হারানো গয়নার বাক্স ( পর্ব ১২ )

ChatGPT Image May 5, 2026, 02_03_07 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের দ্বাদশ পর্ব শেয়ার করে নেবো। এরপর অরিত্র আর তার বাবা দু’জনেই চমকে পেছনে তাকাল। সেই সময়ে অন্ধকার থেকে আরেকজন বেরিয়ে এল- একজন বৃদ্ধ লোক। চোখে আতঙ্ক, কিন্তু মুখে দৃঢ়তা রয়েছে। অরিত্র অবাক হয়ে বলল-তুমি কে? লোকটা ধীরে বলল- আমি এই বাড়ির পুরনো দেখাশোনাকারী আর এই রহস্যের শেষ জীবিত সাক্ষী। সে মৃণালিনীর ছায়ার দিকে তাকাল এবং তারপর বলল- ওকে যা দিচ্ছিস, সেটা শুধু গয়না নয়। ওটা দিলে, ও মুক্তি পাবে না, বরং আরও শক্তিশালী হয়ে উঠবে। অরিত্রর মাথা ঘুরে গেল এবং বলে উঠলো- মানে? লোকটা গম্ভীর গলায় বলল- ও শুধু তার গয়না চাইছে না, ও চাইছে প্রতিশোধ।

চাঁদের আলোয় মৃণালিনীর ছায়াটা হঠাৎ আরও বিকৃত হয়ে উঠল। তার চারপাশে অদ্ভুত কালো কুয়াশা ঘুরতে লাগল। আর তার কণ্ঠস্বর এবার আরও গভীর, আরও ভয়ঙ্কর- আমাকে থামাতে পারবে না। অরিত্র বুঝতে পারল এটা শুধু একটা আত্মার মুক্তির গল্প নয়, এটা এমন এক অন্ধকার শক্তির মুখোমুখি হওয়া, যাকে তারা নিজেরাই আবার জাগিয়ে তুলেছে। এরপর বাগানের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। মৃণালিনীর সেই ছায়ামূর্তি এবার আর আগের মতো শান্ত নেই, তার চারপাশে ঘন কালো কুয়াশা পাক খাচ্ছে, আর সেই কুয়াশার ভেতর থেকে অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে আসছে। যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে। অরিত্রর বুকের ভেতরটা কেঁপে উঠল এবং সে আতঙ্কে বলল- এটা…এটা কী হচ্ছে?। বৃদ্ধ লোকটা অর্থাৎ যে নিজেকে বাড়ির পুরনো দেখাশোনাকারী বলেছিল, সে ধীরে ধীরে সামনে এগিয়ে এল।......