বুদ্ধিমান মানুষের কথা শুনতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বুদ্ধিমান মানুষের কথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে যারা বুদ্ধিমান মানুষ তারা কখনো আপনাকে খারাপ বুদ্ধি দিয়ে আপনার জীবনটাকে খারাপ করার চেষ্টা করবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই মানুষগুলো জীবন প্রকৃতি শিক্ষা যেহেতু গ্রহন করেছে তাই তাদের বুদ্ধি কিন্তু অন্য মানুষের বুদ্ধি থেকে অনেক বেশি এবং আলাদা ধরনের হয়ে থাকে। কিছু কিছু মানুষ আছে যারা কখনো বুদ্ধি কাজে না খাটিয়ে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করে এবং সেই কাজে এতটাই পরিশ্রম করে যে একটা সময় পরিশ্রম করতে করতে তারা ক্লান্ত হয়ে যায় এবং সেই কাজটি তখনও অসমাপ্ত থেকে যায়। কিন্তু বুদ্ধি দিয়ে যদি আমরা সেই কাজটি সহজে করতে পারি তাহলে কেন আমরা আমাদের সেই বুদ্ধি কাজে লাগাবো না।
আসলে এই পৃথিবীতে আমরা দেখতে পাই যে যারা বুদ্ধিমান মানুষ তাদেরকে সব সময় সমাজের মানুষগুলো সম্মান করে এবং তাদের চলা পথে ওনার মানুষগুলো চলার চেষ্টা করে। কেননা তারা কোন কাজ করার আগে অনেক বেশি চিন্তাভাবনা করে এবং সেই চিন্তাভাবনার পর তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু যারা বোকা প্রকৃতির মানুষ তারা কোন কাজ করার আগে কোন ধরনের চিন্তাভাবনা করে না এবং হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে সেই কাজটি করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি কোন কাজ বুদ্ধি না দিয়ে করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কখনো সেই কাজটি আর সহজে করতে পারবেন না এবং আপনি সবসময় হেরে যাবেন।
এজন্য আপনাকে কোন কিছু করার আগে অনেক বেশি চিন্তাভাবনা করতে হবে এবং সেই চিন্তাভাবনা অনুযায়ী আপনি যদি সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত সেই কাজটি সমাধান করতে পারবেন এবং প্রত্যেকটি মানুষ আপনাকে বুদ্ধিমান বলে মনে করবে। আসলে বুদ্ধিমান মানুষেরা কখনো অন্যের জন্য অপেক্ষা করে না এবং তাদের নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয়। এজন্য সবসময় চেষ্টা রাখতে হবে হতে পারে আমরা সবাই মিলিয়ে জীবনে উন্নতি লাভ করতে পারি এবং নিজেদের বুদ্ধিতে সঠিকভাবে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এতে করে কিন্তু অবশ্যই আমাদের জয় নিশ্চিত হবে।
আসলে শুধুমাত্র নিজেদের কথা ভাবলে চলবে না বরং সমাজে যারা অবহেলিত মানুষ রয়েছে তাদেরকেও সঠিক বুদ্ধি দেওয়ার চেষ্টা করতে হবে যাতে করে তারা সেই বুদ্ধি গ্রহণ করে তারাও তাদের নিজেদের জীবনটাকে সেই খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারেন। এজন্য আমাদের মনে রাখতে হবে যে কেউ যদি খারাপ কিছু বলে তাহলে আমরা তাদের খারাপ কথা না শুনে বরং মানুষের উপকার করার চেষ্টা করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং একটা সময় প্রত্যেকটা মানুষ আমাদেরকে সম্মান করবে এবং আমাদেরকে তারা যথার্থ স্থানে বসানোর চেষ্টা করবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
