গরম গরম হালিম খাওয়ার অনূভুতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
গরম গরম হালিম খাওয়ার অনূভুতি।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম"
IMG20241102182304.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গরম গরম হালিম খাওয়ার অনূভুতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG20241102182900.jpgIMG20241102182232.jpg

IMG20241102182225.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

আমার ওয়াইফ এবং আমার মেয়ে অসুস্থ এখন ও পুরোপুরি ঠিক হয়নি। আমার ওয়াইফ এবং মেয়ের জ্বর ঠান্ডা ছিলো। তবে আমার ওয়াইফ এর জ্বর ঠান্ডা কমেছে তবে এখন ও কাশি রয়ে গেছে। গতকাল থেকে দেখলাম কাঁশতে কাঁশতে শেষ। আজকে আমি বিকেল বেলায় অফিস থেকে বাসায় আসলাম। এর পরে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তার পরে আমার ওয়াইফ কে বললাম চলো ডাক্তারের কাছে যাই গিয়ে কাশির ওষুধ নিয়ে আসি। এর পরে কিছুক্ষণ পর রেডি হলে মেয়ে কে এবং ওয়াইফ কে সাথে করে নিয়ে বাজারে গেলাম। পরিচিত ডাক্তারের দোকান রয়েছে সেখানে গিয়ে কাশির ওষুধ নিলাম। এর পরে বেশ কিছু বাজার করলাম। রাস্তার পাশে অটোরিকশার জন্য দাঁড়িয়ে রয়েছি পাশে একটা হালিম এর দোকান রয়েছে। আমার ওয়াইফ বললো চলে গরম হালিম খাওয়া যাক। যেহেতু শরীর অসুস্থ এসব খাবার খাওয়া ঠিক না। তবে কি আর করার এধরনের খাবার আবার না খেয়ে থাকা যায় না।

IMG20241102182424.jpgIMG20241102182307.jpg

IMG20241102182304.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

এই দোকানের হালিম খেতে অনেক বেশি মজাদার লাগে। এর আগে অনেক বার খাওয়া হয়েছে। রাস্তা পার হয়ে হালিম এবং বড়া অডার করলাম। কিছুক্ষণ পর হালিম এবং বড়া দিয়ে দিলো। এর পরে বেশ জমিয়ে মজা করে গল্প করতে করতে খেলাম। সত্যি বলতে গরম গরম হালিম খেতে অনেক বেশি মজাদার লাগে। হালিম বেশ জনপ্রিয় একটি খাবার। মাঝে মধ্যে তো বাসায় ও তৈরি করে খাওয়া হয়। খাওয়া দাওয়া শেষ করে এবার টাকা দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প কিছু সময়ের মধ্যে বাসায় এসে পৌঁছালাম। আমার ওয়াইফ এবং মেয়ের জন্য সবাই দোয়া করবেন। যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে ইনশাআল্লাহ। আমার মতো করে পোস্টটি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগলাইফস্টাইল।
ডিভাইসrealme 9
বিষয়গরম গরম হালিম খাওয়ার অনূভুতি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkGmezcfkMzf7YZk2ezhsAasASMeUUfhzU87o8vQ1Jxtmfmdhn565aXDzs8EE26Qw8oYsxvmt5FLgNHXAb3TUYkZqKspJ4JpLBTn7oFwiCKVpHBjj7a8Er.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

দারুন একটা অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার সুন্দর এই অনুভূতিটা আমার কাছে ভালো লেগেছে। হালিম খেতে আমিও খুব পছন্দ করি। মাঝে মাঝে শীতের সময় যখন বাইরে কোথাও দেখি তখন খাওয়ার চেষ্টা করি।

 2 years ago 

হালিম খাওয়ার অনুভূতি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। হালিম খেতে আমিও ভীষণ পছন্দ করতাম একটা সময়। অনেকদিন ধরে হালিম খাওয়া হয় না। আপনার মেয়ে এবং ওয়াইফ এর সাথে দারুন একটা সময় উপভোগ করেছেন। আপনার ওয়াইফ এবং মেয়ের সুস্থতা কামনা করি।

 2 years ago 

হালিম খাওয়ার ইচ্ছে আমারও খুব। ইউটিউব দেখে রেসিপি নিয়ে একবার বানিয়েছিলাম তবে আমার ধারণা আপনাদের মত অত সুন্দর খেতে হয়নি। আপনার এই বাইরের দোকান থেকে হালিম কিনে খাওয়ার দেখে বেশ ভালো লাগছে। আপনার স্ত্রী ও সন্তানের জন্য প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন দাদা ।

 2 years ago 

হালিম খেতে খুবই ভালো লাগে। আমিও অনেক পছন্দ করি হালিম খেতে। এত চমৎকার ভাবে আপনি আপনার হালিম খাওয়ার মুহূর্তগুলো শেয়ার করেছেন দেখে তো আমারও হালিম খেতে ইচ্ছা করছে ভাই। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ওয়াইফ এবং মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আসার পথে খুবই মজাদার একটি নাস্তা করেছেন। যদিও অসুস্থ অবস্থায় বাহিরের খাবার খাওয়া উচিত নয় তবুও এমন লোভনীয় খাবার দেখলে না খেয়ে থাকা যায় না। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। হালিম খেতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনাদের মতো আমাদের এখানেও বিখ্যাত হালিমের দোকান রয়েছে আর সেখানে গেলে যেনো হালিম না খেয়ে আসা যায় না। যাই হোক অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনার মেয়ে এবং ওয়াইফ এর জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।

 2 years ago 

গরম গরম হালিম খাওয়ার মজাই আলাদা। সামনে শীতকাল আসছে এই সময় আরো বেশি ভালো লাগে হালিম খেতে। যাইহোক আপনারা ওয়াইফের জন্য সুস্থতা কামনা করছি, বর্তমানে আবহাওয়া খুবই খারাপ তাই শুকনো কাশিসহ বিভিন্ন জ্বর ঠান্ডা প্রতিটি পরিবারে। চেষ্টা করবেন সাবধানে থাকার জন্য, ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

প্রথমেই আপনার মেয়ে এবং আপনার স্ত্রীর জন্য দোয়া করি, যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে বাহিরে গেলে এরকম খাবার গুলো দেখলে অনেক বেশি লোভ লেগে যায়। তখন আর লোভ সামলানো যায় না। আর আপনারা ও লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছিলেন দেখছি। হালিম দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছেন।

 2 years ago 

এই সময়টায় যার জ্বর ঠান্ডা কাশি হয়েছে তারই কাশিটা কমছে না। বাবু ও আপনার ওয়াইফের জন্য দোয়া রইল। হালিম আমার খুব প্রিয়।অনেক চমৎকার ভাবে হালিম খাওয়ার অনুভূতিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনি আপনার ওয়াইফএর সাথে অনেক মজা করে গরম গরম হালিম খেয়েছেন দেখেই মজা যাচ্ছে। হালিম খেতে আমার অনেক ভালো লাগে ।সেটা যদি গরম গরম হয় তাহলে তো কোন কথাই নেই ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।