সুখের পাখি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সুখের পাখি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


bird-1295782_1280.webp



লিংক


আসলে আমাদের এই পৃথিবীতে প্রায় অধিকাংশ মানুষই সব সময় সুখের পাখি হয়ে থাকে। অর্থাৎ তারা আপনার সুখের সময় আপনার পাশে থাকবে এবং আপনার জীবনে যদি কখনো কোন ধরনের সমস্যা অথবা দুঃখ নেমে আসে তখন কিন্তু তারা আপনার কাছ থেকে সরে যাবে। আসলে এই মানুষগুলো অনেকটা স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে এবং তারা সবসময় নিজের স্বার্থ ছাড়া আর কখনো অন্য কারো ভালো তারা করতে চায় না। অর্থাৎ আপনার প্রতি যদি তাদের কোন স্বার্থ থাকে তাহলে তারা সবসময় আপনার আশেপাশে ঘোরাফেরার চেষ্টা করবে এবং আপনার কাছ থেকে যখন তাদের স্বার্থ মিটে যাবে তখন আপনাদের থেকে তারা পরম মুহূর্তে দূরে সরে যাবে। এজন্য এই সুখের পাখিদের থেকে আমাদের দূরে থাকা উচিত।


অর্থাৎ আমরা যখন বড় কোনো ধরনের বিপদে পড়ি তখন আমাদের আশেপাশের মানুষগুলোকে সঠিকভাবে আমরা চিনতে পারি। অর্থাৎ যে মানুষগুলো আমাদের পাশে ছিল তারা কিন্তু আমাদের প্রকৃত বন্ধু এবং প্রকৃত কাছের মানুষ। আর আমাদের বিপদের সময় যারা আমাদের কখনো সাহায্য করতে আসেনি এবং আমাদের থেকে দূরে সরে গেছে তারা কখনো আমাদের প্রকৃত বন্ধু হতে পারেনা। আর এই মানুষগুলো সবসময় স্বার্থের জন্য আমাদের সাথে মেলামেশা করার চেষ্টা করেছে। যদিও একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সবার মনে ছোট হোক বা বড় হোক বিভিন্ন ধরনের স্বার্থ থাকে।কিন্তু মানুষের দুঃখের সময় তাদেরকে ফেলে রেখে যদি আমরা সরে যাই তাহলে সেটি কিন্তু কখনো উচিত নয়।


এসব দিক বিচার বিবেচনা করে সবসময় আমাদের জীবনের কাছের মানুষগুলোকে চিনে তাদের বিশ্বাস করা উচিত। অর্থাৎ আমরা যদি তাদের সঠিকভাবে চিনতে না পারি তাহলে কিন্তু আমরা সব সময় তাদের কাছ থেকে দুঃখ ছাড়া আর কখনো কোন কিছু পাবোনা। অর্থাৎ কে আমাদের ভালো করবে এবং কে আমাদের খারাপ করবে এটি কিন্তু আমরা কখনো বুঝতে পারব না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা একটু ভালোভাবে সময় কাটাতে চাই তাহলে অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের উপকার করতে হবে। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে মানুষের উপকারের মধ্যে কিন্তু এই পৃথিবীর সবথেকে আসল সুখ লুকিয়ে থাকে।


আপনি সবসময় যদি স্বার্থপরের মত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন তাহলে কিন্তু কেউ কখনো আপনাকে ভালোবাসবে না এবং আপনার থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সুখের পাখি নয় বরং দুঃখের পাখি হয়ে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের উপকার করতে হবে। আর এভাবে যদি আমরা মানুষের পাশে থাকতে পারি তাহলে কিন্তু মানুষ আমাদেরকে কখনো আর ঘৃণা করবে না এবং তারা আমাদের সব সময় বিশ্বাস করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে দুঃখের দিনে যাদের পাশে পাবেন তারাই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু এবং তাদের কখনো ক্ষতি করার চেষ্টা করা যাবে না এবং সময় পেলে তাদের উপকার করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।