সৃষ্টিকর্তার নিকট থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার। ছেলে সন্তান পেয়েছি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি। আপনাদেরকে একটি বিষয় জানানো হয়নি সেটি হচ্ছে অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে,গত ১৩ই এপ্রিল আমাদের পরিবার একজন নতুন সদস্যের আগমন হয়েছে। সৃষ্টিকর্তার নিকট থেকে থেকে শ্রেষ্ঠ উপহার আমরা একজন পুত্র সন্তান পেয়েছি। যার জন্য আমরা পরিবারের সবাই অনেক বেশি আনন্দিত‌।

1000024884.jpg

সবচেয়ে বেশি আনন্দিত আমাদের শুভাকাঙ্ক্ষীরা সবাই। আপনাদেরকে জানানোর জন্য আজ আমি হাজির হয়েছি। যদিও সময় গুলো খুবই ক্রিটিক্যাল গিয়েছে। আমার সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া সুস্থভাবে আমাকে বাড়িতে ফেরত এনেছেন। এখনো অসুস্থ ভালোভাবে সুস্থ হয়ে উঠতে পারছি না। মাত্র আমার সিজার হয়েছে ২৫ দিন হয়েছে। আপনারা সবাই দোয়া করলে আশা করি খুব দ্রুত ভালো হয়ে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো।

আপনার অনেকেই জানেন আমার এই বিষয়টি। আমার পুরো প্রেগনেন্সির জার্নিটা অনেক খারাপের মধ্যে গেছে। দেখা যায় যে এক সময় আমার হিমোগ্লোপিনের পরিমাণ অনেক কমে গেছিল। সেই সাথে হাই প্রেসারটা সব সময় ছিল। তাছাড়া ও অন্যান্য সমস্যা তো ছিল আমার অনেক। সবচেয়ে বড় প্রবলেম ছিল আমার অ্যাজমার মত হয়ে গেছিল। এটা আসলে আগে থেকে সমস্যাটা ছিল কিন্তু পুরো জার্নিটা গর্ভের সময় খুবই কঠিন ভাবে যেতে হয়েছে। যখন সিজার করাতে যাবেন তখন অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম কারণ ক্রিটিক্যাল বিষয়গুলো আমার জন্য খুবই কঠিন ছিল।

পরিবারের সবাই একটু আতঙ্কের মধ্যে ছিলো। অভিজ্ঞ দুই তিনজন ডাক্তার দিয়ে সিজারিয়ান বিষয়টা সমাধান করা হয়েছে। অবশেষে আলহামদুলিল্লাহ। কারণ দুটি সন্তান ঘরে রেখে আরেকটি সন্তানের সিজারিয়ান মানে একটি প্রেগনেন্সি মাদারের জন্য কত কঠিন বিষয় হতে পারে সেটা অবশ্যই যারা আছেন তারা বুঝতে পারবেন। আমার কাছে পুরো বিষয়টি খুবই কঠিন ছিল ভয়ের মধ্যে ছিলাম। একমাত্র আমার আল্লাহ ভরসা ছিল। আমার মোনাজাত শুনেছেন আল্লাহ।‌ আমার বাচ্চাদের জন্য আল্লাহ শাফায়াত দান করেছেন। তার জন্য সৃষ্টিকর্তার কাছে আমার হাজার হাজার শুকরিয়া।

আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থভাবে জীবন যাপন করতে পারি। আবার সুস্থ হয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি সেই দোয়া কামনা করছি। আমার বিষয়টা নিয়ে আমাদের পরিবারের সবার মধ্যে খুব ভয় কাজ করছিল। প্রথমত হিমোগ্লোবি কম ছিল দ্বিতীয় হাই প্রেসার ছিল। তৃতীয় টা আমার এজমার সমস্যা ছিল। এই সময় যে এনেস্থেসিয়া ইনজেকশন দিতে হবে সেটা অনেক ধরনের সাইড ইফেক্ট হতে পারে। এনেস্থেসিয়া ইনজেকশন‌ আমার কাছে খুবই খারাপ এবং ভয় লাগে।

কিন্তু কি আর করার সব কিছু মিলিয়ে জার্নি টা খুবই বাজে গেছে এবং‌খুব খারাপ অবস্থা। আপনাদের সবার কাছ থেকে দোয়া কামনা করছি। আমার লেখা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সRedmiNote
Note 14+ pro
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

PUSS_Banner_2nd.png

Sort:  
 last year 

অনেক খুশি হয়েছি আপু। আপনার ও বাবুর জন্য অনেক দোয়া। যেনো দ্রুত সুস্থ্য হয়ে উঠেন। আর সুন্দর মনের মানুষ হিসাবে বাবুকে গড়ে তুলতে পারেন। অনেক অনেক শুভ কামনা আপনার পরিবারের জন্য।

 last year 

দোয়া করবেন আপু যাতে ভালো শিক্ষা দিয়ে একজন দ্বীনদার মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আলহামদুলিল্লাহ, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনার সন্তানের জন্য, জ্ঞানে-সুস্বাস্থ্যে সুন্দরভাবে বেড়ে উঠুক এই দোয়া করছি।

 last year 

ধন্যবাদ ভাইয়া 🥰🥰।

 last year 

আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। আল্লাহ আপনাকে দ্রুত পুরোপুরি সুস্থ করে দিন এবং আপনার পরিবারকে সুখে রাখুন। আপনি অনেক কষ্ট করেছেন, আল্লাহ আপনার সব কষ্টের প্রতিদান দেবেন। আমরা আপনার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আপনি পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

 last year 

আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। আল্লাহ আপনাকে দ্রুত পুরোপুরি সুস্থ করে দিন এবং আপনার পরিবারকে সুখে রাখুন। আপনি অনেক কষ্ট করেছেন, আল্লাহ আপনার সব কষ্টের প্রতিদান দেবেন। আমরা আপনার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আপনি পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

 last year 

দোয়া করবেন সব সময় আমার পরিবারের জন্য যাতে সবাই মিলে ভালো থাকতে পারি।

 last year 

আজকে দুপুর বেলায় হঠাৎ করে আপনার কথা অনেক মনে পড়েছিল। আপনি প্রেগন্যান্ট ছিলেন এটা জানতাম না আপু। যাই হোক আপনার পরিবারে নতুন সদস্য এসেছে এটা জেনে সত্যিই অনেক ভালো লাগলো। বাবুর জন্য দোয়া রইলো।

 last year 

দোয়া করবেন আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

সৃষ্টিকর্তার কাছ থেকে এত সুন্দর একটি উপহার যখন আমরা পাই তখন মনটা একেবারে অন্য ধরনের হয়ে থাকে৷ আজকে আপনিও সেরকম একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন যা পড়ে খুবই ভালো লাগছে৷ দোয়া করি যেন অতি তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যায় এবং সকলের সাথে যেন দেখা করতে পারি৷

 last year 

আল্লাহ যেন তোমাদের সবার দোয়া কবুল করে। আমার বাবু যেন ভালো থাকে পরিবারের সবাই যেন ভালো থাকে।