বৃষ্টি উপভোগ করার মূহুর্ত

in Incredible India17 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG_20260623_132426.jpg

গত কয়েকটি পোস্টে আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম বাড়ির কিছু কাজ কর্মের কথা। তবে এরই মধ্যে বিভিন্ন রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। আসলে ভালো কিছু পেতে গেলে কিছু খারাপ পরিস্থিতির মুখোমুখি তো পড়তেই হবে। সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়। আমাদের ক্ষেত্রেও ঠিক একই রকম হয়েছিল। এখন বর্ষাকাল চলছে তাই যখন তখনই আকাশে ঘন কালো মেঘ জমে হঠাৎ করেই বৃষ্টি শুরু হচ্ছে। বেশ কিছুদিন ধরেই আমরা একেবারেই খোলা আকাশের নিচে থাকার মত অবস্থাতেই ছিলাম। আসলে ঘরের মাথায় ছাদ থাকলেও সিঁড়ির ঘরটা পুরোটাই ফাঁকা ছিল। সেই অবস্থাতে যদি বৃষ্টি আসে তাহলে ঠিক কি রকম অবস্থা হয় সেটা হয়তো সকলেই বুঝতে পারবেন। বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি লেগে থাকতো।

IMG-20260607-WA0002.jpg

বৃষ্টি হলেই সারা বাড়িতে বন্যা বয়ে যেত। ঘরের ভিতর থেকেই আমরা বৃষ্টিকে উপভোগ করতে পারতাম। এর আগে যতবার বৃষ্টি দেখেছি হয় জানলায় বসে দেখিয়েছি নয়তো ঘরের ভিতর থেকে উপভোগ করেছিলাম। কিন্তু এ বছরের বৃষ্টি গুলো একেবারে ঠিক যেমন সিনেমার মতো সামনে থেকেই উপভোগ করতে পেরেছিলাম। সিনেমা দেখতে গেলে যেমন চেয়ারে বসে সামনে সিনেমায় সমস্ত দৃশ্য আমাদের চোখে ভেসে আসে ।ঠিক তেমনি বেশ কয়েক দিন বৃষ্টি আসলে আমরা খাটে বসে খোলা আকাশের এমনকি বৃষ্টি ,ঝড় সমস্ত কিছুই উপভোগ করছিলাম। এমনকি বিদ্যুতের আলোয় ঘর ও আলো হয়ে যাচ্ছিল।এ বছরে যখনই বৃষ্টি শুরু হচ্ছে সাথে সাথে ঝড় শুরু হয়ে যাচ্ছিল। তাই ঘরের খাটে বসে কিভাবে গাছগুলো মাথা দোলাচ্ছে আর কিভাবে বৃষ্টি মুষলধারে হচ্ছিল সমস্ত কিছুই উপভোগ করেছিলাম। এমনকি খাটের ওপর বৃষ্টির ছাঁট পর্যন্ত চলে আসছিল।

IMG-20260607-WA0003.jpg

কিছু জিনিস উপভোগ করতে গিয়ে যেমন আনন্দ হয় তেমনি অনেক ক্ষতি হয়ে যায়। বাড়ির মিস্ত্রি গুলো একবেলা কাজ করে খাওয়া দাওয়ার পর যেই কাজ শুরু করবে প্রত্যেকটা দিনই শুরু হয়ে যাচ্ছিল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা হলে ওদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু এদিকে ঠিক যেন বন্যার মত উপর থেকে জল বেয়ে নিচে গিয়ে সমস্ত কিছু ভেসে যাচ্ছিল। তবে বৃষ্টি হওয়ার আগে পরিবেশটা যেমন এক রকম লাগে, বৃষ্টি হওয়ার পরে এক প্রকৃতির আরেক রূপ দেখতে পাওয়া যায়। কিন্তু বৃষ্টি চলাকালীন প্রকৃতির রূপ একেবারেই অন্যরকম হয়। হয়তো চোখের সামনে দেখলে তবেই বোঝা যাবে।

IMG-20260607-WA0004.jpg

তবে পাশে বাড়িতেই কয়েকটি গাছ ছিল সেগুলোকেই মাথা দোলাতে দেখা যাচ্ছিল ।এছাড়াও এখন বৃষ্টির সাথে সাথে বজ্রপাত শুরু হয় ।যখন মেঘ ডাকে তখন মনে হয় এই বুঝি ঘরের মধ্যেই মেঘের গর্জন শুরু হয়ে গেছে। তবে বৃষ্টি চলাকালীন পশুপাখি গুলোর ভীষণ অসুবিধা হয়, বৃষ্টির আগে পর্যন্ত পাখিগুলো আকাশে ডানা মেলে যেন বৃষ্টির আশায় চেয়ে থাকে ।তাদেরও ভীষণই অসুবিধা হয়। এই কদিনে বেশ কিছু দৃশ্য আমার চোখে পড়েছিল ।বিশেষ করে গাছের হনুমান গুলো তারা বৃষ্টির সময় কোথাও বসার জন্য ঠাঁই পাই না। কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। তবে এই বেশ কিছুদিনের মধ্যেই বৃষ্টির আগের মুহূর্তগুলো এবং পরের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রেখেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে নেব।


আজ এইখানেই শেষ করছি। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।

Sort:  
 13 hours ago 

Thank you 🙏

Loading...