Better Life with Steem||The Diary Game|| 16 July 2026||
প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পর সকালের খাবার চাই। তখন
আমাকে ফ্রিজে রাখা পায়েস খেতে দেওয়া হয়। পায়েস খেয়ে বেশ ভালো লাগে। প্রায় ৩০ মিনিট পর আবার সকালের নাস্তা করি। এরপর সকাল ১০টা পর্যন্ত বাড়িতেই সময় কাটাই।
সকাল ১০টা বাজলে স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। স্কুলে পৌঁছে অফিসে বসে সহকর্মীদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে সময় কাটাই। এরপর সকাল সাড়ে ১০টায়
দপ্তর ক্লাসের ঘণ্টা বাজালে আমরা সবাই নিজ নিজ শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান শুরু করি। এভাবেই দুপুর ১টা পর্যন্ত ক্লাস নিই। টিফিনের ছুটি হলে আমরা সবাই বাড়িতে ফিরে আসি।
বাড়িতে এসে প্রথমে টিউবওয়েলের পাশে গিয়ে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমে আসি। তখন দেখি বাবা বাজার থেকে একটি বড় আনারস নিয়ে এসেছেন।
আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আনারসটির দাম কত। বাবা জানালেন, ৮০ টাকা দিয়ে কিনেছেন। এরপর দুপুরের খাবার চাইলে খাবার দেওয়া হয় এবং পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেয়ে নিই।
দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। এরপর আবার বিকেলের ক্লাস নেওয়ার জন্য স্কুলে চলে যাই। দুপুর ২টা থেকে পুনরায় ক্লাস শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চলতে থাকে। নির্ধারিত সময়ে স্কুল ছুটি হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
বাড়ি ফেরার পথে ছোট ভাই মাস্টার বাজার থেকে আমাকে ডাক দিয়ে বলে দাবা খেলবে। তার ডাক শুনে সেখানে চলে যাই। গিয়ে দেখি গাজী মামা ও নজু
কেরানি আগেই দাবা খেলছেন। দৃশ্যটি আমার ভালো লাগায় একটি ছবি তুলে রাখি। এরপর আমি ও ছোট ভাই একসঙ্গে দাবা খেলতে বসি। এভাবেই সন্ধ্যা পর্যন্ত বেশ আনন্দের সঙ্গে দাবা খেলি।
দাবা খেলা শেষে ছোট ভাই ফরিদুলের ওষুধের দোকানে যাই। সেখানে একটি ওমেনিক্স এবং একটি শরবতের প্যাকেট নিই। এরপর প্রায় ৪০ মিনিট
দোকানে বসে ছোট ভাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করি। সেই সময় একটি ছবিও তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
রাত ৮টার আগেই বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হই। এরপর পরিবারের সকলের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজের রুমে ফিরে আসি। রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিই এবং কিছু সময় মোবাইল ব্যবহার করি। রাত যখন প্রায় সাড়ে ১০টা বাজে, তখন নির্ধারিত সময়ে ঘুমিয়ে পড়ি।
যাইহোক,এভাবেই কেটে যায় আমার পুরো দিনের কার্যক্রম।আশা করি আজকের দিনের ছোট্ট ডায়েরিটি আপনাদের ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।





