ঘরোয়া পদ্ধতিতে ক্রিপসি চিকেন ফ্রাই রেসিপি
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
বেশ কিছুদিন হয়ে গেছে আপনাদের মাঝে কোনরকম রেসিপি শেয়ার করা হয়নি। আসলে আগের মত এখন সেভাবে কিছু রান্নাবান্না করতে পারি না সময় হয়ে ওঠে না। সবকিছু করতে গেলেই আগে মানসিক শান্তির দরকার হয়।সেভাবে মানসিক ভাবে ঠিক না থাকার কারণে কোনরকম নতুন নতুন রেসিপি তৈরি করা হয় না। তবে এই রেসিপিটি অনেকদিন আগেই তৈরি করা ছিল। আপনাদের মাঝে শেয়ার করা হয়ে ওঠেনি। বোনের বিয়ে হয়ে গেছে প্রায় চার মাস হয়ে গেল। চার মাস আগে আমাদের বাড়িতে যখন বিয়ের আগে শেষবারের মতো বেড়াতে এসেছিল তখনই হঠাৎ করেই দুই বোন মিলে ঠিক করেছিলাম চল আজকে একটা নতুন রেসিপি তৈরি করি। আসলে বোনেরা মিলে এক জায়গায় হলে আমাদের নিত্য নতুন রেসিপি তৈরি করতে ইচ্ছে জাগে। রবিবার দিন প্রায় প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই মাংস রান্না করা হয়। সেটা মুরগির মাংস হোক কিংবা খাসির মাংস। তবে আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই মুরগির মাংস রান্না করা হয়।
সেদিন ছিল রবিবার ।রবিবার দিন মুরগির মাংস আনা হয়েছিল। সমস্ত মাংসই কেটে ধুয়ে রান্না করতে যাচ্ছিলাম ।ঠিক তখনই মনে পড়ল কিছুটা মাংস রেখে দেওয়া হোক সন্ধ্যা বেলায় কিছু নতুন একটা রেসিপি তৈরি করব। এই ভেবেই খানিকটা মাংস সরিয়ে রাখা হয়েছিল। তখন ও ঠিক ছিল না ঠিক কি তৈরি করব। যাই হোক সেদিন সন্ধ্যা হতেই আমি আর বোন দুজনে মিলেই প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। ফোন ঘাটতে ঘাটতে একটা নতুন রেসিপি দেখেছিলাম। তবে ইউটিউব কিংবা অন্যান্য জায়গায় যারা বিভিন্ন রকমের রেসিপি ছাড়ে । সেই রেসিপি তে নিত্য নতুন মসলা দেয় ।আমাদের বাড়িতে তো সব সময় সব রকম মসলা থাকে না ।তাই আমি একেবারে ঘরোয়া উপায় রেসিপিটি তৈরি করেছিলাম। হাতের কাছে যা যা মসলা ছিল সেই সব মসলা দিয়েই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়েছিল।
রেসিপিটির নাম আমার কাছে একদম নতুন। আপনারা হয়তো শুনলেও শুনতে পারেন। কিন্তু আমি এর আগে কখনো খাইয়নি কিংবা বাড়িতে তৈরি করার চেষ্টাও করিনি। মুরগির মাংস দিয়ে বিভিন্ন রকমের নিত্য নতুন রেসিপি তৈরি করা যায় ।কিছু কিছু রেসিপি বাইরে খাওয়া হয়। আজকের রেসিপি নাম ক্রিপসি চিকেন ফ্রাই। দুই বোন মিলে অনেক ভাবার পর এই রেসিপিটি তৈরি করেছিলাম। আমাদের তো খেয়ে ভীষণ ভালো লেগেছিল।
চলুন তাহলে আজকে রেসিপির উপকরণ ও পদ্ধতি সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করা যাক:-
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | মুরগির মাংস | পরিমাণ মতো |
| ২ | মুরগির ডিম | ১ টা |
| ৩ | কাঁচা লঙ্কা বাটা | পরিমাণ মতো |
| ৪ | লঙ্কার গুঁড়ো | সামান্য |
| ৫ | আদা বাটা | সামান্য |
| ৬ | রসুন বাটা | পরিমাণ মতো |
| ৭ | লবণ | পরিমাণ মতো |
| ৮ | হলুদ | পরিমাণ মতো |
| ৯ | ধনে গুঁড়ো | সামান্য |
| ১০ | জিড়ে গুঁড়ো | সামান্য |
| ১১ | টমেটো সস | সামান্য |
| ১২ | সাদা তেল | পরিমাণ মতো |
| ১৩ | সাদা ময়দা | পরিমাণ মতো |
| ১৪ | টমেটোর সস | পরিমাণ মতো (খাবার জন্য) |
| ১৫ | বিট লবণ | ছিটিয়ে দেওয়ার জন্য |
প্রথম ধাপ
প্রথমেই আমি আমার পরিমাণ মতো কিছুটা সলিট মাংস নিয়েছিলাম ।এখানে হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করতে হবে। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা পিচ করে কেটে নিয়েছিলাম। এরপর সমস্ত উপকরণ একসাথে হাতের কাছে রেডি করে নিয়েছিলাম। যাতে জিনিসটি তৈরি করতে আমার সুবিধা হয়। প্রথমেই নিয়েছিলাম একটা গোটা মুরগির ডিম ,কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা,জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর সামান্য টমেটো সস।
দ্বিতীয় ধাপে
এরপর সমস্ত উপকরণ গুলো মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যাতে সমস্ত উপকরণ মাংসের গায়ে খুব ভালোভাবে মিশে যায়।
তৃতীয় ধাপে
এবারে গোটা মুরগির ডিমটাকে ভেঙে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মসলা মাখানোর পর তবেই ডিমটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে।
চতুর্থ ধাপে
সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 30 মিনিটের জন্য একটা পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে।
পঞ্চম ধাপে
৩০ মিনিট পর ঢাকনা খুলে ফেলতে হবে ।এরপর একটা পাত্রে খানিকটা সাদা ময়দা নিয়েছিলাম। আর কেটে রাখা মাংসের টুকরোগুলো ময়দার মধ্যে দিয়ে ভালো করে মাংসের গায়ে ময়দা মাখিয়ে নিতে হবে।
ষষ্ঠ ধাপে
সমস্ত মাংসের গায়ে ময়দা মাখিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে।
সপ্তম ধাপে
এরপরে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ।কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে ।আর তেল গরম হলে তেলের মধ্যে একটা একটা করে ময়দা মাখানো মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে।
শেষ ধাপে
গ্যাসের ফ্রেম মিডিয়াম রেখে উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে। যাতে মাংস খুব ভালো ভাবে সিদ্ধ হয়ে যায়।
তৈরি
এবারে কড়াই থেকে তেল ঝড়িয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানানো ক্রিপসি চিকেন ফ্রাই। ওপরে হালকা করে বিট লবণ ছিটিয়ে সাথে টমেটোর সস দিয়ে সার্ভ করলেই খেতে দুর্দান্ত লাগবে।
প্রথমবার বাড়িতে একদম ঘরোয়া উপায়ে ক্রিপসি চিকেন ফ্রাই বানিয়ে খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করতে পারেন। সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিংবা কফির সাথে খেতে দুর্দান্ত লাগে। তবে আমি সেদিন খুবই অল্প পরিমাণে তৈরি করেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ ব্যবহার করবেন। বাড়িতে অতিথি আসলে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে দিলে সকলেই অত্যন্ত খুশি হবে। আমাদের বাড়ির সকলেরই খেতে ভীষণ ভালো লেগেছিল।
আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।











Thank you 🙏
Thank you 🙏