মা বোনের সাথে বারো দোল মেলাতে যাওয়ার মূহুর্ত
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবার নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।
আজকে আপনাদের মাঝে শেয়ার করব মা বোনের সাথে বারদোল মেলা দেখতে যাওয়া কিছু সুন্দর মুহূর্ত। নিজের প্রিয়জনের সাথে কাটানো সব মুহূর্তই সুন্দর হয়। সেটা মেলাই হোক কিংবা বাড়িতেই হোক। সেদিন বারোদোল মেলায় দেখতে যাওয়ার জন্য আগে থেকেই আমার প্ল্যান ছিল। কিন্তু মা বোন দুজনে বাড়িতে আসবে এটা জানতাম না। আগের দিন আমি ঈশার সাথে গিয়েছিলাম বারো দোল মেলা দেখতে। সেটা আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম।এ বছরে ভেবেছিলাম মেলা দেখতে যাওয়া হবে না। কিন্তু এ বছরে বেশ কয়েকবার মেলা দেখতে গিয়েছিলাম।যে দিন ঈশার সাথে গিয়েছিলাম সেদিন আমার অন্য আরেকজনের সাথে মেলা দেখতে যাবার কথা ছিল। পরের দিন তাকেই কথা দিয়েছিলাম সেদিন তার সাথে মেলা দেখতে যাব। এর মধ্যে এসে পড়ে আমার মা ,বোন। মা বোনকে পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম ।ওরা আসার সাথে সাথে আমার বর শাশুড়ি মা সকলেরই বলেছিল মাকে নিয়ে মেলা দেখতে যাওয়ার জন্য।
মা মনে হয় বিয়ের পর এই প্রথমবার বারো দোল মেলা দেখতে গেল। আসলে কৃষ্ণনগরের মেয়ে হলেও কৃষ্ণনগরের কোন কিছুই মা সেভাবে দেখতে যেতে পারে না। যদিও বা আসে তাহলে বাড়িতেই থাকে। একেবারেই কোথাও যেতে চাই না। বেশ কয়েকদিন আগে মা ফোনে আমাকে বলছিল তোদের ওখানে বারো দোল মেলা হচ্ছে। আমাকে তো একবারও বলছিস না মা মেলা দেখে যাও ।আমি তখন মাকে বলেছিলাম বললেই কি তুমি আসবে মেলা দেখতে। কথায় আছে কার ভাগ্যে কখন কি লেখা থাকে আমরা কেউই বলতে পারি না। এ বছর যে মা এভাবে বারোদোল মেলা দেখতে যাবে সেটা মা বুঝতে পারিনি। সেদিন বিয়ের কেনাকাটা করে শেষ করতে হয়েছিল খুব তাড়াতাড়ি।কারণ আমার উদ্দেশ্য ছিল বারো দোল মেলা দেখতে যাবার জন্য।
বাড়িতে এসে কোনরকমে কেনাকাটা করা জিনিসপত্র রেখে হুটো পাটা করে আবারো রেডি হয়ে গিয়েছিলাম মেলা দেখতে যাব বলে।। বাড়িতে এসে দেখি সেও রেডি হয়ে বসে আছে মেলা দেখতে যাবে। এরপর আমি, মা ,বোন আর পাড়ার বোনটা আর তার ছেলে সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম বারো দোল মেলা দেখতে ।বাড়ির কাছ থেকেই টোটো ধরে নিয়েছিলাম টোটো করে সোজা চলে গিয়েছিলাম মেলায় ।তবে মেলাতে সেদিন প্রচন্ড ভিড় ছিল। মেলাতে চলে গিয়েছিলাম আমাদের সাংসারিক জিনিসপত্র কেনাকাটা করার জন্য। বারো দোল মেলায় ঢুকেই ইচ্ছা মতো পছন্দমত অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছিলাম।
মা আমার সাথে অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছিল। মায়ের বেশ কিছু বছর পর মেলা ঘুরে বেশ ভালো লেগেছিল। সবকিছু কেনাকাটা করার পর এবার ছিল খাবার পালা। সকলে মিলে একেক জন একেক রকম খাবার খেয়ে নিয়েছিলাম ।খাবার খেয়ে মেলাতে ঘুরে সেদিন খুব ভালোই লেগেছিল। এরপর আবারো রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। সকলে মিলে একটা করে আইসক্রিম কিনে টোটো তে খেতে খেতে রওনা দিয়েছিলাম। কারণ বারো দোল মেলাতে ঘুরে শেষ করা যাবে না।
আজ এখানেই শেষ করলাম ।আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।



Thank you 🙏