দুর্বল মানসিকতার মানুষ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুর্বল মানসিকতার মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে যারা দুর্বল মানসিকতার মানুষ তারা কিন্তু কখনো জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আসলে আমরা অবশ্যই কিছু কিছু মানুষদের দেখেছি যারা কিন্তু সব সময় কোন ঝামেলার মধ্যে থাকতে চায় না এবং কোন জায়গায় যদি কোন ধরনের সমস্যা দেখতে পায় তাহলে কিন্তু তারা সেই পথ দিয়ে আর কখনো চলাচল করতে চায় না। আসলে এই মানুষগুলো অনেকটাই পান্তা ভাতে হাওয়া দিয়ে খাওয়া লোক। অর্থাৎ তারা সব সময় অনেকটা শান্তশিষ্ট ভাবে বসবাস করার চেষ্টা করে এবং কোন ঝামেলার মধ্যে তারা জড়ানোর চেষ্টা করে না। আসলে এই মানুষগুলো সব সময় দুর্বল প্রকৃতির মানুষ হয় এবং তাদের মন মানসিকতা সবসময় অনেকটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি এই দুর্বল মন মানসিকতার মানুষদের সাথে মেলামেশা করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা কিন্তু সবসময় আমাদের পিছনে দিকে টেনে রাখার চেষ্টা করবে। যেহেতু তারা অনেকটা দুর্বল প্রকৃতির মানুষ তাই তারা কোনো জিনিস দেখলে যেমন নিজেরাই ভয় পায় ঠিক তেমনি সেই জিনিস সম্পর্কে আমাদের নিজেদেরকে ভয় দেওয়ার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই মানুষগুলোর কথায় ভয় পেয়ে নিজেরা সামনের দিকে এগিয়ে যেতে না পারি তাহলে কিন্তু আমরাও জীবনে উন্নতি লাভ করতে পারবোনা।
আসলে আমাদের মন মানসিকতা হবে সব সময় দুরন্ত প্রকৃতির এবং কোন ধরনের বাধা বিপত্তি দেখলে আমরা সবসময় ঝাপিয়ে পড়ার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে চলার পথ কিন্তু কখনোই সহজ নয় এবং এই কঠিন পথে যদি আমরা সামনের দিকে সবাই সংগ্রাম করে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই জীবনে আমরা সফলতা লাভ করব এবং বাকি জীবনটা আমরা অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারব।আসলে এই দুর্বল প্রকৃতির মানুষেরা যদিও কখনো অন্য মানুষদের ক্ষতি করার চেষ্টা করে না তাই তারা নিজেদের মতো করে বসবাস করার চেষ্টা করে এবং যতটুকু উপার্জন করে তাই দিয়েই তাদের সংসারটাকে কোন ভাবে পরিচালনা করে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে সব সময় প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং টিকে থাকা লড়াইয়ের সবাই সবসময় চেষ্টা করে। আসলে আমরা যদি টিকে থাকার লড়াইয়ে চেষ্টা করতে না পারি তাহলে আমরা জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সব সময় পিছনের দিকে পড়ে রবো। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারি এবং উন্নতি লাভ করতে পারি। আসলে এভাবে যদি আমরা দুর্বল মানুষকে তার মানুষ থেকে বের হয়ে এসে কঠোর পরিশ্রমী হতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো একটা জায়গায় যেতে পারবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
