জীবন যেন থামছে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবন যেন থামছে না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


myanmar-5204384_1280.webp



লিংক

আসলে জন্মের পর থেকে যখন আমরা বুঝতে শুরু করেছি তখন থেকে আমাদের জীবনটা কেমন যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কোন কিছুর বিনিময়ে আর থামার চেষ্টা করছে না। এই জীবনে আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে যাচ্ছি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই কর্মজীবনে কোন মানুষের কোন ধরনের অবসর নেই এবং আপনি যতই কর্ম করবেন ততই কিন্তু আপনার জীবনে কাজ চলে আসবে এবং এইভাবে কাজ করতে করতে আপনি দেখবেন যে আপনার পুরো বয়সটা পার হয়ে গেছে। অর্থাৎ একদম শেষ সময়ে এসে আপনি হঠাৎ করে থমকে যাবেন এবং আপনার দ্বারা আর কোন কাজ হবে না।


আসলে একটা মানুষ যতই সারা জীবন কঠোর পরিশ্রম করুক না কেন তার শেষ বয়সে এসে সে যখন অবসর গ্রহণ করে তখন তার প্রতি মানুষের ভালোবাসা কিন্তু দিন দিন কমে যেতে শুরু করে। অর্থাৎ সেই মানুষের কর্ম করার ক্ষমতা কমে যায় যেমন ঠিক তেমনি মানুষ তখন মনে করে যে এই মানুষ দিয়ে আর পৃথিবীতে আমাদের কোন উপকার অথবা কোন কাজে আসবে না। এজন্য মানুষ আমাদেরকে অবজ্ঞা করতে শুরু করে এবং আপনার সেই বিভিন্ন ধরনের ভালো গুণের কথা তারা আস্তে আস্তে ভুলে যেতে শুরু করে। আসলে এই পৃথিবীতে আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনার জীবন থেকে সেই ভালো কাজগুলো আস্তে আস্তে করে মুছে যেতে শুরু করবে।


আসলে আমাদের এই স্রোতের জীবনে অবশ্যই আমাদের স্রোতের অনুকূলে যেতে হবে। কেননা আমরা যদি স্রোতের প্রতিকূলে গিয়ে কোন ধরনের কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেই জায়গায় বেশিক্ষণ টিকে থাকতে পারবো না এবং লোকজন আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সঠিকভাবে ভালো কাজ করে যেতে পারি এবং মানুষের উপকার করতে পারি তাহলে সব কাজ ভুলে গেলেও কিছু কিছু কাজ কখনো মানুষ ভুলে থাকতে পারবে না যেগুলো মানুষের নিজেদের জীবনের সাথে সম্পর্কিত রয়েছে। অর্থাৎ মানুষের উপকার করলে সেই মানুষটি আপনার উপকারের কথা জীবনেও ভুলতে পারবে না।


এজন্য কিছু কিছু সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অবসর গ্রহণ করেছে তাদের যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা কখনো ভালো মানুষ হতে পারব না এবং মানুষের উপকারের কথা অবশ্যই আমাদের জীবনে সব সময় মনে রাখতে হবে। আসলে আমরা যদি মনে করি যে আমাদের কাজ করার সময়ে অর্থাৎ যে বয়সটাতে আমরা কাজ করি সেই বয়সটাতে যদি আমরা বসে দিন কাটাই তাহলে কিন্তু এতে করে সময় নষ্ট হবে এবং আমরা জীবনে কখনো ভালো হতে পারব না। তাইতো আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে ভালো কিছু করতে পারি এবং জীবনটাকে এক মুহূর্তের জন্য কখনো থামতে দেওয়া চলবে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।