পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ৩ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। তো অর্ণব শেষে রাতে একটা মোড় ঘোরার সাথে সাথে একটা ভবন দেখতে পেলো। সেদিন আবার চাঁদনি রাত ছিল এবং সেই ভবনটি নিঃশব্দ দানবের মতো দাঁড়িয়ে আছে। গেটটা পুরোনো এবং অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে আছে। এমন ভাবে আছে, যেনো কেউ বাড়িয়ে দুমড়ে দিয়েছে। অর্ণব বাইক বন্ধ করে সেখানে দাঁড়ালো। ভয় ঠিক পাচ্ছে না, কিন্তু একটা অদ্ভূত অস্বস্তি বোধ করতে লাগে। এরপর সে ক্যামেরা, টর্চ লাইট আর ফোন নিয়ে গেট ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই দেখলো পুরো জায়গা জুড়ে ঘাস, ঝোপ, ভাঙা কাঁচ, আর ছড়িয়ে রয়েছে পুরোনো স্ট্রেচারের চাকা।

এরপর অর্ণব এর হাতে থাকা লাইট এর আলো সামনে ফেলতেই দেখতে পেলো, সামনে একটা ভাঙা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে । রঙ উঠে গেছে, জানালা নেই এবং দরজা আধখোলা অবস্থায় আছে। অর্ণব আর কৌতূহল সামলাতে না পেরে সামনের দিকে এগিয়ে গেল। এরপর অ্যাম্বুলেন্স এর ভেতরে উঁকি দিতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সিটের ওপর শুকনো বাদামি দাগ ছিল। অর্ণব ভাবলো, তাহলে কি এটা রক্ত? অর্ণব তখন নিজেকে শান্ত করলো- এটা কিছু না, পুরোনো কিছু একটার দাগ হবে। কিন্তু অর্ণব তারপরেও সেখান থেকে চোখ সরাতে পারছিল না। বারবার চোখ ওখানেই চলে যাচ্ছিল। ওই অন্ধকারে তারপর ওইরকম পরিস্থিতিতে পেছনে একটা ঠক করে কিছু পড়ার শব্দ হলো। অর্ণব তাড়াহুড়ো করে পেছনে তাকালো এবং চারিদিকে লাইট এর আলো ফেললো।....