ঈশার সাথে কাটানো সুন্দর বিকেল
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
গত শুক্রবার দিন ছিল বোনের জন্মদিন। সেই কথা আগের পোস্টে শেয়ার করে নিয়েছিলাম। সেদিন দুপুরে কেনাকাটা করে নিয়ে যাওয়ার পর মামার বাড়িতেই ছিলাম ।সেদিন সারাদিনটা মামার বাড়িতে থাকারই কথা ছিল। তাতে আবার মা এসেছিল। মাকে ছেড়ে কি আর বাড়িতে যেতে ইচ্ছে করে। মা একদিনের জন্য এসেছিল তাই আর আমার শ্বশুর বাড়িতে দেখা করতে যায়নি। আসলে মেয়েকে কাছে পেয়ে কি আবার বেয়াই বাড়িতে যায়।এছাড়াও মামার বাড়িতে থাকলে যেন নিজের মধ্যে একটু শান্তি পাই। বাড়িতে চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে তাতে আবার চারিদিকে অশান্তি মাথাতে সব সময় চলতে থাকে। এছাড়াও আমাদের বাড়িতে সকলেই যে যার মত কাজে ব্যস্ত। তাই কেউ কারো সাথে বসে গল্প করা সময় নেই। তাই সন্ধ্যা হলে প্রত্যেকদিনই আমি দিদার কাছে চলে আসি। এছাড়াও বাড়িতে কোন অনুষ্ঠানের দিন সকালবেলায় এসে সারাদিনটা মামার বাড়িতেই কাটিয়ে দিয়।
সেদিন বিকেল বেলায় ঈশা হঠাৎ করেই আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল বৌদি আমার সাথে একটু পার্লারে যাবে। যাই হোক ও বলল আর আমি তো না করতে পারি না। তাই ওর কথা শুনে বললাম। হ্যাঁ যাবো তুমি রেডি হও আমি খানিকক্ষণ পর যাচ্ছি। আমিও খানিকক্ষণ পর ওদের বাড়িতে চলে গিয়েছিলাম। এরপর দুজন মিলে চলে গিয়েছিলাম পার্লারে। খানিকক্ষণ বসার পর ওর পার্লারের কাজ সেরে নিয়েছিল। এরপর বলল চলো বৌদি তুমি আর আমি গিয়ে ফুচকা খেয়ে আসি। এদিকে আমার মামার বাড়িতে আসার তাড়া ছিল।কারণ সন্ধ্যাবেলায় একটু এরেঞ্জ করার ছিল ।বড় মামা আগে থেকেই বলেছিল যে সন্ধ্যেবেলা এসে বেলুন দিয়ে একটু সাজানোর জন্য। কিন্তু এদিকে ঈশা আবার বায়না করছিল তাই বলেছিলাম চলো ফুচকা খেয়ে আসি।
পার্লারের কাছে থেকে আরেকটা এগিয়ে গেলেই ওখানে ফুচকা আরো অনেক কিছু বসে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে রাস্তা এত বাজে সমস্ত জায়গায় জল জমে রয়েছে। আবার জায়গাটাও অন্ধকার ছিল।তাই সেখান থেকে বেরিয়ে কোনমতে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি দুর্ভাগ্যের বিষয় ফুচকা ওয়ালা মোমো কোনটাই বসেনি। কি আর করা যাবে বললাম চলো একটা করে আইসক্রিম খাই। পাশেই ছিল একটা আইসক্রিমের দোকান। সেখানে চলে গিয়েছিলাম দুজনে পছন্দমত একটা করে আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিম খেতে ভালোই লাগে। যাই হোক ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাতে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছিল । কারণ বাড়িতে নিয়ে আসলে আবার ঈশান বায়না করতো।কিন্তু ওই যে আমার রাস্তাতে খেতে ভীষণ অসস্তি হয়। তাই কোন খাবারই রাস্তায় দাঁড়িয়ে খায় না। আমি আবার গল্পে গল্পে সেটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি আর বর দুজনে মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম।
এখন বর্ষাকাল তাই চারিদিকেই প্রচন্ড জল জমে রয়েছে ।পাশেই ছিল একটা ফাঁকা মাঠ। সেখানে যে একটু বসবো সেখানেও প্রায় অনেকটা করেই জল জমে রয়েছে। তাই সোজা বাড়ি চলে আসতে হয়েছিল। যাইহোক বাড়িতে এসে আবারো রেডি হয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় মামার বাড়িতে যাব বলে। বিকেল বেলায় দুজনে ক্ষনিকের জন্য একটু সময় কাটিয়ে ভালোই লেগেছিল। মাঝে মাঝে আনন্দ ও পাওয়া যায়।এর পরের পোস্টে সন্ধ্যাবেলার মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নেব।
আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকালে ভালো থাকুন ,সুস্থ থাকুন।


Thank you 🙏