কাছের মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কাছের মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


symbolic-2036465_1280.jpg



লিংক


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে বাইরের মানুষ কিন্তু কখনো আপনার ক্ষতি করতে আসবে না। আর যদি বাইরের মানুষ কেউ ক্ষতি করতে ও আসে তার মধ্যে কিন্তু অল্পসংখ্যক মানুষ আপনার ক্ষতি করবে এবং বেশিরভাগ মানুষ কিন্তু কখনো বাইরের লোক আপনার জীবনে ক্ষতি করবে না। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে সব থেকে কাছের মানুষটাই একটা মানুষের সব থেকে বেশি ক্ষতি করে এবং তারা যে ক্ষতি করে সেই ক্ষতি অনেক বেশি হয় সেই মানুষের জীবনে। কেননা কাছের মানুষগুলোর সঙ্গে আমাদের বসবাস করতে করতে তাদের প্রতি একটা আলাদাভাবে ভালোবাসা তৈরি হয়ে যায় প্রত্যেকটা মানুষের মধ্যে।


এছাড়াও এই কাছের মানুষদের সাথে আমরা কিন্তু আমাদের সকল মনের কথা আজান প্রদান করি এবং আমাদের মনের যত ব্যথা বেদনা আছে তাদের কাছে সবকিছু আমরা শেয়ার করি। আসলে কাছের মানুষ যদি আমাদের ক্ষতি করে তখন একদিক থেকে আমরা সব থেকে বেশি কষ্ট পাই যে মানুষটাকে আমরা সবথেকে বেশি ভালোবেসেছি সেই মানুষটাই কিন্তু আমাদের সবথেকে বেশি ক্ষতি করেছে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের কোন কাছের মানুষের কোন ক্ষতি করতে না পারি। আসলে এই পৃথিবীতে কাছের মানুষগুলো কিন্তু একটা মানুষের গোপন জিনিসগুলো সব সময় জানতে পারে এবং তাদের সেই দুর্বল জায়গায় তারা কিন্তু আঘাত করে।


একটা জিনিস হয়তোবা আপনারা চিন্তা করে দেখেছেন যে এই পৃথিবীতে যারা দুর্বল মানুষ তাদের কোন দুর্বল জায়গায় যদি কেউ আঘাত করে তাহলে কিন্তু সেই মানুষকে খুব সহজেই অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং তার উঠে দাঁড়ানোর ক্ষমতার মোটেও থাকে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে করে আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পুনরায় মনোবল তৈরি করে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এজন্যই যদি কাছের মানুষ যদি সব থেকে বেশি খারাপ হয় তাহলে সেই মানুষটা জীবনে বড় হওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতে হয় এবং মাঝে মাঝে তার সম্পূর্ণ কষ্ট বৃথা হয়ে যায়।


তাইতো আমরা সবসময় মনে রাখবো রে এই সব কিছু উপেক্ষা করে যদি আমরা মানুষকে যদি একবার ভালোবেসে থাকে তাহলে তার ক্ষতি করার কখনো চেষ্টা করবো না এবং যারা আমাদের কাছের মানুষ রয়েছে তাদের সবসময় সাহায্য করার চেষ্টা করব। কেননা কাছের মানুষ হওয়ার প্রদান কারণ হলো যেহেতু তারা আমাদেরকে ভালোবাসে তাই আমরাও কিন্তু তাদেরকে ভালবাসি। আর আমরা তাদেরকে ভালোবাসবো তাদের যদি ক্ষতি করি তাহলে নিজেদের মনের দিক থেকে নিজেরা কখনো বড় হতে পারব না এবং সব সময় আমরা ছোট হয়ে থাকব। এ জন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষের পাশে থেকে তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।