নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ১৭ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ১৭ তম পর্ব শেয়ার করে নেবো। তো পরদিন সকালে অয়ন আয়নার সামনে দাঁড়িয়ে ছিল এবং নিজের চোখের দিকে তাকিয়ে হঠাৎ সে থমকে গেল। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো সাদা হয়ে গেল, পুরো সাদা, কোনো মণি নেই। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। না, এটা হতে পারে না। সে চোখ বন্ধ করে আবার খুললো এবং সবকিছু স্বাভাবিক। কিন্তু সে বুঝে গেছে, সমস্যা শুধু বাইরে না, এখন তার ভেতরেও ঢুকে গেছে। অয়ন সেদিন আর দেরি করলো না, সে সরাসরি গেল হরিদাস কাকার কাছে। কাকা তখন উঠোনে বসে জাল মেরামত করছিল। অয়ন গিয়ে দাঁড়াতেই সে তাকাল এবং বললো- আমি জানতাম তুই আসবি। অয়ন বসে পড়লো এবং বললো- কাকা, সব সত্যি, তাই না? কাকা চুপ করে থাকল কিছুক্ষণ।

এরপর কাকা বললো- সবটা জানলে তুই হয়তো সহ্য করতে পারবি না। অয়ন দৃঢ় গলায় বললো- আমাকে জানতেই হবে। হরিদাস কাকা ধীরে ধীরে বলতে শুরু করল- অনেক বছর আগে এই নদীটা এমন ছিল না। মানে? এই নদীতে আগে কেউ ডুবে মরতো না। কিন্তু তারপর কাকা থেমে গেলো। অয়ন বললো- তারপর কি? এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। গ্রামের কয়েকজন মানুষ একসাথে নদীতে নিখোঁজ হয়ে গেল। অয়ন শুনে পুরো অবাক অর্থাৎ কিভাবে? কেউ জানে না। কিন্তু যারা দেখেছিল, তারা বলেছিল জলের ভেতর কেউ তাদের ডাকছিল। অয়নের শরীর ঠান্ডা হয়ে গেল।তারপর? তারপর থেকেই এই নদী বদলে গেল।মাঝে মাঝে কেউ না কেউ অদ্ভুতভাবে মারা যেতে লাগলো। আর আমি? কাকা গভীর নিঃশ্বাস ফেলল এবং বললো- তুই, সবচেয়ে অদ্ভুত ঘটনা।...