Better Life with Steem|| The Diary Game||17- 07-2026||
Hello,
Everyone,
![]() |
|---|
দিনগুলো যদি একটু বড় হোতো ,তবে হয়তো আমার প্রতিদিনের কাজ গুলো শেষ করতে এতটা কষ্ট পেতাম না। আবার দেখা যাবে ,দিন বড় হলেও আমাদের কাজ ফুরাবে না। আমাদের এই ব্যস্ততা থাকবে সারাজীবন।
একদিকে অসুস্থ বাবা-মা ,অন্যদিকে সংসার সবকিছু সামলাতে হচ্ছে, আবার মেয়েকে নিয়ে কলেজ, কোচিং, সব কিছু গুছিয়ে আস্তে আমাকে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাই তো আমার ইচ্ছে থাকা সত্ত্বেও এই প্লাটফর্মে নিয়মিত পোস্ট করতে পারছি না ।তার মাঝেও চেষ্টা করছি যতটা সম্ভব যুক্ত থাকার ।
১৭ জুলাই দিনটি অনেক ব্যস্ততার মাঝে কেটেছে।শুক্রবার ছুটির দিন ,আর্মি বাবু বাসায় থাকেন , সাথে সাপ্তাহিক বাজার করা হবে এবং সেগুলো গুছিয়ে নিতে নিতে অনেকটা দেরি হয়ে যায় ।
আজকে মামনির" দুই বাংলা সাহিত্যে নিকেতন "এর ১০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধারার গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা" অরুণ আলোর অঞ্জলি" লাইভ প্রোগ্রাম ছিল ।তাই অনেক ব্যস্ত একটি দিন ।
![]() |
|---|
আজকে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে বাবা মায়ের চোখে ড্রপ দিয়ে কাজ শুরু করে নিলাম। সময় যেন হাতে পাচ্ছি না, সে যেন ছুটতেছে আর ছুটতেছে । স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিলাম ,বাবা মায়ের জন্য নাস্তা তৈরি করা ,রুটি -ভাজি করা।
আর্মি বাবু যেদিন বাসায় থাকেন সেদিন সকালে ভাত খেতে বেশি পছন্দ করেন । তার জন্য কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে দিলাম । গরম গরম ভাত আর ভর্তা খেতে সেই স্বাদ ।
প্রতিদিন বাপি চিয়া বীজ ভেজানো জল পান করেন তাই সকাল বেলা ঘুম থেকে উঠে দুটি গ্লাসে ভিজিয়ে নিলাম এবং গতকাল রাতে কিসমিস ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বাপিকে দিলাম ।মা-বাবা দুজনে অসুস্থ তাই ওদেরকে সকাল সকাল নাস্তা তৈরি করে দিতে হয় ।
আর্মি বাবু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে কাঁচাবাজারে গেলেন।আমার মাথার ভিতরে একটাই চিন্তা, তিনি বাসায় ফেরার পূর্বে আমাকে ভাত রান্না করতে হবে।
মেয়ে ভাত খাবে না ,রুটি খাবে না ,তার জন্য একটি সিদ্ধ ডিম এবং নুডুলস দিলাম। । সকালের নাস্তা খেতে খেতে এগারোটা বেজে গেল । আবার দুপুরবেলার রান্নার আয়োজন করতে হবে।
শুক্রবার এই আয়োজন একটু বেশি করতে হয়। আমি চেষ্টা করি সমস্ত কিছু রান্নার পূর্বে গুছিয়ে নিতে ,তাহলে রান্না করতে সহজ হয় এবং রান্না করতে কম সময় লাগে । মা আমাকে সবজি কেটে দিয়েছিলেন ।
মাকে কাজ করতে বারণ করা হলেও সে আর বসে থাকতে পারে না। মেয়ের হাতে হাতে কিছু কাজ করবে তাতে মেয়ের অনেক উপকার হবে ,এই ভেবে মা আর বসে থাকেন না ।আসলে, মায়েরা সবসময় এই রকমই হয় ।
![]() | ![]() | ![]() |
|---|---|---|
![]() | ![]() | ![]() |
এক এক করে সমস্ত কিছু রান্না করে নিলাম ।আজকে রান্না করেছিলাম করল্লা ভাজি, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাপা ,সরিষা দিয়ে পোয়া মাছের ঝোল , চিকেন কষা, চিংড়ি মাছ দিয়ে ধুন্দল ভাজি এবং শেষ পাতে আমি - দুধ ছিল।
রান্না করতে করতে দুটো বেজে গেল । একদিকে রান্না করা অন্যদিকে আবার সাপ্তাহিক বাজার গুলো গুছিয়ে ফ্রিজে রাখা । একটু ঝামেলা মিছিল তার মাঝে আবার বাপী-মায়ের চোখে ছয় ঘন্টা পর পর ড্রপ দেওয়া ।
দুপুরের খাবার খেয়ে সমস্ত কিছু গুছিয়ে আসতে বিকাল তিনটা বেজে গেল। কাজের মাঝে বাপী -মায়ের মাথায় জল দেওয়া হলো । ভেবেছিলাম এক ঘন্টা বিশ্রাম নিবো কিন্তু তা আর হলো না। যেহেতু আজ রাত ৮টায় আমাদের লাইভ প্রোগ্রাম আছে ।
সবকিছু গুছিয়ে নিয়ে আমরা প্রোগ্রামের জন্য তৈরি হলাম । মেয়েকে তৈরি করে দিয়ে আমি সন্ধ্যাকালীন প্রার্থনা করতে চলে গেলাম ।একটু চা খেয়ে নিলাম। কিছুদিন হলো ঠান্ডা লেগেছে ,উপস্থাপনা করতে হবে তাই একটু গরম গরম চা খেয়ে নিলাম ।
এক ঘন্টা লাইভ প্রোগ্রাম ছিল ।মামনি প্রতি বছর "দুই বাংলা সাহিত্য নিকেতন "এই সংগঠনের সাথে লাইভ প্রোগ্রাম করে থাকেন । "দুই বাংলা সাহিত্য নিকেতন"১০ বছরে পদার্পণ উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা "অরুণ আলোর অঞ্জলি" বিভিন্ন ধারার গান নিয়ে আজকের ১৩ তম পর্বে আমাদের লাইভ প্রোগ্রাম ছিল। বরাবরের মতো এবারও উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি।
সমস্ত কিছু গুছিয়ে রেখে আবার মেয়েকে নিয়ে বসতে হলো । এবার কোন প্রস্তুতি নিতে পারিনি আমি , অসুস্থ বাবা মাকে ডাক্তার দেখানো ,তাদের সেবা -যত্ন করা, তাতেই আমার সমস্ত সময় কেটে যাচ্ছে ।সাথে মেয়ের কলেজ তো আছে । সকলের আশীর্বাদ নিয়ে লাইভ প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছিল এবং সবাই যখন আমাদের এই প্রোগ্রামের প্রশংসা করছিল তখন শুনে খুব ভালো লাগছে ।সংগীত এমনই একটি বিষয় যা সবার মন ছুয়ে যায়।
প্রোগ্রাম শেষে সবাইকে রাতের খাবার দিলাম এবং বাপী-মাকে রাতের খাবারে রুটি তৈরি করে দিলাম । তাদের চোখে ড্রপ দিয়ে আমিও শুয়ে পড়লাম।
আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। কিছুদিন থেকে আমার শরীরটা ততটা ভালো যাচ্ছে না, কিন্তু তা বলতে পারছিনা ।ওরা সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমিও চেষ্টা করছি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার ।
![]() |
|---|
আপনাদের যদি সময় থাকে অবশ্যই দয়া করে এই লাইভ প্রোগ্রামটি দেখবেন । লিংক নিচে দেওয়া হল ।
| https://www.facebook.com/share/v/1GoijwrMAo/ |
|---|
পোস্টটি অনেক দিন থেকে লিখবো লিখব করে লেখা হচ্ছিল না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ।আজকের মত এখানে বিদায় নিচ্ছি।










Thank you,Sir, @adeljose.
Thank you sir, @memamun.