের মতো আধুনিক যন্ত্রপাতি তখন ছিল না কিন্তু তখনকার সময় বিভিন্ন ধরনের খেলাধুলা এবং অন্য ধরনের সামাজিক কর্মকান্ড ছিল। যার মধ্যে আমরা আমাদের অবসরের সময়টুকু কাটাতাম এবং সবাই মিলেমিশে এক জায়গায় খেলাধুলা করতাম। কিন্তু আধুনিক সমাজে এসে আমরা এর সম্পূর্ণ উল্টোটা দেখতে পাই। অর্থাৎ বর্তমান যুব সমাজ এখন অন্ধকার আসন্ন হয়ে আছে এবং তারা কখনো ভালো জিনিস গুলো বুঝতে পারে না। অর্থাৎ তারা আধুনিক জিনিসপত্রে এত ব্যস্ত থাকে যে তারা একে অন্যকে আর সময় দেয় না এবং তাদের মধ্যে কোন আলাদা ধরনের মেলামেশা হয় না।
আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রতিদিন বিকাল বেলা সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করতাম এবং কোন বন্ধু যদি বিপদে পড়তো তখন সবাই এসে তাদের বিপদ থেকে উদ্ধার করতাম। যেহেতু এখনকার সময় এই যুবকেরা একসাথে খেলাধুলা করে না তাই তাদের মধ্যে তেমন কোনো ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে না। আসলে সবাই আধুনিক জিনিসপত্র এতটা ব্যস্ত হয়ে গেছে যে তারা এখন সামাজিক কর্মকাণ্ড এবং রীতিনীতি কখনো মেলে চলার চেষ্টা করেনা।একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এইভাবে যদি যুবসমাজ বন্ধ করে আচ্ছন্ন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর কখনো সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না হলে আমাদের সমাজ অনেক বেশি পিছিয়ে যাবে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু অবশ্যই এই যুব সমাজ এর ভেতর থেকে বিভিন্ন ধরনের কুসংস্কার এবং বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা দূর করার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এখনকার যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় এবং অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে তাহলে কিন্তু তারা আর জীবনে কখনো ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এবং তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকবে। এর ফলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে পরিণত হবে এবং এর ফলে তারা আর কখনো সুন্দর সমাজ গঠন করতে পারবে না।
এজন্য এইসব যুব সমাজের ভিতর থেকে বিভিন্ন ধরনের খারাপ জিনিস গুলো তুলে নেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে কি করে জীবনে উন্নতি করা যায় এবং জীবনে সফলতা অর্জন করা যায়। আসলে তারা যদি একবার ভালো কাজের স্বাদ বুঝে যেতে পারে তাহলে কিন্তু তারা সবসময় ভালো কাজ করতে চাইবেন। সর্বপ্রথম তাদেরকে আগে বাইরে বেরোতে হবে এবং বাইরের পরিবেশটা সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। কেননা তারা যদি বাইরে পরিবেশ সম্পর্কে সঠিকভাবে জানতে না পারে তাহলে কিন্তু তারা জীবনে কখনো বাইরে কি ঘটছে সেটি সম্পর্কে জানতে পারবে না। এজন্য সবাইকে এই যুব সমাজ রক্ষার জন্য এগিয়ে আসতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
