Better Life with Steem||The Diary Game|| 22 July 2026||
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠেই প্রকৃতির মাঝে কিছু সময় ঘোরাঘুরি করি। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে হাত-মুখ ধুয়ে
ফ্রেশ হই। এরপর রুমে এসে সকালের খাবার চাই। কিছুক্ষণ পর সকালের খাবার দেওয়া হলে আমি খাবার খেয়ে নিই। আজকের সকালের খাবারে ছিল গরম গরম ভাত, রুই মাছের তরকারি এবং শাক ভাজি। আলহামদুলিল্লাহ, সকালের খাবারটি অনেক সুস্বাদু ছিল।
সকালের খাবার খেয়ে সকাল সাড়ে নয়টার আগেই স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে প্রথমে অফিস রুমে বসে পরীক্ষার খাতাগুলো গুছিয়ে নিই। এরপর পরীক্ষা নেওয়ার জন্য নির্ধারিত কক্ষে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীদের খাতা বিতরণ করি। খাতা পাওয়ার পর
তারা রোল, নাম ও শ্রেণি লিখে নেয়। ঠিক সকাল ১০টায় প্রশ্নপত্র দিয়ে দিই। প্রশ্নপত্র পাওয়ার পর সবাই লেখা শুরু করে। কিছুক্ষণ পর উপস্থিতি নেওয়া এবং খাতায় স্বাক্ষরের কাজ সম্পন্ন করি। এভাবেই আজও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষ হওয়ার পর আমরা খাতাপত্র অফিসে জমা দিয়ে প্রয়োজনীয় কাজ শেষ করি। এরপর অফিসে আমাদের সকলের জন্য চায়ের ব্যবস্থা করা হয়। আমরা সবাই মিলে চা পান করি। এ সময় একটি ছবি তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চা পান শেষে কিছুক্ষণ পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
বাড়িতে এসে দেখি আম, আপেল ও কমলা কেটে রাখা হয়েছে। আমরা সবাই মিলে ফলগুলো খেয়ে নিই। এরপর বিকেল ৫টা পর্যন্ত বাড়িতেই সময়
কাটাই। বিকেল সাড়ে ৫টার দিকে বাইরে বের হয়ে মাস্টার বাজারে যাই। সেখানে বড় ভাইদের সঙ্গে কিছুক্ষণ দাবা খেলে সময় অতিবাহিত করি। এভাবে রাত প্রায় ৮টা পর্যন্ত দাবা খেলতে খেলতেই সময় কেটে যায়।
এরপর বাড়ি থেকে ফোন আসে।ফোন রিসিভ করলে আমাকে নাপা ও নরিয়াম ৫ ওষুধ কিনে আনতে বলা হয়। তখন ছোট ভাই ফরিদুলের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিই।ওষুধের জন্য মোট ৫০ টাকা বিল পরিশোধ করি। এরপর ওষুধ নিয়ে বাড়িতে ফিরে আসি। ওষুধ পৌঁছে দিলে সবাই খুব খুশি হয়।
এরপর আমি নিজেও ফ্রেশ হয়ে পরিবারের সকলের সঙ্গে রাতের খাবার খেয়ে নিই। রাতের খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম করি। রাত গভীর হলে প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।
যাইহোক,এভাবেই কেটেছে আমার আজকের পুরো দিন। আশা করি আমার আজকের দিনের কার্যক্রম আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, তাহলে অবশ্যই মন্তব্য করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।





Thank you so much for your support.❤️❤️