হারানো গয়নার বাক্স ( পর্ব ১৪ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের ১৪ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর ঠিক তখনই অরিত্রর গলার লকেটটা হঠাৎ খুলে পড়ে গেল। মাটিতে পড়তেই সেটা নিজে থেকেই খুলে গেল এবং ভেতরের ছবিটা পুরোপুরি স্পষ্ট হয়ে উঠল অর্থাৎ মৃণালিনীর মুখটা। কিন্তু এবার সেই মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি অর্থাৎ দুঃখ আর রাগের মিশ্রণ। এরপর লকেটের ভেতর থেকে একটা ছোট কাগজ বেরিয়ে এল। অরিত্র তাড়াতাড়ি সেটা তুলে নিল এবং তাতে লেখা ছিল-দেয়ালের পেছনে… যেখানে কেউ খোঁজে না।অরিত্রর মাথায় একটা চিন্তা এল এবং সে হঠাৎ বলে উঠল- দাদুর ঘর! বাবা আর বৃদ্ধ দু’জনেই তার দিকে তাকাল এবং তার বাবা জিজ্ঞেস করল-কী বলছিস? অরিত্র তখন উত্তেজিত গলায় বলল-দাদুর ঘরের একটা দেয়াল সবসময় আলাদা মনে হতো, যেন ভেতরে ফাঁপা!
বৃদ্ধ লোকটা মাথা নেড়ে বলল- ঠিকই ধরেছিস।মৃণালিনীর ছায়াটা এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার চারপাশের কুয়াশা যেনো প্রায় পুরো বাগান ঢেকে ফেলেছিল। এরপর তার গলা যেন হঠাৎ গর্জে উঠল- আমার… গয়না…। অরিত্র এবার দৃঢ় হয়ে দাঁড়াল এবং সে বলল- না… এবার সবকিছু শেষ করতেই হবে। বাবা তার কাঁধে হাত রাখল এবং বললো- আমি তোর সঙ্গে আছি। এরপর বৃদ্ধ লোকটা বলল- সময় খুব কম। যদি দেরি করিস, তাহলে ও পুরোপুরি নিয়ন্ত্রণ হারাবে।অরিত্র একবার মৃণালিনীর দিকে তাকাল এবং দেখলো- তার চোখে ভয় আছে, কিন্তু তার থেকেও বেশি হলো একটা সিদ্ধান্ত। এরপর সে বলল-চলুন। এরপর তিনজন দ্রুত বাড়ির ভেতরের দিকে দৌড়াল। পেছনে মৃণালিনীর ভয়ঙ্কর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল- পালাতে পারবে না, সবাইকে শেষ করব….
