Better Life with Steem||The Diary Game|| 21 June 2026||
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে কিছু সময় প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে সময় অতিবাহিত করি। এ সময় কিছু ছবি তুলে রাখি, যা আপনাদের মাঝে শেয়ার করা হলো। প্রকৃতির মাঝে প্রায় এক ঘণ্টা সময় কাটিয়ে একটু পর বাড়িতে ফিরে আসি।
বাড়িতে এসে সকালের খাবার খাই। সকালের খাবার হিসেবে ছিল গরম গরম ভাত, ছোট মাছের তরকারি এবং পুইশাক ভাজি। খাবার খেয়ে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই। প্রস্তুত হয়ে কিছুক্ষণ পর স্কুলের উদ্দেশ্যে রওনা দিই।
স্কুলে গিয়ে ঘড়িতে দেখি সময় ১০টা ১০ মিনিট। যেহেতু সাড়ে ১০টায় ক্লাস শুরু হবে, তাই প্রায় ২০ মিনিট অফিস কক্ষে বসে সহকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সময় কাটাই। এরপর দপ্তরি ফরিদ ভাই ক্লাসের ঘণ্টা বাজালে আমরা সবাই নিজ নিজ শ্রেণিকক্ষে গিয়ে প্রতিদিনের মতো পাঠদান শুরু করি।
এভাবে টিফিনের আগ পর্যন্ত চারটি ক্লাস নেওয়া হয়। দুপুর ১টায় টিফিনের সময় হলে সবাই যার যার বাড়িতে চলে যায়। আমিও বাড়ির পথে রওনা দিই।
পথে মনে পড়ল মোবাইলে রিচার্জ করতে হবে, তাই একটি দোকানে গিয়ে ১৩০ টাকার রিচার্জ করি। রিচার্জ করার সময় একটি ছবিও তুলে রাখি, যা আপনাদের মাঝে শেয়ার করেছি।
রিচার্জ করার পর দাদার দোকান থেকে ২০ টাকার পাউরুটি এবং আরও কিছু জিনিস কিনে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে এনে পরিবারের সবার হাতে দিই। এরপর সবাই মিলে সেগুলো খাই। খাওয়ার আগে একটি ছবিও তুলে রেখেছিলাম।
এরপর ফ্রেশ হয়ে রুমে এসে দুপুরের খাবার চাই। খাবার পেয়ে দুপুরের খাবার খেয়ে নিই। খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ২টার আগেই স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে ২টা থেকে আবার ক্লাস শুরু করি এবং বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চালিয়ে যাই।
বিকেল ৪টায় স্কুল ছুটি হলে সরাসরি বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে দেখি বাবা বাইরে থেকে একটি বাটিতে করে পিটুলি নিয়ে এসেছেন। জানতে পারলাম, আজ হালখাতা উপলক্ষে পিটুলি দেওয়া হয়েছে। তাই পিটুলি দিয়ে ভাত খাই। আলহামদুলিল্লাহ, পিটুলির স্বাদ সত্যিই অনেক ভালো ছিল।
ভাত খাওয়ার পর বিকেল ৫টার দিকে বাইরে বের হই। মাস্টার বাজারে যাওয়ার পথে ইমাম হাজির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে দেখি তিনি একটি আঙুরের গাছ লাগিয়েছেন। গাছটি দেখে খুব ভালো লাগে, তাই কয়েকটি ছবি তুলে রাখি।
ছবি তোলার পর মাস্টার বাজারে গিয়ে রাত ৮টা পর্যন্ত সময় কাটাই। সেখানে পরিচিত লোকজনের সঙ্গে গল্পগুজব করে সময় বেশ ভালোই কেটে যায়। রাত ৮টার পর বাড়ি থেকে ফোন আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খাই। রাতের খাবার শেষে কিছু সময় মোবাইল ব্যবহার করি। এরপর রাত যখন সাড়ে ১০টা বাজে, তখন ঘুমানোর জন্য শুয়ে পড়ি।
যাইহোক, এভাবেই কেটেছে আমার দিনের সম্পূর্ণ কার্যক্রম। আশা করি আমার আজকের দিনলিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।






Many many thanks for your support.❤️❤️❤️❤️