পরিশ্রমের মূল্য।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরিশ্রমের মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


run-2872201_1280.webp



লিংক


এই পৃথিবীতে যারা সঠিক পরিশ্রমের মূল্য দিতে পারে না তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না। আসলে মানুষ প্রতিনিয়ত বিভিন্নভাবে পরিশ্রম করে যাতে করে তারা জীবনে একটু ভালোভাবে থাকতে পারে। কেননা পরিশ্রম না করলে কিন্তু আমরা যেহেতু অর্থ উপার্জন করতে পারব না তাই আমাদের সব সময় বিভিন্ন পরিশ্রম করতে হয় নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যার পরিশ্রমের সঠিক মূল্য দিতে পারে তাদের মতো ভালো মানুষ আর নেই এবং যারা সঠিক পরিশ্রম করে জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারে তারাও কিন্তু অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারেন। এজন্য পরিশ্রমই মানুষের পরিশ্রমের সঠিক মূল্য দিতে হবে।


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা এই পৃথিবীতে অলসের মতো পড়ে থাকে তারা কিন্তু জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে খুব আনন্দের মধ্যে কখনো কাটাতে পারে না। আসলে আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকলেও কিন্তু আপনি যদি অলসের মত দিন কাটান তাহলে আপনার জীবনটা কিন্তু অনেক বেশি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটতে থাকবে। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে যে এই পৃথিবীতে যারা সঠিক পরিশ্রম করে এবং নিজেদের এই পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করে তারাই কিন্তু অবশ্যই জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারে।


এজন্য আমরা প্রতিনিয়ত নিজেদেরকে সচল রাখার চেষ্টা করব যাতে করে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি এবং বাকি জীবনটা সুখে শান্তির মধ্যে কাটাতে পারি। কেননা জীবনে যারা প্রথম অবস্থাতে সঠিক পরিশ্রম করতে পারে তারা কিন্তু পরবর্তীতে অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারে। কেননা জীবনে শুধুমাত্র আনন্দ উপভোগ করতে করতে নিজেদের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে এবং কখনো পরিশ্রম করে না তারা কিন্তু কখনো প্রকৃত শান্তি উপভোগ করতে পারে না। আসলে কর্মের মধ্যে কিন্তু প্রকৃত শান্তি সবসময় লুকিয়ে থাকে। আর আপনি যদি সারা জীবন সঠিকভাবে পরিশ্রম করে দিতে পারেন তাহলে জীবনের শেষ সময় অবশ্যই এই পরিশ্রমের মূল্য আপনি পেয়ে যাবেন।


আসলে এই পৃথিবীতে যারা সঠিক পরিশ্রমের মূল্য দিয়েছে তারা কিন্তু পরবর্তীতে অনেক বেশি সুখ শান্তি উপভোগ করতে পেরেছে। আসলে অলস মানুষ এবং পরিশ্রমই মানুষের মধ্যে সবথেকে বড় পার্থক্য এটাই যে অলস মানুষ বসে বসে দিন কাটা এবং পরিশ্রমী মানুষ চেষ্টা করে যাতে করে তাদের সামনের দিনগুলো ভালো যায়। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং এই পৃথিবীতে অবশ্যই পরিশ্রমের মূল্য একদিন না একদিন আমরা পাবই। এজন্য আমরা সব সময় অন্যান্য চিন্তাভাবনা ছেড়ে দিয়ে পরিশ্রম চালিয়ে যাব এবং জীবনটাকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এজন্য আমরা প্রতিনিয়ত সবসময় চেষ্টা চালাবো



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।