বোনের বিয়ের কেনাকাটা-প্রথম দিন

in Incredible India11 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20260424170145.jpg

আজকে আপনার মাঝে শেয়ার করে নেব বোনের বিয়ের কেনাকাটা করার কিছু সুন্দর মুহূর্ত। বিয়ে মানেই বাড়িতে অনেক আনন্দ লেগে থাকে।কি কিনব কি পড়বো এই চিন্তা ভাবনা সব সময় মাথায় ঘুরপাক খায়। মেয়েদের সবথেকে বেশি কেনাকাটা করা ধুম পড়ে যায়। কেনাকাটা হল সবথেকে বড় দায়িত্বের কাজ। এরপর আবার পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। কিনে এনে কারো পছন্দ হয় আবার কারো হয়না।সেজ বোনের বিয়ে হয়ে যাবে যেমন ভীষণ আনন্দের তেমনি ততটাই আমার কাছে দুঃখের। আমার কারণ বিয়ের পর থেকে আমি আমার সব থেকে কাছের সঙ্গী বা বন্ধু হিসাবে আমি আমার বোনকে কাছে পেয়েছিলাম। সবসময়ই চাইলে আমি ওকেই কাছে পেতাম ।আসলে আমি ছোট থেকে বোনদের সাথে একসাথে বড় না হয়ে উঠিনি । ছোটবেলার তেমন কোনো স্মৃতি আমার বোনেদের সাথে নেই।বড় হওয়ার পর বোনেদের সাথে কিছুটা হলেও সময় কাটিয়েছিলাম। আর সবথেকে বেশি আমি আমার সেজো বোনের সাথে সমস্ত কিছু কাটিয়ে থাকতাম ।সেটা হয়তো আপনারা আমার পোস্টের মাধ্যমে দেখে থাকবেন।

IMG20260424174942.jpg

যাইহোক সেদিন হঠাৎ করেই আমার মা আর সেজ বোন আমার বাড়িতে চলে এসেছিল ।সে কথা আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম ।ওদের আসা মানে মূল উদ্দেশ্য ছিল সেদিন কেনাকাটা করার উদ্দেশ্য। তবে আমাকে জানিয়ে আসলে হয়তো আরো বেশি করে আমি প্রস্তুতি নিতাম। সেদিন আমার বাড়িতে আসার পর সকলে মিলে ভীষণ আনন্দ মজা করে কাটানোর পর বিকেল বেলায় বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করবার জন্য। বিয়ের কেনাকাটা একদিনে কখনোই সম্ভব নয়। মা চেয়েছিল একদিনে কেনাকাটা করে নেব। কিছু কেনাকাটা বাপের বাড়ির ওখান থেকেই করা হয়েছে।বাড়ি থেকে আমি মা বোন তিনজনে টোটো করে বেরিয়ে পড়েছিলাম। এরপরে প্রথমেই চলে গিয়েছিলাম সোনার দোকানে। সেখানে একটা সোনার জিনিস বানানো বাকি ছিল।

IMG20260424183550.jpg

প্রথমে সেই দোকানে গিয়ে পছন্দমত সোনার জিনিসটা বানাতে দিয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু জামাকাপড় কিনবো বলে ।আসলে প্রনামি হিসেবে অনেক কিছুই দিতে হয়। সেই ভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমেই চলে গিয়েছিলাম ছেলেদের কয়েকটা জিনিস কিনবো বলে ।মা প্রথমেই নিজের জামাইদের জন্য তিনটে শার্ট কিনে নিয়েছিল। জামাই বরণে নাকি জামাইদের গিফট দিতে হয়। সেই উদ্দেশ্যেই কেনা। এরপর চলে গিয়েছিলাম শাড়ির দোকানে। ওখানে বেশ কিছু প্রণামি দিতে হবে তাই বেশ কিছু কালেকশন দেখতে দেখতে কয়েকটা শাড়ি পছন্দ করে নিয়ে নিয়েছিলাম ।শাড়ি কিনতে বেশ কিছুটা সময় লাগে। প্রণামী কেনা হয়ে গেলে বোনের বেনারসি দেখার জন্য বসেছিলাম। কিন্তু সেদিন আমার অন্য আরেক জায়গায় যাবার কথা ছিল। তাই হুটো পাটা করেই বেরিয়ে পড়তে হয়েছিল ।সেদিন আর বেনারসি শাড়ি কেনা হয়নি। কারণ শাড়ি পছন্দ করতে অনেক সময় লেগে যেত।

এরপর আবারও এক দোকানে চলে গিয়েছিলাম সেখানে আরেকটি বাচ্চার জন্য জামা কেনার ছিল ।ওই দোকানে বাচ্চাদের জামাগুলো খুব ভালো হয়। তাই ওখান থেকে বাচ্চাটার জন্য একটা জামা কিনে নিয়েছিলাম ।এরপর আর তেমন কিছু কেনাকাটা করা হয়নি। আবার পরের দিন যাবো বলে তিনজন মিলে বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গরমের মধ্যে তিন জন মিলে কেনাকাটা করতে করতে অনেকটা হাঁপিয়ে উঠেছিলাম। আর একসাথে অনেক ব্যাগ ক্যারি করা যায় না। তাই অল্প অল্প করে কেনাকাটা করাই ভালো ।প্রথম দিন অর্ধেক কেনাকাটা করে বাড়ি ফিরে সকল কে যখন দেখিয়েছিলাম সকলেরই ভীষণ পছন্দ হয়েছিল। পরের দিনের কেনাকাটার মুহূর্ত অন্য পোস্টে শেয়ার করে নেব।


যাইহোক আজ এই পর্যন্তই থাক। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল। সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

1000099327.jpg

Posted using SteemX

Loading...