বিপদে হাল ছাড়া যাবেনা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিপদে হাল ছাড়া যাবেনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


businessman-5668855_1280.webp



লিংক


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা অল্প চেষ্টাতে হাল ছেড়ে দেয়। অর্থাৎ কোন একটা কঠিন কাজের চেষ্টা করার মত তাদের মন মানসিকতা থাকে না এবং তারা সামান্য একটি চেষ্টা করে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আসলে সামান্য বিপদে যারা হাল ছেড়ে দেয় তারা কিন্তু জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না এবং তাদের জীবনটা সবসময় বিভিন্ন খারাপ সময়ের মধ্যেই কাটতে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন আমরা কখনো আমাদের বিপদে হাল ছাড়বো না এবং বিপদে সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।


আসলে এইভাবে যদি আমরা আমাদের নিজেদের মন-মানসিকতাকে দৃঢ় করতে পারে তাহলে কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটা বিপদে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনারা যদি মনে করেন যে বিপদে হাল ছেড়ে আপনি অন্য পথ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটি আপনার দ্বারা কখনো সম্ভব হবে না এবং সেটি আপনি কখনো জীবনে করতে পারবেন না। এজন্য সর্বপ্রথম আপনাকে প্রত্যেকটা জিনিসের বিষয়ে অনেক কিছু ধৈর্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে।


আসলে এভাবে যদি আপনি জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে কেউ কখন আপনাকে আর আটকে রাখতে পারবেনা এবং বিপদ দেখে আপনি আর কখনো ভয় পাবেন না। বরং আপনি যেকোন বিপদের মোকাবেলা করতে পারবেন এবং সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এভাবে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং জীবনের শেষ সময় কোন কিছু আপনাকে আর আটকে রাখতে পারবেনা। এজন্য সব সময় আমাদের বিপদের সময় মাথা ঠান্ডা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং কি করে সেই গাছটি সমাধান করা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যাতে করে কেউ আমাদের পিছনে ফেলতে না পারেন।


এভাবে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। আসলে প্রত্যেকটা মানুষের এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলা উচিত এবং এগিয়ে চলার পথে যতই বাধা বিপত্তি আসুক না কেন সবকিছু উপেক্ষা করে সে জীবনে উন্নতি করতে পারবে। এজন্য আমাদের চিন্তাভাবনা সর্বপ্রথম পরিবর্তন করতে হবে এবং মনের মধ্যে কখনো ভয় নামক জিনিসটা জন্ম দিলে হবে না। অর্থাৎ আমাদের মনোবল দৃঢ় করতে হবে এবং প্রত্যেকটা বিপদের সাথে সংগ্রাম করার মত মন মানসিকতা রাখতে হবে। এভাবে কিন্তু আমরা অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।