ঘনবসতি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ঘনবসতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


gathering-6712703_1280.webp



লিংক


প্রতিনিয়ত মানুষের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যে এই অতিরিক্ত মানুষের জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত জায়গার। আর মানুষ সবসময় চেষ্টা করে যে যেসব এলাকাতে অর্থাৎ যেসব শহর অঞ্চলে উপার্জন করা যায় বেশি অর্থ সেসব শহরে গিয়ে তারা ভিড় জমাচ্ছে। আর এর ফলে প্রত্যেকটা শহরে আমরা একটা জিনিস দেখতে পাই যে সেখানে জনসংখ্যা এত বেশি যে এই অতিরিক্ত জনসংখ্যার জন্য সেখানে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু অনেক বেশি ধীরগতিতে চলছে। অর্থাৎ মানুষ যেখানে উপার্জন যত বেশি করে সেখানে কিন্তু তাদের খরচও তত বেশি। আর মানুষ বসবাসের জন্য তখন রাস্তার পাশে অথবা কোন ফাঁকা জমিতে ছোট ছোট ঘর করে সেখানে দলবদ্ধভাবে বসবাস করার চেষ্টা করে।


আসলে মানুষগুলো যখন একটা জায়গায় বসতি তৈরি করে সেখানে বসবাস করতে থাকে সেখানে কিন্তু এত ঘরের সংখ্যা থাকে যে ফাঁকা কোন জায়গায় প্রায় না থাকলেই চলে। অর্থাৎ চারিদিকে মানুষের ভিড় এবং ঘনবসতির মধ্যে মানুষ একটু নিঃশ্বাস ফেলার মত কোন জায়গা নেই। তবুও তারা এইভাবে কষ্ট করে বসবাস করেও সামান্য একটু উপার্জন করে যাতে করে তারা তাদের পরিবারকে একটু ভালোভাবে পরিচালনা করতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একটা দেশের জনসংখ্যা তখনই জনসম্পদে পরিণত হবে যখন সেই দেশের প্রত্যেকটা মানুষ দেশের জন্য কাজ করবে এবং সবাই শিক্ষিত হবে। আসলে অশিক্ষিত লোক কখনো দেশের সম্পদ হতে পারে না এবং তারা কিন্তু দেশের সবথেকে বড় শত্রু।


এখানে আমি সকল অশিক্ষিত লোকদের কথা বলছি না। অর্থাৎ কিছু কিছু অশিক্ষিত মানুষ আছে যারাও কিন্তু সব সময় দেশের উন্নতির জন্য কাজ করে এবং বিভিন্নভাবে চেষ্টা করে যাতে করে দেশের কোন ক্ষতি না হয়। আবার কিছু কিছু মানুষ আছে যারা কখনো আধুনিক জিনিস সম্পর্কে কোন ধরনের ধারণা থাকেনা এবং তারা কখনো আধুনিক জিনিসপত্র গ্রহণ করতে চায় না। এরাও সব সময় সেই পূর্বের অবস্থা পড়ে থাকার চেষ্টা করে এবং এর ফলে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে শুরু করে খারাপ জিনিস প্রবেশ করার জন্য তারা কিন্তু দেশের কোন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে না এবং সবসময় দেশের ক্ষতি হোক এই ধরনের কর্মকাণ্ড সব সময় চালিয়ে যায়।


আসলে এইভাবে যদি ঘনবসতি গড়ে ওঠে তাহলে কিন্তু সেখানে পরিবেশ যেমন দূষিত হবে ঠিক তেমনি সেখানে মানুষ সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারবে না। অর্থাৎ মানুষের এই ঘনবসতি যাতে না হয় এজন্য সরকারকে চেষ্টা করতে হবে যাতে করে তাদেরকে বিভিন্ন শহর অঞ্চলে বিভিন্ন ধরনের কাজকর্ম দেওয়ার জন্য। শুধুমাত্র একটা জায়গায় গিয়ে যদি তারা ভিড় জমায় তাহলে কিন্তু সেই এলাকার পক্ষে এই অতিরিক্ত ভিড় সামলানো অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এজন্য ঘনবসতি তৈরি না করে বরং তাদেরকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা উচিত এবং সঠিক শিক্ষা শিক্ষিত করা উচিত। আর এর মাধ্যমে কিন্তু তারা একটা ভালো পরিবেশ যেমন পাবে ঠিক তেমনি তারাও কাজ করার মত মন মানসিকতা তৈরি করতে পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

This is a very great networking