টাকা ছাড়া যারা কিছু বোঝেনা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে টাকা ছাড়া যারা কিছু বোঝেনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু টাকা ছাড়া আর কোন কিছুই বোঝেনা। আসলে তাদের কাছে সম্পর্ক সবসময় তুচ্ছ বলে মনে হয় এবং অর্থ তাদের কাছে সবথেকে বেশি প্রধান দিক বলে মনে হয়। এই সকল মানুষদের কিন্তু বিপদের সময় কেউ পাশে থাকে না এবং এদেরকে কেউ কখনো পছন্দ করে না। কিছু কিছু মানুষ আছে যারা অর্থের কারণে তারা মানুষকে কখনো মানুষ বলে গ্রহণ করে না এবং সব সময় মানুষের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতে ব্যস্ত থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাথে খারাপ আচরণ করে থাকি তাহলে সেই মানুষগুলো কখনো আমাদেরকে ভালোবাসার চেষ্টা করবেন না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনটাকে উপভোগ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এটা ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে যারা অর্থের পিছনে ছুটে বেড়ায় তারা কিন্তু জীবনে কখনো কোন ধরনের সুখ শান্তি উপভোগ করতে পারেন এবং পরিবারের মানুষগুলো তাদেরকে কখনো ভালোবাসে না। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি আপনার পরিবারের মানুষগুলোর সাথে ভালো ব্যবহার না করেন এবং তাদের অর্থ দিয়ে তাদের কাছ থেকে ভালোবাসা কেনার চেষ্টা করেন তাহলে এই জিনিসটা আপনার ভুল হবে।
এই পৃথিবীতে টাকা দিয়ে কিন্তু কখনো ভালবাসা কেনা যায় না এবং ভালোবাসা পেতে গেলে সর্বপ্রথম আপনাকে অন্য মানুষকে ভালবাসতে হবে এবং অন্য মানুষের বিপদে আপদে আপনাকে সাহায্য করতে হবে। এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা অর্থের মালিক না হয়েও মনের দিক থেকে অনেক বড় থাকে এবং তারা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করে। আসলে আমরা যদি মানুষের উপকার করে যেতে পারি তাহলে আমরা এই জীবনে অন্যের কাছ থেকে ভালোবাসা পেতে পারবো যেটি কিন্তু কখনো আমরা টাকা দিয়ে কখনো কিনতে পারবো না। তাইতো মানুষকে ভালোবেসে আমরা সব সময় মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকার চেষ্টা করব।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সবাই মিলে টাকার পিছনে না ছুটে বরং মানুষের ভালো করার জন্য চেষ্টা করতে পারি এবং নিজেদেরকে ভালোভাবে রাখতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে ভালো দিন উপভোগ করতে পারব এবং সবাই মিলেমিশে একসঙ্গে একই জায়গায় শান্তিতে বসবাস করতে পারবো। এজন্য সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে হবে এবং যাদের অতিরিক্ত টাকা রয়েছে তারা যদি সেই টাকার কিছু অংশ অন্যান্য গরিব মানুষদের সাহায্য করে তাহলে কিন্তু তারা সেই মানুষদের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পাবে এবং সেই মানুষগুলো সব সময় তাদের জন্য কাজ করতে চেষ্টা করবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
