বিনা নিমন্ত্রণে খেতে যাওয়া

in Incredible India13 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20260516223747.jpg

গত ১৫ ই মেয়ে ছিল ফলহারিণী অমাবস্যা। প্রত্যেক বছরই জৈষ্ঠ মাসে কিংবা আষাঢ় মাসে তিথি অনুযায়ী দিনটি পড়ে। ঐদিন প্রায় বাড়ি বাড়ি কালী পূজা হয়। ফলহারিণী অমাবস্যা পুজোর দিন বিনা নেমন্তন্ন সেদিন চলে গিয়েছিলাম একটি বাড়িতে খেতে সেই মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নেব। ছোটবেলায় মাঝে মাঝেই এরকমটা হতো। কিন্তু এখন অনেকটা বড় হবার পরে সেই স্বভাব এখনো আমার মধ্যে থেকে যায়নি। আসলে পাশের বাড়ি কাকু আমাকে ভীষণ ভালোবাসেন, ওরা প্রত্যেকেই নিজের মেয়ের মতো আমাকে মনে করে। আসলে উনার মেয়ের সাথে আমি ছোট থেকে পড়াশোনা করে একসাথে বড় হয়েছি। তাই সর্বদাই ওরা যেখানে যাই সাথে করে আমাকে নিয়ে যেতে চাই। কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না ।কিছু কিছু জায়গায় ওদের সাথে আমাকে বাধ্য হয়ে যেতেই হয়।

IMG20260516223750.jpg

সেদিন বিকেল বেলায় কাকু হঠাৎ ফোন করে বলল তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয় আটটার সময় তোকে মেলা দেখাতে নিয়ে যাব। কাকুর কথা শুনে ভাবলাম হয়তো সত্যি বলছে। কারণ তখন কৃষ্ণনগরে আমাদের বাড়ির কাছেই নেতাজি মেলা চলছিল। আর মেলা দেখার কথা শুনলে কে না রাজি হয়। তাই আমি এক কথাতেই বলেছিলাম ঠিক আছে যাবো। তখনো আমি একদিনও মেলা দেখতে যেতে পারিনি। তাই মেলা দেখার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম ।কিন্তু প্রথমে বিশ্বাস করছিলাম না। সেই বুঝে আমি আটটার সময় জিজ্ঞেস করতে গিয়েছিলাম। কাকু কখন মেলা দেখতে যাবে ।আমাকে দেখে সকলেই হাসাহাসি করছিল। তখন ওদের দেখে ভাবলাম আমাকে নিয়ে মজা করছিল। তখন কাকু বলল কাকুদের এক আত্মীয়ের বাড়িতে কালীপুজোর নেমন্তন্ন আছে সেখানেই নিয়ে যাওয়ার কথা।

IMG20260516223625.jpg

এর আগেও একবার ওখানে বিনা নেমন্তন্ন খেতে গিয়েছিলাম ।পুজোর নেমন্তন্ন তাই আর না করতে পারিনি। রাজি হয়ে গিয়েছিলাম। সেদিন ছিল প্রচন্ড গরম। তাই গরমের মধ্যে সেজেগুজে কারুর বাড়ি খেতে যেতে ভীষণ বিরক্তিকর লাগে। তবু রেডি হয়ে নিয়েছিলাম একসাথে খেতে যাব বলে ।রেডি হয়ে বাড়ির কাছ থেকে টোটো ধরে নিয়েছিলাম। টোটো করে মাত্র দু মিনিটের রাস্তা। ওখানে গিয়ে তো দেখি পুজো চলছে ।এদিকে খাওয়া-দাওয়ার লাইন পড়ে গিয়েছিল। কে আর পুজোর জন্য অপেক্ষা করে। পেট ভরলেই সকলে বাড়ি যাওয়ার জন্য দৌড়ায়। আমরা খানিকক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর খেয়ে নিয়েছিলাম। প্রত্যেক বছরই ওখানে খুব ভালো খাওয়ায়। আসলে কালীপুজো শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যাবে। তাই আর বেশিক্ষণ অপেক্ষা করিনি।

IMG20260516223619.jpg

খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল ।তখন ওখান থেকে হাঁটতে লেগেছিলাম ভাবলাম ফিরবার পথে একবার মেলায় ঢুকবো। কিন্তু দেখি মেলার সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। অত রাত পর্যন্ত কি কেউ আর মেলা খুলে রাখে। যাই হোক সেখান থেকেই আবারও টোটো নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আমি তো প্রথমে বলেছিলাম সকলে মিলে গল্পে গল্পে হেঁটে চলে যাই। কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল ।তাই কাকু জোর করে টোটো করে বাড়ি ফিরতে বাধ্য করেছিল। যাই হোক সেদিন সকলে মিলে পূজোর নেমন্তন্ন খেতে গিয়ে ভালোই মজা হয়েছিল ।তবে মাঝে মাঝে এইরকম বিনা নিমন্তন্ন খেতে যেতে ভালোই লাগে ।


আজ এইখানে শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 36 minutes ago 

Thank you 🙏

Loading...