অযথা টাকার অপচয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অযথা টাকার অপচয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে অর্থ কিন্তু অনেক মানুষ উপার্জন করতে পারে। কিন্তু এই অর্থ সঞ্চয় করা এবং এই অর্থ সঠিক উপায় কাজে লাগানোর মত ক্ষমতা কিন্তু সবার মধ্যে আমরা কখনো লক্ষ্য করলে দেখতে পাই না। একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি যে কিছু কিছু মানুষের যারা অযথা টাকার অপচয় করে এবং এই টাকা অপচয় করতে তাদের মনের মধ্যে সামান্য কোন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। অর্থাৎ এই মানুষগুলো কখনো ভালো মানুষ হতে পারে না এবং এরা সবসময় চেষ্টা করে কি করে অন্য মানুষের ক্ষতি করে জীবন প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা। অর্থাৎ অন্যের ক্ষতি করে অর্থ উপার্জন করলে সেই অর্থ জীবনে কখনো কাজে লাগে না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা জীবনে যতটুকু পারি ততটুকু অর্থ কিন্তু সবসময় সৎ পথে উপার্জন করার চেষ্টা করব। আসলে আমরা যদি প্রত্যেকটি কাজ সৎপথে উপার্জন করার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব। একটা জিনিস হয়তোবা আপনারা খেয়াল করে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যারা প্রয়োজন ছাড়া বিভিন্ন জিনিস ক্রয় করে এবং সেই জিনিসগুলো সব সময় বিভিন্নভাবে নষ্ট করে। আসলে এই মানুষগুলো কখনো জিনিসের কোন মূল্য বুঝতে পারে না এবং সেই জিনিসগুলো তাদের কাছে সব সময় অপ্রয়োজনীয় হয়ে থাকে।
মনে রাখতে হবে যে এই জীবনে যদি আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ যদি অন্যের মাঝে দান করতে পারি তাহলে দেখবেন যে অন্যের জীবনেও আমরা সুখ নিয়ে আসতে পারবো। অর্থাৎ আপনি যদি মানুষকে সাহায্য করেন এবং মানুষকে তার বিপদে সবসময় পাশে দাঁড়ান তাহলে কিন্তু সেই মানুষ আপনাকে সবসময় ভালোবাসবে এবং আপনার কোন বিপদ-আপদ হলে সর্বপ্রথম সে কিন্তু এগিয়ে আসার চেষ্টা করবে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রচুর টাকা কিন্তু একজন মানুষকে কখনো ভালো মানুষ করতে পারে না। গরম মানুষের দান করার মহৎ গুণ মানুষকে মহৎ করে তুলতে পারে।
তাইতো আমরা সব সময় চেষ্টা করব অযথা টাকার অপচয় না করে বরং ভালো কাজে টাকা ব্যয় করা এবং ভালো কাজের মাধ্যমে মানুষের উপকার করা।আর আমরা যদি এভাবে মানুষের উপকার করে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে মানুষের মতো মানুষ হতে পারব এবং প্রত্যেকটা মানুষ আমাদেরকে অনেক বেশি ভালবাসবে। তাইতো আমার সব সময় চেষ্টা করবো যাতে আমাদের জীবনের অতিরিক্ত অর্থ ভালো কাজে ব্যয় করা এবং মানুষের পাশে থেকে তাদের সকল ধরনের দুঃখ কষ্ট দূর করা। এভাবে যদি আমরা জীবনে অর্থ করতে পারি তাহলে কিন্তু সেই অর্থকে কখনো অপচয় করা বলবে না বরং মানুষ আপনাকে ভালোবাসবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
