শিক্ষার গুরুত্ব।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


education-3670453_1280.jpg



লিংক


এই পৃথিবীতে শিক্ষার গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। অর্থাৎ যে জাতি শিক্ষার ক্ষেত্রে যত পিছিয়ে থাকবে সেই জাতি কিন্তু ততো বেশি অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে শিক্ষিত লোকের চাহিদা সবথেকে বেশি। আসলে যে দেশে মানুষ শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করে সেই দেশ কিন্তু অন্যান্য দেশে করতে সব সময় সামনের দিকে এগিয়ে থাকে।


আসলে কিছু কিছু দেশ আছে তারা সব সময় শিক্ষাকে তেমন একটা গুরুত্ব দিয়ে থাকে না এবং এই শিক্ষাকে সঠিকভাবে গুরুত্ব না দেওয়ার জন্য তারা সবসময় পিছিয়ে থাকেন। আসলে আমরা সবাই মিলে সঠিক শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করব এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আসলে আমরা যদি এইভাবে আস্তে আস্তে করি সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারব এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রয়োজন রয়েছে তাদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সঠিকভাবে বোঝাতে হবে। আর প্রজন্মের পর প্রজন্ম শিক্ষিত হতে থাকবে।


আসলে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু একটা দেশ খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে। এছাড়াও দেশের শিক্ষাব্যবস্থা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে। কেননা শিক্ষা ব্যবস্থায় যদি অর্থের প্রয়োজন হয় তাহলে সেই দেশ কিন্তু সবসময় পিছনের দিকে পিছিয়ে থাকবে। আসলে বর্তমান সময়ে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে বিভিন্ন ধরনের বড় বড় স্কুল কলেজ গুলোতে প্রচুর পরিমাণ অর্থের বিনিময়ে সেখানে শিক্ষা প্রদান করা হয়। আসলে এই অর্থের দ্বারা যদি সেখানে শিক্ষা প্রদান করা হয় তাহলে কিন্তু যারা গরিব পরিবারের সন্তান তারা কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে না এবং তারা সবসময় পিছনে পিছিয়ে থাকবে।


তাইতো একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করতে না পারি তাহলে কিন্তু আমরা সব সময় অন্যান্য উন্নত দেশ অপেক্ষা পিছিয়ে থাকবো। শিক্ষার উপর গুরুত্ব দিয়ে সব সময় আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে এবং গরিবদের মাঝে শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার জন্য সবসময় আমাদের চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শিক্ষার ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু সবাই শিক্ষিত হয়ে তারা দেশের হাল ধরবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবে। এর ফলে কিন্তু আমরা অবশ্যই শিক্ষিত জাতি হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।