দুরন্ত মন।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুরন্ত মন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে কোন কাজ করতে গেলে সর্বপ্রথম আমাদের মনটাকে শান্ত করতে হবে। আসলে আমাদের মনটা যদি অশান্ত থাকে তাহলে কিন্তু আমাদের দ্বারা কোন কাজ সঠিকভাবে কখনো সম্ভব হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি দুরন্ত মন নিয়ে সব সময় বিভিন্ন ধরনের জিনিস করার চেষ্টা করি কোন ভাবনা চিন্তা না করে তাহলে সেই জিনিসগুলো কখনো সঠিকভাবে সম্পন্ন হবে না এবং প্রত্যেকটা কাজ আমাদের দ্বারা ভুল হবে। এজন্য সব সময় দুরন্ত মন যে ভালো এমন কোন কথা নেই। অর্থাৎ প্রত্যেকটি কাজ করার আগে আমাদের মাথাটা ঠান্ডা করে সেই কাজটি মনোযোগ সহকারে ভেবে সমাধান করার জন্য চেষ্টা করতে হবে।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা সবসময় দ্রুত কোন কিছু করার চেষ্টা করে তাদের কাজে কিন্তু বিভিন্ন ধরনের ত্রুটি থেকে যায় এবং এই ত্রুটির জন্য কিন্তু সেই কাজগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় শান্ত মাথায় প্রত্যেকটি জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে সেই জিনিসটা সমাধান করার চেষ্টা করব। এভাবে যদি আমরা শান্ত মাথায় প্রত্যেকটা জিনিস সমাধান করার জন্য চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জয়ী হতে পারব এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাইতো প্রত্যেকটি কাজ করার আগে আমাদের অনেক বেশি ভাবনা চিন্তা করতে হবে।
এই পৃথিবীতে এখন একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে মানুষ সবকিছু এখন অনেক দ্রুত করতে চায়।অর্থাৎ মানুষের অপেক্ষা করতে আর কখনো ভাল লাগে না এবং প্রত্যেকটা জিনিস যদি যাওয়ার আগেই তারা পেয়ে যায় তাহলে তো আর কোন কথাই হবে না। কিন্তু এই জীবনে যারা যত জিনিস যত বেশি দ্রুত চায় ঠিক সেই জিনিসটা তত দ্রুত আমাদের জীবন থেকে পুনরায় আবার চলে যায়। এজন্য প্রত্যেকটা জিনিস চাওয়ার আগে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে এবং সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমাদেরকে সবসময় ভালোভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আমরা যদি ভালোভাবে চেষ্টা করে যেতে পারি তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সব সময় নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারি তাহলে অবশ্যই আমরা এই জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য দুরন্ত নয় বরং ঠান্ডা মাথায় চিন্তা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
